ফেব্রুয়ারী মাসে রিয়েলমি মিড রেঞ্জে তাদের realme P3 Pro স্মার্টফোন ভারতে লঞ্চ করেছিল। এই ফোনটি 12GB RAM, Snapdragon 7s Gen 3 প্রসেসর ও Quad Curved ডিসপ্লে এবং 6,000mAh ব্যাটারি সহ পেশ করা হয়েছিল। এবার দুই মাসের মধ্যেই কোম্পানির পক্ষ থেকে ফোনটি 2 হাজার টাকা ডিসকাউন্ট সহ সেল করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই realme P3 Pro ফোনের অফার এবং স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।
Realme P3 Pro 5G ফোনের অফার
realme P3 Pro ফোনটি 2 হাজার টাকা ডিসকাউন্ট সহ সেল করা হচ্ছে। কোম্পানির পক্ষ থেকে ফোনের সমস্ত ভেরিয়েন্টে 2,000 টাকার ব্যাঙ্ক ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এই লিস্টে বেশ অনেকগুলি ব্যাঙ্ক রয়েছে। HDFC, SBI, ICICI, Axis, PNB, BOB, DBS, IDFC, J&K, HSBC, Federal bank এবং One Card ব্যাঙ্কের মাধ্যমে realme P3 Pro ফোনটি ডিসকাউন্ট সহ কেনা যাবে।
| realme P3 Pro 5G | লঞ্চ প্রাইস | অফার | সেলিং প্রাইস |
| 8GB RAM + 128GB Storage | ₹23,999 | ₹2,000 | ₹21,999 |
| 8GB RAM + 256GB Storage | ₹24,999 | ₹2,000 | ₹22,999 |
| 12GB RAM + 256GB Storage | ₹26,999 | ₹2,000 | ₹24,999 |
এই 2,000 টাকার ডিসকাউন্ট সহ realme P3 Pro 5G ফোনটি অফলাইন মার্কেট অর্থাৎ রিটেইল স্টোর ও মোবাইল দোকানের মাধ্যমে কেনা যাচ্ছে। এই রিয়েলমি 5জি ফোনটি Nebula Glow, Galaxy Purple এবং Saturn Brown কালার অপশনে কেনা যাবে।
realme P3 Pro 5G এর স্পেসিফিকেশন
- 6.83″ 1.5K Quad Curved Display
- Qualcomm Snapdragon 7s Gen 3
- 12GB RAM + 256GB Storage
- 50MP Back Camera
- 16MP Front Camera
- 6,000mAh Battery
- 80W Ultra Charging
ডিজাইন
কোম্পানির এই ফোনটিকে সেগমেন্টের প্রথম Glow-in-the-dark ডিজাইন ফোন বলে জানিয়েছে এবং এই ফোনটি অন্ধকারে উজ্জ্বল হয়ে ওঠে। realme P3 Pro 5G ফোনটিতে কালার চেঞ্জিং ফিচার দেওয়া হয়েছে। জল এবং ধুলো থেকে সুরক্ষার জন্য realme P3 Pro 5G ফোনটিতে IP66/68/69 সার্টিফিকেশন রয়েছে। একইভাবে ফোনের বডি মিলিটারি গ্রেড ডিউরেবিলিটি সহ ডিজাইন করা হয়েছে। এই ফোনের থিকনেস মাত্র 7.99mm হবে।
ডিসপ্লে
realme P3 Pro ফোনটি 6.83 ইঞ্চির 1.5k ডিসপ্লে সহ লঞ্চ করা হয়েছে। এমোলেড প্যানেল দিয়ে তৈরি কোয়াড কার্ভ স্ক্রিনে 120হার্টস রিফ্রেশ রেট ও 1500nits আউটপুট সাপোর্ট করে। এই ফোনে wet touch ফিচার রয়েছে, ফলে ভেজা হাতেও ফোনটি ব্যাবহার করা যাবে। এই ফোনে 93.8 শতাংশ স্ক্রিন টু বডি রেশিয় যোগ করা হয়েছে।
প্রসেসর
realme P3 Pro 5G ফোনটি Android 15 সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য ফোনটিতে 2.5GHz ক্লক স্পীডযুক্ত কোয়ালকমের স্ন্যাপড্রাগন 7এস জেন 3 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। আমাদের করা টেস্টে ফোনটি আনটুটু স্কোর 8,34,739 পেয়েছে এবং একটি কোম্পানির realme 14 Pro ফোনের থেকেও বেশি। হেভি গেমিঙের জন্য এতে 6050mm2 vapour chamber দেওয়া হয়েছে, এই ফিচার ফোনটিকে ঠাণ্ডা রাখতে সাহায্য করবে।
স্টোরেজ
ভারতে realme P3 Pro ফোনটি দুটি 8GB RAM এবং 12GB RAM ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটিতে এক্সপেন্ডেবল RAM ফিচার রয়েছে, ফলে ফিজিক্যাল RAM এবং ভার্চুয়াল RAM এর সহযোগিতায় 12GB RAM (12+12) পারফরমেন্স পাওয়া যায়। এই ফোনটিতে 128GB ও 256GB স্টোরেজ অপশন দেওয়া হয়েছে। realme P3 Pro ফোনে LPDDR4X RAM + UFS 3.1 storage ফিচার সাপোর্ট করে।
ক্যামেরা
ফটোগ্রাফির জন্য realme P3 Pro ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ 50 মেগাপিক্সেল Sony IMX896 প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য realme P3 Pro ফোনটিতে 16 মেগাপিক্সেল Sony IMX480 ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
ব্যাটারি
পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 80 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড শক্তিশালী 6,000এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। আমাদের করা টেস্টে realme P3 Pro 5G ফোনটি 39 মিনিটে 20% থেকে 100% ফুল চার্জ হতে সময় নিয়েছে।
