4000 টাকা সস্তায় পাওয়া যাবে OnePlus Nord 6, Nord CE6 এবং Nord CE6 Lite স্মার্টফোন, শুরু হল Diwali Sale

কম দামে OnePlus স্মার্টফোন কেনার দারুণ সুযোগ পাওয়া যাচ্ছে। কোম্পানির পক্ষ থেকে OnePlus Diwali Sale এর সূচনা করা হয়েছে এবং এই সেলে কোম্পানির বেশ কিছু উল্লেখযোগ্য স্মার্টফোন কম দামে বিক্রি করা হচ্ছে। নিচে কোম্পানির Nord সিরিজের মিড বাজেট ফোনের অফারের ডিটেইলস সম্পর্কে আলোচনা করা হল।

OnePlus Nord 6 ফোনের অফার

OnePlus Nord 6 5G ফোনের 8GB RAM + 256GB Storage ভেরিয়েন্টে 4,000 টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এই ফোনটির দাম 46,999 টাকা এবং এতে 2000 টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এই ছাড় সহ ফোনটির সেলিং প্রাইস পড়বে 44,999 টাকা। এর সঙ্গে ব্যাঙ্ক অফারে 2,000 টাকা এক্সট্রা ক্যাশব্যাক পাওয়া যাবে। এর ফলে OnePlus Nord 6 ফোনের এফেক্টিভ সেলিং প্রাইস পড়বে 42,999 টাকা।

OnePlus Nord CE6 ফোনের অফার

OnePlus Nord CE6 ফোনেও 4,000 টাকা ফেস্টিভ ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এর মধ্যে 2 হাজার টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট এবং 2 হাজার টাকা ব্যাঙ্ক কার্ড ডিসকাউন্ট হিসাবে পাওয়া যাবে। এই ফোনের 8GB RAM + 128GB Storage মডেলের দাম 37,999 টাকা। উভয় ধরনের ছাড় সহ এই মডেলটি মাত্র 33,999 টাকার বিনিময়ে কেনা যাবে। এক‌ইভাবে এই ফোনের 8GB RAM + 256GB Memory ভেরিয়েন্টের এফেক্টিভ প্রাইস পড়বে 37,999 টাকা।

OnePlus Nord CE6 Lite ফোনের অফার

কোম্পানির পক্ষ থেকে OnePlus Nord CE6 Lite 5G ফোনে 2,500 টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এই ফোনের 8GB RAM + 128GB Storage মডেলের আসল দাম 30,999 টাকা, তবে অফারে এটি 28,499 টাকার বিনিময়ে কেনা যাবে। এছাড়াও ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে 1,500 টাকা এক্সট্রা ক্যাশব্যাক পাওয়া যাবে। এর ফলে Nord CE6 Lite ফোনের এফেক্টিভ প্রাইস পড়বে 26,999 টাকা।

OnePlus Diwali Sale

OnePlus Diwali Sale উপলক্ষে কোম্পানির নর্ড সিরিজের পাশাপাশি OnePlus 15R, OnePlus 13s, OnePlus N6 ও OnePlus N6x ফোনেও ছাড় দেওয়া হচ্ছে। এছাড়া ব্র্যান্ডের ইয়ারবাডস এবং ট্যাবলেট ডিভাইস‌ও কম দামে বিক্রি করা হচ্ছে। এই সেলে OnePlus Buds 3 Pro, OnePlus Buds 4, OnePlus Nord Buds 4, OnePlus Nord Buds 4 Pro, OnePlus Pad 4, OnePlus Pad Go 2 ও OnePlus Pad Lite এর মতো বিভিন্ন উল্লেখযোগ্য ডিভাইস সস্তায় কেনা যাবে। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে সেল ডিটেইলস দেখা যাবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here