9 হাজার টাকার চেয়েও বেশি সস্তায় পাওয়া যাচ্ছে Redmi 13C 5G, জেনে নিন ডিটেইলস

উৎসবের মরশুমে প্রায় প্রতিটি কোম্পানিই কোনো না কোনো অফার পেশ করে থাকে। এই পোস্টে এমনই একটি নতুন অফার সম্পর্কে আলোচনা করা হল। এই অফারে মাত্র 8,999 টাকার বিনিময়ে Redmi 13C 5G ফোনটি কেনা যাবে। যারা একটি নতুন সস্তা 5G স্মার্টফোন কিনতে চাইছেন তাদের জন্য এটি একটি দারুণ অপশন। এই ফোনটির দামে নো কস্ট ইএমআই অফারও পাওয়া যাচ্ছে। এর ফলে এই ফোনটি মাত্র 1500 টাকার সহজ কিস্তির বিনিময়ে এই ফোনটি কেনা যাবে। এছাড়া সুদ সহ ইএমআই এর ক্ষেত্রে প্রতি মাসে খরচ হবে মাত্র 436 টাকা।

রেডমি ফোনে ডিসকাউন্ট

Amazon Great Indian Festival Sale চলাকালীন Redmi 13C 5G ফোনের দামে 2,000 টাকা ডিসকাউন্টদেওয়া হবে। এই ফোনের 4GB RAM এবং 128GB স্টোরেজ মডেল 10,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। তবে বর্তমানে আমাজন সেলে এই ফোনটি মাত্র 8,999 টাকা দামে সেল করা হচ্ছে। এই ফ্ল্যাট ডিসকাউন্ট উপভোগ করার জন্য কোনো ব্যাঙ্ক ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যাবহার করতে হবে না।

2000 টাকা ছাড়ের পাশাপাশি আমাজনে Redmi 13C 5G ফোনটি নো কস্ট ইএমআই এর মাধ্যমেও কেনা যাবে। এর জন্য Bajaj Finserv এবং Amazon Pay ICICI Card এর মাধ্যমে ইএমআই করাতে হবে। এছাড়াও সুদ সহ কম দামে EMI করাতে চাইলে প্রতি মাসে মাত্র 436 টাকা প্রতি মাসে দাম দিতে হবে। এক্ষেত্রে ফোনটি 24 মাসের সহজ বিনিময়ের মাধ্যমে কেনা যাবে।

Redmi 13C 5G ফোনটি কেনার জন্য বা অফার সম্পর্কে বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন

Redmi 13C 5G ফোনের স্পেসিফিকেশন

  • ডিসপ্লে – Redmi 13C 5G ফোনে 1600 x 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.74 ইঞ্চির এইচডি+ ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে দেওয়া হয়েছে যা কর্নিং গোরিলা গ্লাস 3 দিয়ে প্রোটেক্টেড। এলসিডি প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 90 হার্টস রিফ্রেশরেট, 180 হার্টস টাচ স্যাম্পেলিং রেট এবং 600 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে। এই স্ক্রিনে TÜV flicker-free certification এবং low blue light certification রয়েছে।
  • প্রসেসর – এই ফোনে 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি মিডিয়াটেক ডায়মেনসিটি 6100+ অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। এর সঙ্গে গ্রাফিক্সের জন্য এতে মালী-জি57 এমসি2 জিপিইউ দেওয়া হয়েছে।
  • ক্যামেরা – ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এতে এলইডি ফ্ল্যাশ সহ 1/2.76” মাপের এবং এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে যা 0.612μm পিক্সেল সাপোর্ট করে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে সেলফি এবং ভিডিও কলের জন্য এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
  • স্টোরেজ – ভারতে Redmi 13C 5G ফোনটি তিনটি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। ফোনের বেশ মডেলে 4GB RAM + 128GB স্টোরেজ দেওয়া হয়েছে। একইভাবে দ্বিতীয় মডেলে 6GB RAM + 128GB মেমরি এবং টপ মডেলে 8GB RAM + 256GB স্টোরেজ যোগ করা হয়েছে। এই ফোনের RAM বাড়ানোর জন্য এতে virtual RAM ফিচার রয়েছে। এই ফোনে 1TB পর্যন্ত মাইক্রোএসদি কার্ড ব্যাবহার করা যায়।
  • ব্যাটারি – পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। ফোনটি দ্রুত চার্জ করার জন্য এতে 18 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার এবং ইউএসবি টাইপ সি পোর্ট যোগ করা হয়েছে। তবে জানিয়ে রাখি বক্সে ইউজাররা শুধুমাত্র 10 ওয়াট চার্জার পাবেন।
  • অন্যান্য – এই ফোনে Dual SIM ও 7 5জি ব্যান্ড সহ ব্লুটুথ 5.3, ওয়াইফাই 5 এবং 3.5mm অডিও জ্যাক রয়েছে। এছাড়াও এই ফোনে ফেস আনলক ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের পাশাপাশি আইপি রেটিং যোগ করা হয়েছে।

Redmi 13C 5G ফোনের ফিচার

  • AI Face Unlock
  • Side fingerprint sensor
  • Splash Resistant
  • Dust Protection
  • Electronic compass
  • 8.19mm Thickness
  • Star Trail Design

Redmi 13C 5G ফোনটি স্টার ট্রায়াল ডিজাইনে তৈরি এবং এর ফলে এতে সুন্দর লুক পাওয়া যায়। 8.19 মিমি. থিকনেস সহ এই ফোনটি হাতে ধরে ব্যাবহার করা অত্যন্ত সহজ। এই ফোনে আইপি রেটিং রয়েছে, ফলে জল ও ধুলো থেকে সুরক্ষিত থাকবে। সিকিউরিটির জন্য এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার রয়েছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here