iPhone-এ থাকবে 200 Megapixel Camera! মোবাইল ফটোগ্রাফিকে অন্য মাত্রায় নিয়ে যাবে Apple

আইফোনের ক্যামেরা আগাগোড়াই বেশ প্রশংসিত এবং জনপ্রিয়। বন্ধুদের গ্ৰুপে বা পরিবারে কারোর কাছে আইফোন থাকলে সবাই তাঁর ফোন দিয়েই ছবি তুলতে চায়। তবে অ্যান্ড্রয়েড স্মার্টফোন যেখানে 200MP ক্যামেরা সহ লঞ্চ হচ্ছে, সেখানে দাঁড়িয়ে আজ পর্যন্ত কোনো আইফোনে 48MP এর চেয়ে বড় সেন্সর যোগ করা হয়নি। তবে এবার এই ট্রেন্ডের পরিবর্তন হতে চলেছে। অ্যাপেল 200MP ক্যামেরা সহ আইফোনে কাজ করছে বলে খবর পাওয়া গেছে।

কোনো আইফোনে 200MP ক্যামেরা দেওয়া হবে জেনে সত্যিই অবাক হতে হয়। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে অফিসিয়ালি কিছু জানানো হয়নি, তবে চীনের টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন Apple এর 200MP ক্যামেরা সহ আইফোনের ডিটেইলস শেয়ার করেছেন। লিকের মাধ্যমে জানা গেছে অ্যাপেল কোম্পানি 200 মেগাপিক্সেল ক্যামেরা টেস্ট করছে, এটি আপকামিং ফোনের জন্য ব্যাবহার করা হতে পারে। প্রকাশ্যে আসা লিক সঠিক হলে, ভবিষ্যতে আইফোনের ক্যামেরার ক্ষেত্রে নেক্সট লেভেল পারফরমেন্স পাওয়া যাবে।

লিক অনুযায়ী অ্যাপেলের টেস্টিং ফেজে থাকা 200-মেগাপিক্সেল ক্যামেরা সেন্সরটি 1/1.12-ইঞ্চির হতে পারে। টিপস্টারর বক্তব্য অনুযায়ী কোম্পানির পক্ষ থেকে এটি মাল্টি ক্যামেরা সেটআপে রাখা হবে না, বরং শুধুমাত্র প্রাইমারি ক্যামেরার জন্য 200-মেগাপিক্সেল সেন্সর দেওয়া হবে। জানিয়ে রাখি এখনও পর্যন্ত আইফোনের ক্যামেরা অ্যাপেল সফটওয়ারের উপর ভিত্তি করে অসাধারণ ফটো-ভিডিও রেকর্ডিং করতে সক্ষম ছিল, তবে এবার সেন্সর ক্ষমতার পরিবর্তনের পর এর কোয়ালিটি কয়েক গুণ বেশি শক্তিশালী হয়ে উঠতে পারে।

iPhone 18 Pro Max ফোনটি Apple এর 200 মেগাপিক্সেল ক্যামেরা সহ স্মার্টফোন হিসাবে বাজারে লঞ্চ করা হতে পারে। নতুন আইফোনে কম্পিউটেশনাল ফটোগ্রাফির পাশাপাশি হাই-রেজোলিউশন মেগাপিক্সেল ক্যামেরা যোগ করা হতে পারে। iPhone 17 Pro Max ফোনটি 48 মেগাপিক্সেল ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ সহ লঞ্চ করা হয়েছিল। এই তিনটিই ফিউশন ক্যামেরা, যা ফটোনিক ইঞ্জিন মেশিন লার্নিং ব্যাবহার করে ছবিতে ডিটেইলস বাড়িয়ে তোলে, নয়েস কম করে এবং কালার অ্যাকিউরেসি আরও সুন্দর করে।

iPhone 17 Pro Max ফোনটি অ্যাপেলের সবচেয়ে অ্যাডভান্স এবং শক্তিশালী স্মার্টফোন। এই ফোনটির ক্যামেরা সেটআপে 48MP Fusion Wide লেন্স, 48MP Fusion Ultra Wide অ্যাঙ্গেল লেন্স এবং 48MP Fusion Telephoto লেন্স রয়েছে। এই ফোনটিতে 8x অপটিক্যাল জুম (200mm) এবং 40x ডিজিটাল জুম সাপোর্ট করে, এখনও পর্যন্ত অন্য কোনো আইফনের এই সেটআপ দেখা যায়নি। এছাড়া ফোনটিতে 8K Video রেকর্ডিং এবং Dolby Vision HDR রয়েছে, ফলে আইফোনটি প্রফেশনাল ভিডিও মেকিঙের জন্য একটি আদর্শ অপশন বলে মনে করা হয়।

iPhone 17 Pro Max এর পর এবার কোম্পানির আপকামিং iPhone 18 Pro Max ফোনটির ক্যামেরা ইউজারদের আরও অসাধারণ কোয়ালিটি দেওয়ার জন্য তৈরি করা হচ্ছে। লিক থেকে জানা 200MP ক্যামেরা সহ আইফোনের তথ্য সঠিক হলে আপকামিং iPhone 18 সিরিজের ফোনগুলি মোবাইল ফটোগ্রাফির জগতে নতুন রেকর্ড গড়বে বলে ধরে নেওয়াই যায়। আপকামিং ফোনটি ক্যামেরার জন্য জনপ্রিয় OPPO Find X9 Ultra, Vivo X300 Ultra এবং Samsung Galaxy S26 Ultra এর মতো অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।

iPhone 17 Pro Max ফোনটিতে Super Retina XDR প্যানেল দিয়ে তৈরি 6.9 ইঞ্চির OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে Dynamic Island এবং Always-On Display ফিচার রয়েছে। প্রসেসিঙের জন্য এতে অ্যাপলের সবচেয়ে অ্যাডভান্স ও শক্তিশালী Apple A19 Pro প্রসেসর রয়েছে। দীর্ঘমেয়াদী ব্যাটারি ব্যাকআপ সহ ফোনটিতে MagSafe ও Qi2 Wireless Charging ফিচার সাপোর্ট করে। সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে 18MP সেন্টার স্টেজ ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। বর্তমানে ভারতে iPhone 17 Pro Max ফোনটির প্রাথমিক দাম প্রায় 1,49,999 টাকা রাখা হয়েছে। এই আইফোনের সম্পূর্ণ ডিটেইলস জানার জন্য এখানে ক্লিক করুন।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here