সম্প্রতি টেক মার্কেটে Infinix তাদের Infinix Zero Ultra লঞ্চ করেছিল। এই ফোনে 200MP ক্যামেরা, 180W ফাস্ট চার্জিং টেকনোলজি রয়েছে এবং ফোনটি মাত্র 12 মিনিটে সম্পূর্ণ চার্জ হয়ে যায়। এই শক্তিশালী মোবাইল ফোনটি এখন ভারতের মার্কেটে লঞ্চ হওয়ার জন্য প্রস্তুত। কোম্পানি ঘোষণা করেছে যে 20 ডিসেম্বর ভারতে Infinix Zero Ultra লঞ্চ হবে এবং এর সাথে 60MP সেলফি ক্যামেরা সহ Infinix Zero 20 স্মার্টফোনটিও শীঘ্রই ভারতে লঞ্চ করা হবে। আরও পড়ুন: লঞ্চ হল Realme V23i 5G স্মার্টফোন, দেখে নিন এই সস্তা 5G ফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন
Infinix Zero Ultra স্মার্টফোনের স্পেসিফিকেশন
আন্তর্জাতিক মার্কেটে , Infinix Zero Ultra স্মার্টফোনটি 3D Curved Amoled ডিসপ্লে সহ লঞ্চ করা হয়েছে, এটি 120Hz রিফ্রেশরেট এবং 900নিটস ব্রাইটনেস সাপোর্ট করে। এই স্মার্টফোনটি 6nm ফ্যাব্রিকেশনে নির্মিত MediaTek Helio 920 চিপসেট সাপোর্ট করে। কোম্পানি এই ফোনটিতে 5GB ভার্চুয়াল র্যাম এবং 13GB পর্যন্ত র্যাম পাওয়ারের সাপোর্ট দিয়েছে। এই স্মার্টফোনটিতে 256 GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে।
এই ফোনটি একটি 200-মেগাপিক্সেল সেন্সর দিয়ে সজ্জিত ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ সাপোর্ট করে। এই ফোনে একটি 13-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড এবং একটি 2-মেগাপিক্সেল সেন্সর রয়েছে। Infinix ZERO ULTRA ফোনের ফ্রন্ট প্যানেলে একটি 32-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে একটি 4,500mAh ব্যাটারি রয়েছেন,যা 180W ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করে। কোম্পানির দাবি করেছে যে এই টেকনোলজির সাহায্যে মাত্র 12 মিনিটে ফোনের ব্যাটারি সম্পূর্ণ চার্জ হয়ে যায়। আরও পড়ুন: ChatGPT Chatbot কি? Android ডিভাইসে কীভাবে ব্যবহার করবেন জেনে নিন
Infinix Zero 20 স্মার্টফোনের স্পেসিফিকেশন
আন্তর্জাতিক মার্কেটে Infinix Zero 20 স্মার্টফোনটি একটি 6.7-ইঞ্চি Full HD+ ডিসপ্লে সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনের স্ক্রিনটি একটি AMOLED প্যানেলে তৈরি, যা 90Hz রিফ্রেশরেটে কাজ করে। Infinix Zero 20 Android ভিত্তিক XOS 12-এ কাজ করে যেখানে 6 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি MediaTek Helio G99 চিপসেট দেওয়া হয়েছে। এই ফোনটি 8GB RAM এবং 256GB স্টোরেজ সাপোর্ট করে।
Infinix Zero 20 স্মার্টফোনে ফটোগ্রাফির জন্য ট্রিপল রেয়ার ক্যামেরা সাপোর্ট রয়েছে। ব্যাক প্যানেলে একটি 13 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স এবং একটি 2মেগাপিক্সেল সেন্সর সহ একটি 108মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর রয়েছে। এই ফোনের ফ্রন্ট প্যানেলে একটি 60-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনটিতে একটি 4,500 mAh ব্যাটারি রয়েছে যা 45W ফাস্ট চার্জিং টেকনোলজির সাথে কাজ করে। ভারতীয় মডেলেও একই স্পেসিফিকেশন দেখা যাবে বলে আশা করা হচ্ছে। আরও পড়ুন: 2999 টাকা দামে লঞ্চ হল সস্তা 4G ফোন, Dual 4G VoLTE এর সঙ্গেই পাওয়া যাবে Hotspot Tethering এর সুবিধা
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
