Realme টেক মার্কেটে তাদের ‘V’ সিরিজের পরিধি আরও বাড়িয়ে নতুন Realme V23i 5G স্মার্টফোন পেশ করেছে। 4GB RAM, MediaTek Dimensity 700 চিপসেট এবং 10W 5,000mAh Battery এর মতো সুন্দর ফিচারের সঙ্গে এই ফোনটি মিড বাজেট সেগমেন্টে পেশ করা হয়েছে যা অদূর ভবিস্যতে অন্যান্য মার্কেটেও সেল করা হবে। এই পোস্টে Realme V23i ফোনটির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল। আরও পড়ুন: ChatGPT Chatbot কি? Android ডিভাইসে কীভাবে ব্যবহার করবেন জেনে নিন
Realme V23i এর দাম
মার্কেটে Realme V23i ফোনটি সিঙ্গেল ভেরিয়েন্টেই লঞ্চ করা হয়েছে। চিনে এই ফোনটি 4GB RAM+ 128GB Storage সহ লঞ্চ করা হয়েছে এবং এর দাম রাখা হয়েছে 1399 ইউয়ান। ভারতীয় কারেন্সি অনুযায়ী এই দাম 16,400 টাকার কাছাকাছি। চীনের বাজারে Realme V23i ফোনটি Mountain Blue এবং Jade Black কালারে সেল করা হবে।
Realme V23i এর স্পেসিফিকেশন এবং ফিচার
- 4GB RAM+ 128GB Storage
- MediaTek Dimensity 700 চিপসেট
- 13MP + 2MP Rear Camera
- 10W 5,000mAh Battery
Realme V23i ফোনটিতে 1612 x 720 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.56 ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনের স্ক্রিনটি LCD প্যানেল দিয়ে তৈরি যা 90 হার্টস রিফ্রেশরেটে কাজ করে। ফোনটির ডিসপ্লের তিন দিক বেজল লেস হলেও নিচের দিকে অপেক্ষাকৃত চওড়া চিন পার্ট রয়েছে। এছাড়া ডিসপ্লের ওপরের দিকে মাঝখানে ‘ভি’ শেপের নচ দেওয়া হয়েছে। আরও পড়ুন: 2999 টাকা দামে লঞ্চ হল সস্তা 4G ফোন, Dual 4G VoLTE এর সঙ্গেই পাওয়া যাবে Hotspot Tethering এর সুবিধা
Realme V23i 5G ফোনটি Android 12 অপারেটিং সিস্টেম বেসড Realme UI 3.0 এর সঙ্গে পেশ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এতে অক্টাকোর প্রসেসর যুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি 700 চিপসেট দেওয়া হয়েছে। এই ফোনে 4GB RAM এর সঙ্গে 128GB ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে। এছাড়া মাইক্রোএসডি কার্ড ব্যাবহার করে ফোনটির স্টোরেজ বাড়ানোও যায়।
ফটোগ্রাফির জন্য এতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনটির ব্যাক প্যানেলে LED ফ্ল্যাশের সঙ্গে 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। আরও পড়ুন: ভারতে লঞ্চ হল 8 হাজার টাকা বাজেটের Samsung Galaxy M04 স্মার্টফোন, পাওয়া যাবে 5000mAh ব্যাটারি এবং 8GB RAM এর ক্ষমতা
Realme V23i 5G ফোনটি একটি ডুয়েল সিম স্মার্টফোন। বেসিক কানেক্টিভিটি ফিচারের পাশাপাশি সিকিউরিটির জন্য এই ফোনের সাইড প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেডেড পাওয়ার বাটন এবং ফেস আনলক ফিচার যোগ করা হয়েছে। এছাড়া পাওয়ার ব্যাকআপের জন্য এতে 10 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











