কেমন হবে 200MP ক্যামেরা সহ Redmi Note 15 Pro ফোনের ভারতীয় দাম? লঞ্চের আগেই লিক দেখে নিন ডিটেইলস

29 জানুয়ারী Redmi Note 15 Pro সিরিজ ভারতের বাজারে লঞ্চ করা হবে। এই সিরিজের অধীনে Redmi Note 15 Pro এবং Redmi Note 15 Pro+ নামের দুটি নতুন স্মার্টফোন পেশ করা হবে। লঞ্চের আগেই ফোনগুলির দাম ইন্টারনেটে লিক হয়ে গেছে। Redmi Note 15 Pro+ ফোনের দাম জানার জন্য এখানে ক্লিক করুন। নিচে Redmi Note 15 Pro ফোনের দাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

Redmi Note 15 Pro স্মার্টফোনের দাম (লিক)

  • 8GB RAM + 128GB Storage – 30,999 টাকা
  • 8GB RAM + 256GB Storage – 32,999 টাকা

টিপস্টার সঞ্জু চৌধুরী Redmi Note 15 Pro স্মার্টফোনের দাম শেয়ার করেছেন। লিক অনুযায়ী ভারতে ফোনটির 8GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্ট 30,999 টাকা এবং 8GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্ট 32,999 টাকা দামে সেল করা হবে। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী 8+256 স্টোরেজ অপশনের দাম 34,999 টাকা হবে বলে জানা গেছে। আপকামিং স্মার্টফোনের সঠিক দাম জানার জন্য আগামী 29 জানুয়ারি লঞ্চের অপেক্ষা করতে হবে।

চীনের বাজারে Redmi Note 15 Pro 5G ফোনটি MediaTek Dimensity 7400-Ultra প্রসেসর সহ লঞ্চ করা হয়েছিল। এই ফোনটি অ্যান্ড্রয়েড বেস্ড Xiaomi HyperOS 2 সহ পেশ করা হয়েছিল। চীনের বাজারে এই ফোনটি 12GB RAM এবং 512GB স্টোরেজ অপশনে লঞ্চ করা হয়েছিল। তবে ভারতের বাজারে ফোনটি 12GB RAM ভেরিয়েন্টে লঞ্চ করা হবে কি না এই বিষয়ে এখনও পর্যন্ত জানানো হয়নি।

চীনের বাজারে Redmi ফোনটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ সহ লঞ্চ করা হয়েছিল। তবে কোম্পানি ভারতে ফোনটি ডুয়েল রেয়ার ক্যামেরা সহ পেশ করতে চলেছে। চীনের মডেলটিতে 50 মেগাপিক্সেল Sony LYT600 প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স দেওয়া হয়েছিল। তবে ভারতে Redmi Note 15 Pro ফোনটি 200 মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ করা হবে। এটি একটি OIS (Optical Image Stabilization) সেন্সর হবে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে 20 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা যোগ করা হয়েছে।

পাওয়ার ব্যাকআপের দিক দিয়ে Redmi Note 15 Pro 5G ফোনটি চীনের মডেলের থেকে আলাদা হবে। চীনের বাজারে ফোনটি 7000mAh ব্যাটারি দেওয়া হয়েছিল। একইসঙ্গে দ্রুত চার্জ করার জন্য এতে 45W ফাস্ট চার্জিং এবং 22.5W রিভার্স চার্জিং ফিচার যোগ করা হয়েছিল। অন্যদিকে ভারতে Redmi Note 15 Pro ফোনটি 6580mAh ব্যাটারি সহ পেশ করা হবে। তবে চার্জিং ফিচার চীনের মডেলের মতোই রাখা হয়েছে।

Redmi Note 15 Pro ফোনে 6.83 ইঞ্চির কার্ভড OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট, 3840Hz PWM ডিমিং এবং 3200 nits পিক ব্রাইটনেস সাপোর্ট করে। একইসঙ্গে ফোনটিতে Xiaomi Dragon Crystal Glass প্রোটেকশন থাকবে। এছাড়া জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য ফোনটি IP66 + IP68 + IP69 + IP69K রেটিং সহ লঞ্চ করা হয়েছে।

বর্তমানে আমাজনে Redmi Note 15 Pro 5G ফোনটির প্রোডাক্ট পেজ লাইভ করে দেওয়া হয়েছে। এই পেজের মাধ্যমে ফোনটির ফটো, ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে। একইসঙ্গে ভারতে আগামী 3 ফেব্রুয়ারি থেকে Redmi Note 15 Pro ফোনটি সেল শুরু হবে। এই ফোনটি Silver Ash, Mirage Blue ও Carbon Black কালার অপশনে লঞ্চ করা হবে। তবে Redmi Note 15 Pro ফোনের সঠিক দাম জানার জন্য আগামী 29 জানুয়ারি লঞ্চ ইভেন্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here