2012 সালে হারিয়ে যাওয়া Apple iPhone উদ্ধার হল 2022 সালে! 10 বছর জলে থাকার পরেও এতটুকু কমেনি ঔজ্জ্বল্য

যখন কোন মানুষের মোবাইল হারিয়ে যায়, তার খুব কষ্ট হয়। আর সেই মোবাইলটি যদি হয় Apple এর আইফোন হয়, তাহলে তো অনেক বড় ধাক্কা লাগে। যারা মোবাইল ফোন হারিয়েছেন তারা এই যন্ত্রণাটা খুব ভালো করে বুঝতে পারবেন। কিন্তু হারিয়ে যাওয়া ফোন যখন কেও ফিরে পায়, তখন প্রচন্ড আনন্দ হয়। আর যখন সেটা Apple আইফোন হয়, তখন আনন্দটা দ্বিগুণ বেড়ে যায়। সম্প্রতি এমনই একটি ঘটনা ঘটেছে, যেখানে 2012 সালে একজন মহিলার আইফোন হারিয়ে গিয়েছিল, যা 10 বছর পর 2022 সালে তিনি ফিরে পেয়েছেন।

10 বছর ধরে নিখোঁজ আইফোন ফিরে পাওয়ার এই মজার গল্পটি সামনে এসেছে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড থেকে। Becki Beckmann নামে এক মহিলার অ্যাপল আইফোনটি দশ বছর আগে 2021 সালে হারিয়ে গিয়েছিল। এই মহিলা তার ফোনে অনেক খোঁজাখুঁজি করেও তা কোথাও পাননি। বেকি ফোনটি হারানোর পর রিপোর্ট করেন, সমস্ত রকম চেষ্টা করেন, কিন্তু কোন লাভ হয়নি। তাই তিনি একটি নতুন ফোন কেনেন এবং সময়ের সাথে সাথে তার হারিয়ে যাওয়া ফোনটির কথা ভুলে যান।

Becki জানিয়েছেন যে তার ফোন রহস্যজনকভাবে অদৃশ্য হয়ে গেছিল। তিনি সেইসময় বাইরেও কোথাও যাননি বা কেউ মোবাইল চুরি করেছে এমন কিছুও ঘটেনি। আসলে Becki এর খুব কাছেই ছিল তার আইফোন।Becki এর এই হারিয়ে যাওয়া ফোনটি অন্য কোথাও নয়, বরং তার বাড়িতেই ছিল এবং এটি 10 ​​বছর ধরে একই জায়গায় পড়ে ছিল, কেও সেটা টেরও পায়নি। 2012 থেকে 2022 সাল পর্যন্ত এই আইফোনটি বেকির বাড়ির টয়লেটে ছিল।

এইভাবে খুঁজে পান হারানো ফোন

একদিন, Becki এবং তার স্বামী লক্ষ্য করেন যে তারা টয়লেট ফ্লাশ করার সময় কিছু অদ্ভুত শব্দ হচ্ছে। প্রথমে তারা বিষয়টি উপেক্ষা করলেও একবার কৌতূহলবশত জানার চেষ্টা করেন বিষয়টি কী। আর টয়লেটের ফ্লাশটি পরীক্ষা করতেই সেখানে উপস্থিত সবাই অবাক হয়ে যায়। টয়লেট ফ্লাশের ভিতরে একটি মোবাইল ফোন ছিল এবং এটি Becki এর সেই আইফোন যা 10 বছর আগে হারিয়ে গিয়েছিল। আরও আশ্চর্যের বিষয় হল যে সেই আইফোনের ব্যাক কভারটি ফোন থেকে আলাদা হয়ে গেলেও ফোনটি এখনও একইরকম উজ্জ্বল আছে। বেকির শেয়ার করা ছবিতে ফোনের প্যানেল এবং অংশগুলি স্পষ্ট দেখা যায়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here