21 এপ্রিল লঞ্চ হতে চলেছে নতুন OPPO স্মার্টফোন, লঞ্চ হবে Find X9s Pro এবং Find X9 Ultra

গতবছর নভেম্বর মাসে ওপ্পো তাদের ‘ফাইন্ড এক্স9 সিরিজ’ ভারতের বাজারে লঞ্চ করা হয়েছিল। এই সিরিজের অধীনে OPPO Find X9 এবং Find X9 Pro ফোনগুলি পেশ করা হয়েছিল, এটি ভারতের প্রথম MediaTek Dimensity 9500 প্রসেসর সহ স্মার্টফোন ছিল। এবার কোম্পানি এই সিরিজের পরিধি বিস্তার করে আপকামিং OPPO Find X9s Pro এবং OPPO Find X9 Ultra ফোনগুলি লঞ্চ করতে চলেছে। আসন্ন নতুন ওপ্পো স্মার্টফোনগুলি আগামী 21 এপ্রিল প্রথমে চীনের বাজারে লঞ্চ করা হবে।

21 এপ্রিল OPPO Find X9 Ultra ফোনটি পেশ করা হবে। কোম্পানি এই দিন হোম মার্কেট চীনে একটি বড় ইভেন্টের আয়োজন করতে চলেছে। এই ইভেন্টের মঞ্চ থেকে ‘Find X9 series’ এর সবচেয়ে শক্তিশালী Find X9 Ultra ফোনটি লঞ্চ করা হবে। এই দিন কোম্পানি Ultra মডেলের পাশাপাশি OPPO Find X9s Pro ফোনটিও পেশ করা হবে। চীনের বাজারে সন্ধ্যা 7টা সময়ে এই ইভেন্টের অনুষ্ঠিত হতে চলেছে। অর্থাৎ ভারতে সন্ধ্যা 4টা 30 মিনিটে এই ইভেন্ট দেখা যাবে। ওপ্পো এর চায়না ওয়েবসাইট এবং ব্র্যান্ডের ওয়েইবো পেজে আসন্ন OPPO ফোনটির লঞ্চ লাইভ স্ট্রিম করা যাবে।

ওপ্পো এর বক্তব্য অনুযায়ী ব্র্যান্ডের আপকামিং OPPO Find X9 Ultra ফোনটির ক্যামেরা টেকনোলোজি অত্যন্ত বিশেষ হতে পারে। এই ফোনটিতে কোম্পানির মোস্ট অ্যাডভান্স ইমেজিং সিস্টেম ব্যাবহার করা হবে, এখনও পর্যন্ত ওপ্পো এর কোনো স্মার্টফোনে এই ফিচার দেওয়া হয়নি। Find X9 Ultra ফোনটিতে Hasselblad ক্যামেরা লেন্স থাকবে, ফলে যেকোনো প্রফেশনাল ফটোগ্রাফির মতো রেজাল্ট পাওয়া যাবে। এই ফোনটির ফ্রন্টে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হতে পারে।

লিক অনুযায়ী স্মার্টফোনটিতে 200 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হবে। এটি 1/1.28″ আল্ট্রা লার্জ সেন্সর সহ 200MP periscope telephoto লেন্স হতে পারে। OPPO Find X9 Ultra ফোনটিতে 200MP LYT901 লেন্স ব্যাবহার করা হতে পারে। একইসঙ্গে 10X জুম ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল টেলিফটো লেন্স এবং 50 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হতে পারে।

লিক অনুযায়ী স্মার্টফোনটি কোয়ালকমের Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে। এর আগে OPPO এর কোনো স্মার্টফোনই এই চিপসেট সহ পেশ করা হয়নি। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনগুলিতে 80W ওয়্যার এবং 50W ওয়্যারলেস চার্জিং ফিচার সাপোর্টেড 7,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে বলে আশা করা হচ্ছে। এই আপকামিং ফোনটিতে 6.82 ইঞ্চির 2K AMOLED ডিসপ্লে দেওয়া হতে পারে।

OPPO Find X9s Pro স্মার্টফোনটিতে 200 মেগাপিক্সেল দুটি ক্যামেরা থাকতে পারে। এই ফোনটিতে 1/1.56 ইঞ্চির 200MP Samsung HP5 প্রাইমারি সেন্সর এবং 200MP 3x periscope telephoto লেন্স দেওয়া হতে পারে। এই ফোনটির কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপে 50MP ultra-wide লেন্স এবং একটি 3.2MP লেন্স যোগ করা হতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে বড় 7000mAh ব্যাটারি থাকতে পারে এবং 80W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হতে পারে।

এই স্মার্টফোনটি MediaTek Dimensity 9500 প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে। একই চিপসেট বাজারে উপস্থিত Find X9 সিরিজের ক্ষেত্রেও ব্যাবহার করা হয়েছে। এই স্মার্টফোনের শক্তিশালী রেয়ার ক্যামেরা সেটআপ সহ সেলফি এবং ভিডিও কলের জন্য OPPO Find X9s Pro 5G ফোনটিতে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে। আপকামিং ওপ্পো ফোনটিতে 6.32 ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে। লিক অনুযায়ী ফ্ল্যাট ডিসপ্লেতে 1.5K রেজোলিউশন এবং 3D আল্ট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সাপোর্ট করতে পারে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here