21 এপ্রিল লঞ্চ হতে চলেছে Redmi K90 Max স্মার্টফোন, একইসঙ্গে পেশ হবে Redmi K Pad 2 এবং নতুন Redmi Book Pro

গত বছর অক্টোবর মাসে Xiaomi এর সাব-ব্র্যান্ড রেডমি তাদের ‘কে90’ সিরিজের দুটি শক্তিশালী Redmi K90 এবং Redmi K90 Pro Max স্মার্টফোন চীনের বাজারে লঞ্চ করেছিল। এবার কোম্পানি এই সিরিজের আরও একটি নতুন Redmi K90 Max ফোনটি লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। আগামী 21 এপ্রিল আপকামিং রেডমি স্মার্টফোনটি চীনের বাজারে পেশ করা হবে। ডিজাইনের দিক দিয়ে এই ফোনটি অন্যান্য ফোনের তুলনায় অনেকটাই আলাদা হতে চলেছে। এতে in-built fan-based cooling system দেওয়া হয়েছে, এটি ক্যামেরা সেটআপের সাইডে রাখা হয়েছে।

আগামী 21 এপ্রিল Redmi K90 Max ফোনটি লঞ্চ করা হবে। চীনে এই দিন কোম্পানি একটি বড় ইভেন্টের আয়োজন করতে চলেছে, এই ইভেন্টের মঞ্চ থেকে আপকামিং Redmi ফোনটি পেশ করা হবে। 21 এপ্রিল Redmi K90 Max ফোনটির পাশাপাশি নতুন ট্যাবলেট এবং ল্যাপটপও লঞ্চ করা হবে। প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী Redmi K Pad 2 এবং Redmi Pad 2 SE ট্যাবলেটের সঙ্গে 14-ইঞ্চির এবং 16-ইঞ্চির ডিসপ্লে সহ Redmi Book Pro (2026) ফোনটিও পেশ করা হবে।

 

কোম্পানির প্রথম Redmi K90 Max 5G ফোনটিতে ইন-বিল্ড ফ্যান দেওয়া হয়েছে। এই ফোনটির রেয়ার ক্যামেরা সেটআপে এটি রাখা হয়েছে, এর ভেন্ট বাইরে থেকেই দেখা যাচ্ছে। এতে 18.1mm সাইজের ভার্টিক্যাল এয়ার ইন্টেক ফ্যান ডিজাইন করা হয়েছে, এটি 0.42CFM (কিউবিক ফিট প্রতি মিনিট) পর্যন্ত এয়ারফ্লো দিতে সক্ষম।

কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফিচার কিছুক্ষণের মধ্যেই ভিতরের হিট বাইরে বের করে দেয় এবং অনেকক্ষণ পর্যন্ত ফোনের টেম্পারেচার কম রাখতে পারে। এই সেট‌আপের বিশেষত্ব হল এটি ফিট করার জন্য মাদারবোর্ডে কোনো পরিবর্তন ঘটানো হয়নি। এই ইন-বিল্ট ফ্যান বেস্ড কুলিং সিস্টেম একটি সাস্পেন্ডেড স্ট্রাকচারের ওপর তৈরি করা হয়েছে।

 

Redmi K90 Max 5G ফোনটিতে 3ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি 4.21গীগাহার্টস ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 9500 অক্টাকোর প্রসেসর রয়েছে। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী Redmi K90 Max 5G ফোনটির গেমিং পারফরমেন্স বুস্ট করার জন্য ইন্ডিপেন্ডেট গ্রাফিক্স চিপ দেওয়া হয়েছে।

Redmi K90 Max ফোনটি 8000mAh বা 8500mAh battery সহ লঞ্চ করা হতে পারে। একইসঙ্গে দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 100W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হতে পারে। রিপোর্ট অনুযায়ী জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য ফোনটিতে IP66, IP68 এবং IP69 রেটিং থাকতে পারে। একইসঙ্গে Redmi K90 Max ফোনটিতে মেটাল ফ্রেম ব্যাবহার করা হতে পারে।

 

Redmi K90 ফোনটিতে Snapdragon 8 Elite এবং Redmi K90 Pro Max ফোনটিতে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য Redmi K90 ফোনটিতে 7100mAh ব্যাটারি এবং Redmi K90 Pro ফোনটিতে 7560mAh ব্যাটারি দেওয়া হয়েছে। উভয় ফোনেই 100W ফাস্ট চার্জিং এবং 22.5W রিভার্স চার্জিং ফিচার সাপোর্ট করতে পারে। এছাড়া Redmi K90 Pro Max ফোনটিতে 50W ওয়্যারলেস চার্জিং ফিচার সাপোর্ট করে।

Redmi K90 5G ফোনটিতে 6.59-ইঞ্চির 2K AMOLED ডিসপ্লে এবং Redmi K90 Pro Max 5G ফোনটিতে 6.9-ইঞ্চির 2K AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। উভয় স্মার্টফোনেই 120Hz রিফ্রেশ রেট, 3500nits ব্রাইটনেস এবং 3D Ultrasonic ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সাপোর্ট করে। দুটি IP68 সার্টিফাইড স্মার্টফোন।

 

ফটোগ্রাফির জন্য Redmi K90 5G ফোনটির ট্রিপল ক্যামেরা সেটআপে 50 মেগাপিক্সেল OIS Light Fusion 800, 50 মেগাপিক্সেল 2.5x periscope telephoto এবং 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হবে। একইভাবে Redmi K90 Pro Max 5G ফোনটিতে 50 মেগাপিক্সেল Light Fusion 950 সেন্সর এবং 50MP 5x periscope telephoto লেন্স সহ 50MP ultra-wide অ্যাঙ্গেল লেন্স রয়েছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here