বিগত বেশ কিছু দিন ধরে vivo X500 সিরিজ শিরোনামে ছেয়ে রয়েছে। এই সিরিজ সম্পর্কে এখনও পর্যন্ত বিভিন্ন লিক প্রকাশ্যে এসেছে। এবার কোম্পানির পক্ষ থেকে তাদের ইউজারদের খুশি করে এই আপকামিং সিরিজের লঞ্চ ডেট ঘোষণা করে দেওয়া হয়েছে। কোম্পানির অফিসিয়াল অ্যানাউন্সমেন্টে বলা হয়েছে আগামী 21 সেপ্টেম্বর vivo X500 সিরিজ পেশ করা হবে।
vivo X500 Series এর লঞ্চ ডেট
আগামী 21 সেপ্টেম্বর কোম্পানি তাদের হোম মার্কেট চীনে একটি বড় ইভেন্টের আয়োজন করতে চলেছে। এই ইভেন্টের মঞ্চ থেকে vivo X500 Series বাজারে লঞ্চ করা হবে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই সিরিজে আসন্ন স্মার্টফোনের নাম জানানো হয়নি। তবে 21 সেপ্টেম্বর সিরিজের অধীনে সম্ভবত vivo X500 এবং vivo X500 Pro Max ফোনদুটি পেশ করা হবে। একইসঙ্গে vivo X500 Pro ফোনটিও লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।
vivo X500 Pro Max ফোনের স্পেসিফিকেশন
vivo X500 Pro Max ফোনটি সিরিজের সবচেয়ে বড় মডেল হবে। কোম্পানি জানিয়েছে ফোনটিতে 6.85-ইঞ্চির 2K ডিসপ্লে দেওয়া হবে এবং এতে BOE Q11 luminescent ম্যাটেরিয়াল ব্যাবহার করা হবে। এছাড়া কোম্পানির ফোনে LTPO OLED প্যানেল দিয়ে তৈরি স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনের ডিসপ্লে 21% কম পাওয়ার কঞ্জামশন করবে।
vivo X500 Pro Max 5G ফোনটি MediaTek Dimensity 9600 Pro প্রসেসর সহ লঞ্চ করা হবে। ইতিমধ্যেই এই বিষয়ে নিশ্চিত জানানো হয়েছে। জানিয়ে রাখি এখনও পর্যন্ত কোনো ফোন এই প্রসেসর সহ পেশ করা হয়নি। এই 2ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি মিডিয়াটেক প্রসেসর, যা 4.55GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। এটি সবচেয়ে শক্তিশালী MediaTek প্রসেসর হিসাবে যথেষ্ট উল্লেখযোগ্য।
vivo X500 Pro Max ফোনটিতে 50 মেগাপিক্সেল সেলফি সেন্সর দেওয়া হবে। অন্যদিকে ফোনের রেয়ার প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকতে পারে। এই ক্যামেরা মডিউলে 400mm external teleconverter সাপোর্টেড 200 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা থাকবে। একইসঙ্গে ফোনটিতে 50 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হবে বলে জানা গেছে।
vivo X500 ফোনের স্পেসিফিকেশন
vivo X500 ফোনে 3ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি MediaTek Dimensity 9600 অক্টাকোর প্রসেসর দেওয়া হতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনে 90W ফাস্ট চার্জিং সাপোর্টেড শক্তিশালী 7000mAh battery দেওয়া হতে পারে। অন্যদিকে ভিভো ফোনটিতে 6.59 ইঞ্চির 1.5K OLED ডিসপ্লে যোগ করা হতে পারে।
ফটোগ্রাফির জন্য vivo X500 5G ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী এই সেটআপে 64MP Sony LYT610 প্রাইমারি সেন্সর এবং 50MP Sony LYT828 সেন্সর এবং 50MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকতে পারে। আমরা 21 সেপ্টেম্বর লঞ্চের দিন ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।
