অবশেষে স্যামসাঙ তাদের আপকামিং Samsung Galaxy Z Fold 8 series এর লঞ্চ ডেট ঘোষণা করেছে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে আগামী 22 জুলাই নতুন ফোল্ডেবল স্মার্টফোনটি লঞ্চ করা হবে। এই দিন Galaxy Unpacked ইভেন্টের মঞ্চ থেকে Samsung Galaxy Z Fold 8, Galaxy Z Fold 8 Wide এবং Galaxy Z Fold 8 Ultra স্মার্টফোনগুলি পেশ করা হতে পারে।
Samsung Galaxy Unpacked ইভেন্ট
স্যামসাঙ আগামী 22 জুলাই লন্ডনে একটি বড় ইভেন্টের আয়োজন করতে চলেছে, এই ইভেন্টের মঞ্চ থেকে Samsung Galaxy Z Fold 8 সিরিজ বাজারে পেশ করা হবে। এই লঞ্চ ইভেন্ট ভারতীয় সময় অনুযায়ী 22 জুলাই সন্ধ্যা 6টা 30 মিনিটে শুরু হতে চলেছে। কোম্পানির ওয়েবসাইট এবং স্যামসাঙের ইউটিউব চ্যানেলের মাধ্যমে ফোনটির লাইভ দেখানো হবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী আপকামিং স্যামসাঙ ফোল্ডেবল ফোনটি অ্যাডভান্স AI ফিচার সহ লঞ্চ করা হবে। ভারতের বাজারে Galaxy Z Fold 8 series এর রেজিস্ট্রেশন পেজ লাইভ করে দেওয়া হয়েছে।
লিক হল Galaxy Z Fold 8 series এর ডিজাইন
কোম্পানির Samsung Galaxy Z Fold 8 Wide ফোনটি বুক স্টাইল ডিজাইন সহ পেশ করা হবে না। লিক অনুযায়ী ফোনটি আনফোল্ড করার পর 4:3 অ্যাস্পেক্ট রেশিও পাওয়া যাবে। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী এটি ফোনের প্রাইমারি স্ক্রিনের অ্যাস্পেক্ট রেশিও হবে এবং 7.6 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হতে পারে। এটি Dynamic AMOLED 2X প্যানেল দিয়ে তৈরি QHD+ রেজোলিউশন সাপোর্টেড ডিসপ্লে হবে। অন্যদিকে এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে।
সাধারণত ফোল্ডেবল স্মার্টফোনের ওজন কিছুটা বেশি হয়। তবে লিক অনুযায়ী আপকামিং Samsung Galaxy Z Fold 8 ফোনের ওজন প্রায় 201 গ্রাম হতে পারে। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী ফোনটি ফোল্ড করার পর এর থিকনেস 9.7mm এবং আনফোল্ড করার পর এর থিকনেস শুধুমাত্র 4.5mm রাখা হতে পারে। জানিয়ে রাখি আনফোল্ড করার পর Galaxy Z Fold ফোনের থিকনেস 4.2mm হয়।
Samsung Galaxy Z Fold 8 ফোনে 5.5 ইঞ্চির কভার ডিসপ্লের থাকবে বলে জানানো হয়েছে। ফোনটি ফোল্ড করার পর এর সেকেন্ডারি ডিসপ্লে পাওয়া যাবে। লিক অনুযায়ী এটি Dynamic AMOLED 2X প্যানেল দিয়ে তৈরি ডিসপ্লে হবে এবং এতে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। একইসঙ্গে Samsung এর এই ফোল্ডেবল ফোনের কভার স্ক্রিনে 16:10 অ্যাসপেক্ট রেশিও দেওয়া হতে পারে বলে জানা গেছে।
Galaxy Z Fold 8 series ফোনের লিক স্পেসিফিকেশন
Samsung Galaxy Z Fold 8 Wide স্মার্টফোনে Qualcomm এর 3 ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দেওয়া হতে পারে। এই অক্টা-কোর প্রসেসরটি 3.63GHz থেকে 4.61GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। জানিয়ে রাখি Snapdragon 8 Elite Gen 5 প্রসেসরটি এখনও পর্যন্ত কোয়ালকমের সবচেয়ে শক্তিশালী মোবাইল প্রসেসর।
লিক অনুযায়ী Samsung Galaxy Z Fold 8 Wide ফোনটিতে 12GB RAM দেওয়া হবে। এটি LPDDR5X RAM হতে পারে, যা দ্রুত মাল্টিটাস্কিং এবং আরও স্মুথ পারফরমেন্স দিতে সক্ষম। আপকামিং ফোনটি 256GB, 512GB এবং 1TB তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হতে। তবে বেশ কিছু বাজারে ফোনটি 16GB RAM সহ পেশ করা হতে পারে।
লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী Samsung Galaxy Z Fold 8 Wide ফোনের ব্যাক প্যানেলে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। এই ফোনে f/1.9 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল Ultra Wide অ্যাঙ্গেল লেন্স এবং f/1.8 অ্যাপার্চারযুক্ত 50 মেগাপিক্সেল Wide লেন্স থাকতে পারে। এই ফোনের প্রাইমারি এবং কভার ডিসপ্লেতে এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 10 মেগাপিক্সেল সেলফি সেন্সর যোগ করা হবে বলে জানানো হয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য Samsung Galaxy Z Fold 8 Wide ফোনে 4800mAh ব্যাটারি দেওয়া হতে পারে বলে জানা গেছে। চার্জিঙের জন্য ফোনটিতে 45W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করতে পারে। একইসঙ্গে ফোনে ফাস্ট ওয়্যারলেস চার্জিং ফিচারও থাকতে পারে। আপাতত প্রকাশ্যে আসা তথ্য শুধুমাত্র লিক হিসাবে মনে করা উচিৎ।












