গত বছর ভারতে realme GT 7 Pro ফোনটি লঞ্চ করা হয়েছিল এবং এই ফোনটির দেশের প্রথম Snapdragon 8 Elite প্রসেসর সহ ফোনের স্থান দখল করেছিল। এবার কোম্পানির পক্ষ থেকে এই ফোনের ‘নন-প্রো’ মডেল লঞ্চ করতে চলেছে। ব্র্যান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী 23 এপ্রিল realme GT 7 স্মার্টফোন লঞ্চ করা হবে। প্রথমে ফোনটি চীনে এবং পরে অন্যান্য বাজারে পেশ করা হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক realme GT 7 ফোনের চীনের লঞ্চ এবং ফিচার ও স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।
realme GT 7 এর লঞ্চ ডেট
23 এপ্রিল রিয়েলমি চীনে তাদের একটি বড় লঞ্চ ইভেন্টের আয়োজন করতে চলেছে। এই ইভেন্টের মঞ্চ থেকে realme GT 7 ফোনটি চীনে লঞ্চ করা হবে। এই লঞ্চ ইভেন্ট চীনে বিকেল 4টা অর্থাৎ ভারতীয় সময় অনুযায়ী দুপুর 1টা 30 মিনিটে শুরু হবে। রিয়েলমি চীনের অফিসিয়াল ওয়েবসাইটে ফোনটির পেজ লিস্টেড হয়েছে। এই পেজের মাধ্যমে realme GT 7 ফোনের লঞ্চ লাইভ দেখা যাবে।
realme GT 7 এর স্পেসিফিকেশন
বিশ্বের প্রথম MediaTek Dimensity 9400+ প্রসেসর সহ realme GT 7 ফোনটি লঞ্চ করা হবে। এই প্রসেসর 3 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি সিপিইউ 3.73GHz ক্লক স্পীডে কাজ করে। ফোনটি 12GB RAM সহ লঞ্চ করা হতে পারে।
পাওয়ার ব্যাকআপের জন্য realme GT 7 ফোনটিতে 7,000mAh+ ব্যাটারি দেওয়া হবে বলে জানা গেছে। এতে এমএএইচ পাওয়া প্লাস চিহ্ন রয়েছে, আগামী 23 এপ্রিল এর বিশেষত্ব প্রকাশ্যে আসবে। বড় ব্যাটারি চার্জ করার জন্য ফোনটিতে 100W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হতে পারে। লিক অনুযায়ী ফোনটিতে ফ্ল্যাট প্যানেল সহ 144Hz OLED স্ক্রিন থাকবে।
Realme GT 7 Pro
- দাম: Realme GT 7 Pro ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনের 12GB RAM + 256GB স্টোরেজ অপশনের দাম 59,999 টাকা এবং 16GB RAM + 512GB স্টোরেজ অপশনের দাম 65,999 টাকা রাখা হয়েছে।
- ডিসপ্লে: ডিসপ্লে: Realme GT 7 Pro ফোনে 2780 x 1264 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.78-ইঞ্চির 1.5k ডিসপ্লে দেওয়া হয়েছে। পাঞ্চ হোল স্টাইলের এই quad-curved স্ক্রিন Eco OLED Plus টেকনোলজি এবং 8T LTPO প্যানেল দিয়ে তৈরি। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট, 2600Hz ইনস্ট্যান্ট টাচ স্যাম্পেলিং রেট, 6500nits ব্রাইটনেস এবং আল্ট্রা সনিক ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।
- প্রসেসর: প্রসেসর: ভারতের বাজারে Realme GT 7 Pro ফোনটি প্রথম Qualcomm Snapdragon 8 Elite প্রসেসর সহ স্মার্টফোন। 3 ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেস Orion CPU আর্কিটেকচারে তৈরি এই প্রসেসর 4.32GHz ক্লক স্পীডে কাজ করে। গ্রাফিক্সের জন্য এই ফোনে Adreno 830 GPU যোগ করা হয়েছে। আমাদের টেস্টিঙে এই ফোনটি 27 লক্ষেরও বেশি AnTuTu Score পেয়েছে।
- ক্যামেরা: ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Realme GT 7 Pro ফোনে HyperImage+ ক্যামেরা সিস্টেম যোগ করা হয়েছে। ফোনটির ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে 50MP IMX906 OIS প্রাইমারি সেন্সর, 50MP পেরিস্কোপ পোর্ট্রেট Sony IMX882 লেন্স এবং 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে 16MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
- ব্যাটারি: ব্যাটারি: ভারতে Realme GT 7 Pro ফোনটি 5,800mAh সিলিকন-কার্বন এনোড ব্যাটারি রয়েছে। ফোনটি দ্রুত চার্জ করার জন্য এতে 120W Ultra Charge টেকনোলজি যোগ করা হয়েছে।
