8500mAh ব্যাটারি সহ লঞ্চ হতে চলেছে Huawei Enjoy 90 Pro Max, 23 মার্চ Enjoy 90 Plus ফোনের সঙ্গেই হবে চীনে লঞ্চ

টেক ব্র্যান্ড Huawei তাদের নতুন ডিভাইস লঞ্চ করতে চলেছে। আগামী 23 মার্চ এই চাইনিজ টেক কোম্পানি তাদের হোম মার্কেট চীনে কোম্পানির নতুন ‘Enjoy 90’ সিরিজ পেশ করতে চলেছে। এই সিরিজের অধীনে Huawei Enjoy 90 Pro Max ও Huawei Enjoy 90 Plus 5G স্মার্টফোন লঞ্চ করা হবে। এই দুটি প্রিমিয়াম ফোনেই স্টাইলিশ ডিজাইনের পাশাপাশি শক্তিশালী স্পেসিফিকেশন দেওয়া হবে এবং ফোনদুটি ফ্ল্যাগশিপ সেগমেন্টে পেশ করা হবে।

আগামী 23 মার্চ চীনে Huawei Enjoy 90 সিরিজ পেশ করা হবে। এই দিন কোম্পানির পক্ষ থেকে চীনে একটি বড় ইভেন্টের আয়োজন করা হয়েছে এবং এই ইভেন্টের মঞ্চ থেকেই Huawei Enjoy 90 Pro Max ও Huawei Enjoy 90 Plus ফোনগুলি অফিসিয়ালি লঞ্চ করা হবে। চীনের সময় অনুযায়ী দুপুর 2টো বেজে 30 মিনিটে এই ইভেন্ট শুরু হবে। ভারতীয় সময় অনুযায়ী দুপুর 12টার সময় ইভেন্টের সূচনা হবে। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের পাশাপাশি চীনের মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম ওয়েইবোতে এই ইভেন্ট লাইভ দেখা যাবে।

Huawei Enjoy 90 Pro Max ফোনে কোম্পানির নিজস্ব Kirin 8020 চিপসেট যোগ করা হতে পারে। এই অক্টাকোর প্রসেসর 2.9GHz ক্লক স্পীডে রান করতে সক্ষম। চীনের বাজারে এই ফোনটির টপ মডেলে 12GB RAM এবং 512GB storage সহ পেশ করা হতে পারে। এর সঙ্গে সুন্দর গ্ৰাফিক্সের জন্য Maliang 920C GPU থাকতে পারে।

লিক অনুযায়ী পাওয়ার ব্যাক‌আপের জন্য এই ফোনে 8500mAh ব্যাটারি দেওয়া হবে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য ওয়্যার্ড এবং ওয়্যারলেস উভয় ধরনের ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হবে। রিপোর্ট থেকে জানা গেছে এই ফোনে 6.84-ইঞ্চির 1.5K ডিসপ্লে থাকবে এবং এতে LTPS OLED প্যানেল ব্যাবহার করা হবে। বাজারে এই ফোনটি white, gold, cyan ও black কালার অপশনে সেল করা হতে পারে।

Huawei Enjoy 90 Plus ফোনে 90Hz রিফ্রেশ রেটযুক্ত 6.7-ইঞ্চির LCD ডিসপ্লে দেওয়া হবে বলে জানা গেছে। লিক অনুযায়ী প্রসেসিঙের জন্য এতে 8000 সিরিজের কোনো প্রসেসর যোগ করা হবে। পাওয়ার ব্যাক‌আপের জন্য এই ফোনে 6620mAh ব্যাটারি থাকতে পারে। এই ফোনটি white, blue ও Starry Fruit কালার অপশনে পেশ করা হতে পারে।

জানিয়ে রাখি হুয়াই ব্র্যান্ড ভারতে বর্তমানে অ্যাক্টিভ নয়। ভারতের বাজারে এই কোম্পানির স্মার্টফোন সেল করা হয় না। তবে টেক প্রেমীদের জন্য কোম্পানির পক্ষ থেকে কয়েক মাস আগে Samsung Galaxy Z Fold 7 ফোনটিকে টক্কর দেওয়ার উদ্দেশ্যে তাদের ফোল্ডেবল স্মার্টফোন Huawei Mate X7 পেশ করেছে। এই ফোনে Kirin 9030 Pro 9-কোর প্রসেসরের সঙ্গে 12GB RAM দেওয়া হয়েছে।

Huawei Mate X7 ফোনে 2416 × 2210 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 8-ইঞ্চির ফ্লেক্সিবল OLED মেইন স্ক্রিন এবং 6.49-ইঞ্চির 3D কোয়াড কার্ভড কভার স্ক্রিন রয়েছে। ফটোগ্রাফির জন্য এই ফোনে Red Maple Imaging system এবং 100x ডিজিটাল জুম সহ 50MP+50MP+40MP ট্রিপল রেয়ার ক্যামেরা সেট‌আপ এবং ইন্টারনাল ও এক্সটার্নাল উভয় ডিসপ্লেতে 8MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাক‌আপের জন্য এই ফোনে 66W ওয়্যার্ড এবং 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং ফিচার সাপোর্টেড 5525mAh ব্যাটারি যোগ করা হয়েছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here