শাওমি তাদের সবচেয়ে শক্তিশালী স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। কোম্পানি জানিয়েছে এই সপ্তাহে তাদের নতুন নাম্বার সিরিজের অধীনে Xiaomi 18 Pro এবং Xiaomi 18 Pro Max স্মার্টফোন পেশ করা হবে। প্রথমে চীনের বাজারে শাওমি প্রো সিরিজ লঞ্চ করা হবে এবং পরবর্তীতে অন্যান্য বাজারে ফোনটি পেশ করা হবে। সিরিজের লঞ্চ ডিটেইলস এবং সিরিজে আসন্ন হাইএন্ড স্পেসিফিকেশন সহ ফ্ল্যাগশিপ ফোনগুলির ডিটেইলস সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।
Xiaomi 18 Pro series এর লঞ্চ ডেট
কোম্পানির বক্তব্য অনুযায়ী আগামীকাল অর্থাৎ 23 সেপ্টেম্বর Xiaomi 18 Pro সিরিজ লঞ্চ করা হবে। চীনের বাজারে এই লঞ্চ ইভেন্টের আয়োজন করা হবে। স্থানীয় সময় অনুযায়ী আগামীকাল সন্ধ্যা 7টায় Xiaomi 18 Pro এবং Xiaomi 18 Pro Max স্মার্টফোনদুটি টেক মঞ্চে পেশ করা হবে এবং এই ইভেন্টের মঞ্চ থেকে ফোনের দাম এবং সম্পূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হবে। অর্থাৎ ভারতীয় সময় অনুযায়ী বিকেল 4 টা 30 মিনিটে হবে। কোম্পানির চীনের ওয়েবসাইটে লঞ্চ ইভেন্ট লাইভ দেখানো হবে।
Xiaomi 18 Pro series এর স্পেসিফিকেশন
কোম্পানি জানিয়েছে এই সিরিজের Xiaomi 18 Pro এবং Xiaomi 18 Pro Max স্মার্টফোনে 2nm চিপসেট দেওয়া হবে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই চিপসেটের নাম জানানো হয়নি। তবে ফোন দুটি Qualcomm Snapdragon 8 Elite Gen 6 প্রসেসর সহ লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে।
জানিয়ে রাখি কোয়ালকমের পক্ষ থেকে এখনও পর্যন্ত Snapdragon 8 Elite Gen 6 প্রসেসর পেশ করা হয়নি। এই সপ্তাহে 22 সেপ্টেম্বর প্রসেসরটি বাজারে লঞ্চ করা হবে। অর্থাৎ Xiaomi 18 Pro এবং Xiaomi 18 Pro Max ফোনদুটি Qualcomm Snapdragon 8 Elite Gen 6 প্রসেসর সহ বিশ্বের প্রথম স্মার্টফোন হতে চলেছে।
শক্তিশালী প্রসেসর সহ ফোন দুটিতে কোম্পানির Leica camera সিস্টেম দেওয়া হবে। এই ফোনে 200MP + 200MP রেয়ার ক্যামেরা সেন্সর এবং একটি periscope telephoto সেন্সর রয়েছে। Xiaomi এর বক্তব্য অনুযায়ী এই প্রথম তাদের নাম্বার সিরিজে মোস্ট অ্যাডভান্স লাইকা ক্যামেরা সেটআপ দেওয়া হবে।
প্রকাশ্যে আসা ছবি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে Xiaomi 18 Pro এবং Xiaomi 18 Pro Max ফোন দুটির রেয়ার প্যানেলে ডিসপ্লে রয়েছে। এই সেকেন্ডারি স্ক্রিনে নতিফিকেশ্ন ও সময় দেখার পাশাপাশি টেক্সট রিপ্লাইও করা যাবে। এছাড়াও এই স্ক্রিনে নিজেকে দেখে রেয়ার ক্যামেরার মাধ্যমেই সেলফি তোলা যাবে। ফোনটির মেইন ডিসপ্লের জন্য কোম্পানি M11 লাইট এমিটিং সিস্টেম ব্যাবহার করেছে। এই স্ক্রিনে মাত্র 0.99mm পাতলা বেজল পাওয়া যাবে।
কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে পাওয়ার ব্যাকআপের জন্য Xiaomi 18 Pro ফোনটিতে 7000mAh ব্যাটারি দেওয়া হবে। অন্যদিকে বড় মডেলে অর্থাৎ Xiaomi 18 Pro Max ফোনটিতে 8500mAh ব্যাটারি থাকবে। ফোনদুটিতে ফাস্ট ওয়্যার্ড এবং ফাস্ট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। এছাড়া ফোনে রিভার্স চার্জিং ফিচার থাকবে বলে আশা করা হচ্ছে।
