মূল্যবৃদ্ধির হাত থেকে রেহাই পায়নি OnePlus স্মার্টফোনও। কোম্পানির পক্ষ থেকে তাদের একটি নতুন স্মার্টফোনের দাম 2500 টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। 2025 সালের ডিসেম্বর মাসে লঞ্চ হওয়া OnePlus 15R 5G ফোনের দাম বাড়ানো হয়েছে। কোম্পানির ফ্ল্যাগশিপ নাম্বার সিরিজের এই ফোনটি কেনার জন্য এখন থেকে বেশি টাকা খরচ করতে হবে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটির সবকটি ভেরিয়েন্টের দাম বাড়ানো হয়েছে। OnePlus 15R 5G ফোনে শক্তিশালী Snapdragon 8 Gen 5 প্রসেসরের পাশাপাশি 7400mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনটির নতুন দাম সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।
| OnePlus 15R | লঞ্চ প্রাইস | প্রাইস হাইক | নিউ প্রাইস |
| 12GB RAM + 256GB Memory | 47,999 টাকা | 2,500 টাকা | 50,499 টাকা |
| 12GB RAM + 512GB Memory | 52,999 টাকা | 2,500 টাকা | 55,499 টাকা |
OnePlus 15R ফোনটির দাম আড়াই হাজার টাকা বেড়ে গেছে। 12GB RAM সহ এই 5G ফোনটি 256GB ও 512GB স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হয়েছিল। লঞ্চের সময় ফোনটির 256GB মডেলের দাম 47,999 টাকা এবং 512GB মডেলের দাম 52,999 টাকা রাখা হয়েছিল। বর্তমানে এই দুটি মডেলের দাম বেড়ে যথাক্রমে 50,499 টাকা এবং 55,499 টাকা হয়ে গেছে। কোম্পানির ওয়েবসাইটে ফোনটির নতুন দাম লাইভ করে দেওয়া হয়েছে এবং গতকাল থেকেই ফোনটি কেনার জন্য বেশি টাকা খরচ করতে হচ্ছে।
OnePlus 15R 5G ফোনে 2800 × 1272 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.83-ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। LTPS AMOLED প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 165Hz অ্যাডপ্টিভ রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই স্ক্রিনে Inteligent Eye Care 5.0 সার্টিফিকেশন যোগ করা হয়েছে, ফলে দীর্ঘ সময় পর্যন্ত ফোনটি ব্যাবহার করলেও চোখের তেমন ক্ষতি হবে না। এছাড়াও এই ডিসপ্লেতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং কর্নিং গোরিলা গ্লাস 7আই প্রোটেকশন রয়েছে।
প্রসেসিঙের জন্য OnePlus 15R 5G ফোনে 3nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এবং 3.8GHz ক্লক স্পীডযুক্ত Qualcomm Snapdragon 8 Gen 5 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। আমাদের টেস্টিঙে এই ফোনটি 29,57,229 AnTuTu স্কোর পেয়েছে। হেভি প্রসেসিঙের সময় ফোনটির তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এতে 360° Cryo Velocity কুলিং সিস্টেম যোগ করা হয়েছে। এই ফোনটি Android বেসড OxygenOS 16.0 অপারেটিং সিস্টেমে কাজ করে।
OnePlus 15R 5G ফোনটিতে ফটোগ্রাফির জন্য DetailMax engine সহ ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে LED ফ্ল্যাশের সঙ্গে f/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP Sony IMX906 প্রাইমারি OIS সেন্সর এবং 112° FoV ও f/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 32MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য OnePlus 15R 5G ফোনটিতে 7400mAh ব্যাটারি রয়েছে। Silicon Nanostack টেকনোলজিতে তৈরি এই ব্যাটারিতে 4 বছরের ব্যাটারি হেল্থ পাওয়া যাবে। আমাদের টেস্টিঙে এই ফোনটি 18 ঘন্টা, 13 মিনিট PCMark Battery বেঞ্চমার্ক স্কোর পেয়েছে। জানিয়ে রাখি এর আগের OnePlus 15 ফোনটির পিসিমার্ক ব্যাটারি বেঞ্চমার্ক স্কোর 17 ঘন্টা, 6 মিনিট। OnePlus 15R 5G ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 80W SUPERVOOC ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে।
OnePlus 15R 5G ফোনটির IP66 + IP68 + IP69 + IP69K রেটিং জল ও ধূলোর পাশাপাশি গরম চা ও বিভিন্ন তরল পদার্থ থেকে সুরক্ষিত রাখতে সক্ষম। কোম্পানি জানিয়েছে এই ফোনটি 1.5 মিটার গভীর জলে আধ ঘন্টা পর্যন্ত ডুবে থাকলেও কোনো ক্ষতি হবে না। কানেক্টিভিটি ফিচার হিসাবে এতে Bluetooth 6.0 Wi-Fi 7 ও NFC সহ IR Blaster রয়েছে।










