Home খবর 26 জুন লঞ্চ হতে চলেছে vivo এর ফোল্ডেবল স্মার্টফোন X Fold 6, দেখে নিন ডিজাইন

26 জুন লঞ্চ হতে চলেছে vivo এর ফোল্ডেবল স্মার্টফোন X Fold 6, দেখে নিন ডিজাইন

বিগত কয়েক দিন ধরেই ক্রমাগত vivo X Fold 6 ফোনের তথ্য প্রকাশ্যে আসছিল। লিকের মাধ্যমে ফোনের লুক এবং ডিজাইন সহ ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে জানা গিয়েছিল। তবে এবার কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি আপকামিং ভিভো ফোনের লঞ্চ ডেট ঘোষণা করা হয়েছে। কোম্পানি জানিয়েছে আগামী 26 জুন চীনের বাজারে vivo X Fold 6 ফোনটি পেশ করা হবে।

vivo X Fold 6 ফোনের লঞ্চ ডেট

কোম্পানি আগামী 26 জুন চীনে একটি বড় ইভেন্টের আয়োজন করতে চলেছে। এই ইভেন্টের মঞ্চ থেকে ব্র্যান্ডের আপকামিং ফোল্ডেবল ফোনটি টেক মঞ্চে পেশ করা হবে। চীনের স্থানীয় সময় অনুযায়ী 26 জুন সন্ধ্যা 7টা সময়ে ফোনটি লঞ্চ করা হবে। অর্থাৎ ভারতীয় সময় অনুযায়ী বিকেল 4টা 30 মিনিট। ভিভোর চীনের অফিসিয়াল ওয়েবসাইট এবং কোম্পানির ওয়েইবো পেজে vivo X Fold 6 ফোনটির লঞ্চ লাইভ স্ট্রিম করা যাবে। চীনে vivo X Fold 6 ফোনটির প্রি-অর্ডার শুরু হয়ে গেছে।

vivo X Fold 6 ফোনের ইমেজ

vivo X Fold 6 ফোনের স্পেসিফিকেশন

vivo X Fold 6 ফোনটি MediaTek Dimensity 9500 Super Edition প্রসেসর সহ লঞ্চ করা হবে। এই প্রসেসর মূলত বড় স্ক্রিন সহ ফোল্ডেবল স্মার্টফোনে সুন্দর মাল্টি টাস্কিং এবং AI বেস্ড প্রোডাক্টিভিটি এক্সপেরিয়েন্স দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। vivo X Fold 6 ফোনটি অ্যান্ড্রয়েড 16 বেস্ড OriginOS 6 Fold সহ লঞ্চ করা হবে।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে ফটোগ্রাফির জন্য vivo X Fold 6 ফোনে Samsung HPB সেন্সর সহ 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা দেওয়া হবে। f/1.68 অ্যাপার্চারযুক্ত এই সেন্সরের সাইজ 1/1.4-ইঞ্চি হবে এবং এটি CIPA 4.5 লেভেল ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্ট করবে। অর্থাৎ এই ফোনটি বিশ্বের প্রথম ZEISS APO সার্টিফাইড পেরিস্কোপ টেলিফটো লেন্স সহ স্মার্টফোন হতে পারে।

Vivo X Fold 6 ফোনের ক্যামেরাতে Sony LYT-602 সেন্সর থাকবে। এই ফোনে Vivo এর V3+ ইমেজিং চিপ রয়েছে, যা AI বেস্ড ফটোগ্রাফি আরও উন্নত করে তুলবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী Vivo ZEISS Teleconverter G2 এর সাহায্যে 200mm পর্যন্ত ফোকাল লেন্থ সাপোর্ট পাওয়া যাবে।

Vivo X Fold 6 ফোনে 8.02-ইঞ্চির ইন্টারনাল ডিসপ্লে দেওয়া হবে। এতে Samsung এর নতুন M14 এমিসিভ ম্যাটেরিয়াল ব্যাবহার করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ভিতরে এবং বাইরে উভয় ডিসপ্লেতেই 5,000nits পিক ব্রাইটনেস সাপোর্ট করতে পারে। এছাড়া রাতে ব্যাবহারের সুবিধার জন্য ফোনটিতে 1-nit লো-ব্রাইটনেস মোড থাকবে। একইসঙ্গে ফোনটি TUV Rheinland Global Eye Protection 3.0 সার্টিফিকেশন সহ লঞ্চ করা হবে।

পাওয়ার ব্যাকআপের জন্য vivo X Fold 6 5G ফোনে শক্তিশালী 7000mAh battery দেওয়া হতে পারে। এই ফোল্ডেবল স্মার্টফোনে এত বড় ব্যাটারি সত্যিই প্রশংসনীয়। দ্রুত চার্জ করার জন্য এই ফোনটিতে কমপক্ষে 80ওয়াট ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হবে। অন্যদিকে একইসঙ্গে ফোনে 50ওয়াট ওয়্যারলেস চার্জিং ফিচার সাপোর্ট করতে পারে।