ভিভো ইন্ডিয়া তাদের ফ্ল্যাগশিপ ‘এক্স300’ সিরিজের অধীনে চারটি Vivo X300, X300 FE, X300 Pro এবং X300 Ultra স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানি তাদের এই ফোনগুলির এবার এই সিরিজের আরও একটি নতুন Vivo X300E মডেল পেশ করতে চলেছে। ব্র্যান্ডের পক্ষ থেকে আগামী 27 জুলাই Vivo X300E ফোনটি চীনের বাজারে লঞ্চ করা হবে।
Vivo X300E ফোনের লঞ্চ ডিটেইলস
আগামী 27 জুলাই Vivo X300E ফোনটি লঞ্চ করা হবে। কোম্পানি এই দিন চীনে একটি বড় ইভেন্টের আয়োজন করবে এবং ইভেন্টের মঞ্চ থেকে Vivo X300 সিরিজের নোতুন ফোনটি পেশ করা হবে। চীনের বাজারে ফোনটি প্রি-অর্ডার শুরু হয়ে গেছে। এই ফোনটি 1 ইউয়ান অর্থাৎ মাত্র 15 টাকা দামে বুকিং করা যাবে। ভিভোর পক্ষ থেকে X300e 5G ফোনটি Black, White এবং Orange কালার অপশনে সেল করা হবে বলে অফিসিয়ালি জানানো হয়েছে।
ভারতের বাজারে উপস্থিত এই সিরিজের সমস্ত মডেলের চেয়ে Vivo X300E ফোনটির লুক এবং ডিজাইন আলাদা রাখা হয়েছে। একইসঙ্গে ফোনের ব্যাক প্যানেলে স্কয়ার শেপের রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে তিনটি ক্যামেরা লেন্স এবং একটি ফ্ল্যাশ সহ Zeiss ব্র্যান্ডিং রয়েছে। মনে করিয়ে দিই ভারতের বাজারে Vivo X300 FE ফোনটি পিল-শেপের ডিজাইন দেওয়া হয়েছিল, অন্যদিকে বাঁকি তিনটি ফোনে Cloud Ring ডিজাইন রয়েছে। এছাড়া Vivo X300E ফোনটির রেয়ার লুক অনেকটাই Vivo V70 Elite ফোনের মতো দেখাচ্ছে।
Vivo X300E ফোনের স্পেসিফিকেশন
কোম্পানির পক্ষ থেকে Vivo X300E ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি, তবে লিক অনুযায়ী ফোনটি Qualcomm Snapdragon 8 Gen 5 প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে। এই 3 ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি অক্টাকোর প্রসেসর, যা 3.3GHz থেকে 3.8GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম।
লিক অনুযায়ী পাওয়ার ব্যাকআপের জন্য আপকামিং Vivo X300E ফোনে 7015mAh battery দেওয়া হতে পারে। অন্যদিকে দ্রুত চার্জ করার জন্য ফোনে 90W ফাস্ট চার্জিং যোগ করা হতে পারে। এই ফোনে ওয়্যারলেস ফাস্ট চার্জিং ফিচার থাকতে পারে বলে আশা করা হচ্ছে। জানিয়ে রাখি এত বড় ব্যাটারির সত্ত্বেও ফোনের থিকনেস 7.9mm হবে বলে জানা গেছে।
ফটোগ্রাফির জন্য Vivo X300E ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। প্রকাশ্যে আসা অফিসিয়াল ফটোর মাধ্যমে এই বিষয়ে কনফার্ম জানা গেছে। অন্যদিকে লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী এই ক্যামেরা মডিউলে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 50 মেগাপিক্সেল periscope telephoto লেন্স ও 8 মেগাপিক্সেল ultra wide অ্যাঙ্গেল লেন্স থাকবে। একইভাবে Vivo X300E ফোনটি 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সহ পেশ করা হতে পারে।
Vivo X300E ফোনে 6.59 ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হতে পারে। এই OLED প্যানেল দিয়ে তৈরি ফ্ল্যাট সার্ফেস সহ পাঞ্চ-হোল স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এই ফোনে আল্ট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হতে পারে। অন্যদিকে লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী Vivo X300E 5G ফোনটি IP69 রেটিং সহ পেশ করা হতে পারে। আগামী 27 জুলাই Vivo X300E ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।











