1,000 টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে POCO C81x, C81, C85x 5G এবং M8 5G ফোনের দাম, জেনে নিন ডিটেইলস

ভারতের বাজারে POCO তাদের বেশ কিছু ফোনের দাম বাড়িয়ে দিয়েছে। কোম্পানির জারি করা প্রাইস রিভিশন ডকুমেন্ট অনুযায়ী POCO C81x, POCO C81, POCO C85x 5G এবং POCO M8 5G ফোনের দাম 1,000 টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। গত 11 জুলাই 2026 থেকে এই নতুন দাম কার্যকর করে দেওয়া হয়েছে। প্রাইস হাইকের পর মার্কেটে এই ফোনগুলির নতুন দাম প্রযোজ্য হয়ে গেছে। নিচে এই ফোনগুলির নতুন দাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

POCO C81x এবং POCO C81 ফোনের নতুন দাম

POCO C81x ফোনের 3GB RAM+64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 1,000 টাকা দাম বাড়ানো হয়েছে। এই মডেলটি আগে 10,999 টাকা দামে সেল করা হত, তবে এখন এই ভেরিয়েন্ট কেনার জন্য 11,999 টাকা খরচ করতে হবে।

POCO C81 ফোনের 4GB RAM+64GB স্টোরেজ মডেলের দাম‌ও 1,000 টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। এর ফলে এই ভেরিয়েন্টের দাম 11,999 টাকা থেকে বেড়ে 12,999 টাকা হয়ে গেছে।

POCO C85x 5G ফোনের নতুন দাম

POCO C85x 5G ফোনের দুটি মডেলের দাম‌ই বাড়ানো হয়েছে। এই ফোনটির 4GB RAM+64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 12,999 টাকা ছিল, এখন এই মডেলের দাম 1,000 টাকা বাড়িয়ে 13,999 টাকা করে দেওয়া হয়েছে। এক‌ইভাবে ফোনটির 4GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 14,999 টাকা হয়ে গেছে, আগে এই মডেলের দাম ছিল 13,999 টাকা।

POCO M8 5G ফোনের নতুন দাম

POCO M8 5G ফোনের দাম‌ও 1,000 টাকা বৃদ্ধি করা হয়েছে। এই ফোনের 6GB RAM + 128GB মেমরি ভেরিয়েন্টের দাম আগে 20,999 টাকা ছিল, যা এখন 21,999 টাকা হয়ে গেছে। এই ফোনের 22,999 টাকা দামের 8GB RAM+ 128GB স্টোরেজ মডেলের দাম বাড়িয়ে 23,999 টাকা করে দেওয়া হয়েছে। এই ফোনটির 8GB RAM +256GB মেমরি ভেরিয়েন্টের টপ মডেলের দাম 24,999 টাকা থেকে বেড়ে 25,999 টাকা হয়ে গেছে।

কেন বেড়েছে POCO স্মার্টফোনের দাম?

কোম্পানির পক্ষ থেকে মূল্যবৃদ্ধির কারণ সম্পর্কে অফিসিয়ালি কিছু জানানো হয়নি, তবে স্মার্টফোন বাজারে বিগত বেশ কিছু মাস ধরে বিভিন্ন কোম্পানি তাদের ডিভাইসের দাম বাড়িয়ে চলেছে। মেমরি কম্পোনেন্ট যেমন DRAM ও NAND স্টোরেজের মূল্যবৃদ্ধিকে স্মার্টফোন প্রাইস হাইকের মূল কারণ হিসাবে দায়ী করা হচ্ছে। এই কারণে বাজেট এবং মিড-রেঞ্জ ফোনের ওপর ফোন ম্যানুফ্যাকচারিঙের অতিরিক্ত খরচের প্রভাব সবচেয়ে বেশি পড়বে।

প্রাইস হাইকের পর POCO বাজেট ফোনের দাম আগের তুলনায় কিছুটা দামী হয়ে গেছে। যাদের বাজেট 10,000 টাকা থেকে 25,000 টাকার মধ্যে, তাদের বাজারে উপস্থিত অন্যান্য অপশনও দেখা উচিৎ। আজ‌ও POCO M8 5G ফোনটি 5G কানেক্টিভিটি, বেশি RAM ও স্টোরেজ অপশন সহ বাজেট সেগমেন্টে সুন্দর বিকল্প। অপরদিকে POCO C81x ও C81 ফোনগুলি এন্ট্রি লেভেল ইউজারদের জন্য দৈনন্দিন ব্যাবহারের জন্য ভালো অপশন।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here