আজকের দিনে দাঁড়িয়ে শাওমি কিছুটা ধীরেসুস্থে কাজ করলেও কোম্পানির ফ্যান এবং ইউজারদের সংখ্যায় ঘাটতি পড়েনি। কোম্পানি তাদের এইসব ফ্যানদের জন্য উপহারস্বরূপ ভারতের বাজারে নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ লঞ্চ করতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে এই সপ্তাহেই আগামী 28 ফেব্রুয়ারি ভারতে Xiaomi 17 সিরিজ পেশ করা হবে। এই দিন কোম্পানির তরফ থেকে Xiaomi 17 এবং Xiaomi 17 Ultra ফোনদুটি লঞ্চ করা হতে পারে।
ভারতে Xiaomi 17 সিরিজের লঞ্চ কনফার্ম হয়ে গেছে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে আগামী 28 ফেব্রুয়ারি নতুন শাওমি ফোন ভারতের বাজারে লঞ্চ করা হবে। এখনও পর্যন্ত অফিসিয়ালি আপকামিং ফোনের নাম জানানো হয়নি, তবে আমাদের ধারনা অনুযায়ী 28 ফেব্রুয়ারি Xiaomi 17 এবং Xiaomi 17 Ultra ফোনদুটি ভারতের বাজারে পেশ করা হবে। 28 ফেব্রুয়ারি সন্ধ্যা 6 টা 30 মিনিটে এই বড় লঞ্চ ইভেন্ট টেলিকাস্ট করা হবে। কোম্পানির ওয়েবসাইট এবং শাওমির সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই লাইভ দেখানো হবে।
All the pieces of the puzzle are coming together to form a picture the world hasn’t seen before.
Witness the dawn of a new era at 6:30 PM IST on 28th February, 2026.
This is the #NewWaveOfImagery.
Know More: https://t.co/Us6vR1SC94 pic.twitter.com/dbW2uJ4bpl— Xiaomi India (@XiaomiIndia) February 20, 2026
কোম্পানির পক্ষ থেকে আপকামিং Xiaomi 17 সিরিজের মাইক্রো সাইট লাইভ করে দেওয়া হয়েছে। এই ওয়েব পেজে ফোনের ফটো টিজ করা হচ্ছে। এই টিজারের মাধ্যমে ফোন সার্কুলার শেপের ক্যামেরা সেটআপ দেখানো হয়েছে, এটি Ultra মডেলের মতো হবে। একইসঙ্গে ব্র্যান্ড জানিয়েছে আপকামিং ফোনটিতে Leica লেন্স থাকবে। অর্থাৎ এই দিক দিয়ে Xiaomi 17 Ultra ফোনটি ভারতে লঞ্চ করা হবে বলে কনফার্ম জানা গেছে। অন্যদিকে আল্ট্রা মডেলের সঙ্গে এই সিরিজের ভ্যানিলা মডেল Xiaomi 17 ফোনটিও ভারতের বাজারে পেশ করা হবে।
জানিয়ে রাখি গতবছর সেপ্টেম্বর মাসে ভারতে Snapdragon Summit অনুষ্ঠিত হয়েছিল। তখন Xiaomi India CMO অনুজ শর্মা Xiaomi 17 5G ফোনটি শোকেস করে ভারতে এই ফোনটি লঞ্চের কথা জানিয়েছিলেন। তবে এই ঘটনার পর প্রায় ছয় মাস পেরিয়ে গেছে। তবে অবশেষে শাওমি ফ্যানদের অপেক্ষা শেষ হতে চলেছে। আপাতত 28 ফেব্রুয়ারি কোম্পানির Xiaomi 17 এবং Xiaomi 17 Ultra ফোনদুটির সঙ্গে আরও কোনো মডেল লঞ্চ করা হবে কি না তা জানার জন্য অপেক্ষা করা হচ্ছে।
ফটোগ্রাফির জন্য Xiaomi 17 Ultra ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব হল এর Leica লেন্স হবে। চীনে লঞ্চ হওয়া মডেলটিতে f/1.67 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50MP Light Fusion 1050L প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে। একইসঙ্গে এতে 115° Field of View সহ 50MP আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 200MP 3.2x–4.3x পেরিস্কোপ টেলিফটো লেন্স রয়েছে। এই শক্তিশালী ক্যামেরা সেটআপের মাধ্যমে 8K ভিডিও রেকর্ডিং করা যায়। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে 50MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
ভারতেও Xiaomi 17 Ultra ফোনটি একই ক্যামেরা স্পেসিফিকেশন এবং 200MP ক্যামেরা সহ প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ফোন হিসাবে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। এই ফোনটি Snapdragon 8 Elite Gen 5 অক্টাকোর প্রসেসর সহ কাজ করে। ভারতের বাজারে ফোনটি Android 16 বেসড Xiaomi HyperOS 3.0 সহ লঞ্চ করা হতে পারে।
Xiaomi 17 Ultra ফোনে 2608 × 1200 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.9 ইঞ্চির 2K M10 OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে 120Hz রিফ্রেশ রেট, 1920Hz PWM ডিমিং এবং 3500nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে।
এই স্ক্রিনে Dolby Vision, DC Dimming, ইন-ডিসপ্লে 3D Ultrasonic ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং Xiaomi Shield Glass 3.0 প্রোটেকশন রয়েছে। চীনের ভেরিয়েন্টে ফোনটি 90W ওয়ার্ড এবং 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং ফিচার সাপোর্টেড 6,800mAh বড় ব্যাটারি সহ লঞ্চ করা হয়েছে।
Xiaomi 17 Ultra ফোনটি দাম 1 লক্ষ টাকার বেশি রাখা হতে পারে। ভারতের বাজারে শাওমি ফোনটি iPhone 17 Plus, এবং Vivo X300 Pro ও OPPO Find X9 Pro ফোন সহ পরবর্তী সময়ে Samsung Galaxy S26 Plus ফোনের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।











