Home খবর লিক হল OPPO Find X10 series এর ভারতীয় লঞ্চ ডেট, শক্তিশালী ক্যামেরা সহ হতে পারে তিনটি স্মার্টফোনের লঞ্চ

লিক হল OPPO Find X10 series এর ভারতীয় লঞ্চ ডেট, শক্তিশালী ক্যামেরা সহ হতে পারে তিনটি স্মার্টফোনের লঞ্চ

এই মাসে টেক মঞ্চে OPPO Find X10 সিরিজ লঞ্চ করা হবে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে আগামী কয়েকদিনের মধ্যেই এই সিরিজের অধীনে OPPO Find X10, Find X10 E এবং Find X10 Pro Max ফোনগুলি পেশ করা হবে। অন্যদিকে আরও একটি নতুন লিকের মাধ্যমে আপকামিং ওপ্পো সিরিজের ভারতীয় লঞ্চ ডেট প্রকাশ্যে এসেছে।

OPPO Find X10 series ফোনের ভারতীয় লঞ্চ ডেট

টিপস্টার যোগেশ ব্রার OPPO Find X10 সিরিজের ভারতীয় লঞ্চ সম্পর্কে তথ্য শেয়ার করেছে। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এক্সে টুইট করে জানিয়েছেন আগামী 28 অক্টোবর Find X10 series ভারতে পেশ করা হতে পারে। লিক অনুযায়ী ভারতের বাজারে সিরিজের অধীনে OPPO Find X10, Find X10 E এবং Find X10 Pro Max তিনটি স্মার্টফোন লঞ্চ করা হবে। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী OPPO Find X10 সিরিজের ভ্যানিলা মডেলটির দাম 90 হাজার টাকার কাছাকাছি রাখা হতে পারে।

OPPO Find X10 Pro Max ফোনের স্পেসিফিকেশন

OPPO Find X10 Pro Max ফোনটি সিরিজের সবচেয়ে বড় এবং শক্তিশালী মডেল হিসাবে পেশ করা হবে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে ফোনটিতে 200 মেগাপিক্সেল তিনটি ক্যামেরা দেওয়া হবে। ফটোগ্রাফির জন্য ফোনে 200MP HPC OIS প্রাইমারি সেন্সর + 200MP 3X OIS periscope সেন্সর + 200MP Ultra-Wide অ্যাঙ্গেল লেন্স সাপোর্ট করবে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনে 50MP Selfie ক্যামেরা রয়েছে।

OPPO Find X10 Pro Max ফোনটিতে MediaTek Dimensity 9600 Pro প্রসেসর দেওয়া হবে। জানিয়ে রাখি এটি মিডিয়াটেকের সবচেয়ে শক্তিশালী মোবাইল সিপিইউ, এটি 16 সেপ্টেম্বর পেশ করা হবে। এই অক্টাকোর প্রসেসর 2ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি, যা 4.55GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম।

OPPO Find X10 Pro Max ফোনটিতে পাওয়ার ব্যাকআপের জন্য 8000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 80W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করতে পারে। প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী আপকামিং ফোনে 50W wireless চার্জিং থাকবে। Find X10 Pro Max স্মার্টফোনে 682 ইঞ্চির LTPO OLED ডিসপ্লে দেওয়া হতে পারে।

OPPO Find X10 ফোনের স্পেসিফিকেশন

OPPO Find X10 ফোনটির ট্রিপল রেয়ার সেটআপে 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সহ 200 মেগাপিক্সেল periscope telephoto লেন্স এবং 50 মেগাপিক্সেল Ultra-Wide অ্যাঙ্গেল লেন্স দেওয়া হতে পারে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনে 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে। এই ফোনের ব্যাটারি এবং চার্জিং ফিচার সিরিজের প্রো ম্যাক্স মডেলের মতো রাখা হয়েছে।

OPPO Find X10 5G ফোনটিতে MediaTek Dimensity 9500 প্রসেসর দেওয়া হতে পারে। এই 3ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি, যা 4.21GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। অন্যদিকে লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী ফোনে 6.59 ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হতে পারে। এই LTPO OLED প্যানেল দিয়ে তৈরি স্ক্রিন হাই রিফ্রেশ রেট সাপোর্ট করবে।