বিগত বেশ কিছু দিন ধরে টিজ করার পর অবশেষে Xiaomi তাদের আপকামিং Redmi Turbo 5 সিরিজের লঞ্চ ডেট সম্পর্কে ঘোষণা করে দিয়েছে। আগামী 29 জানুয়ারি এই সিরিজের অধীনে Redmi Turbo 5 এবং Redmi Turbo 5 Max নামের দুটি স্মার্টফোন পেশ করা হবে। কোম্পানির পক্ষ থেকে এই সিরিজ প্রথমে তাদের হোম মার্কেট অর্থাৎ চীনে লঞ্চ করা হবে। আসন্ন Redmi Turbo 5 এবং Turbo 5 Max ফোনদুটির লঞ্চ ডিটেইলসের পাশাপাশি ফোনগুলির ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।
আগামী 29 জানুয়ারি চীনে Redmi Turbo 5 series সিরিজ লঞ্চ করা হবে। এই দিন চীনে স্থানীয় সময় সন্ধ্যা 7টার সময় এই ফোনদুটি পেশ করা হবে। ভারতীয় সময় অনুযায়ী এই অনুষ্ঠান আয়োজিত হবে বিকাল 4টে বেজে 30 মিনিট থেকে। রেডমি চায়নার জেনারেল ম্যানেজার Lu Weibing জানিয়ে দিয়েছেন এই আপকামিং সিরিজে Redmi Turbo 5 এবং Redmi Turbo 5 Max স্মার্টফোন লঞ্চ করা হবে।
কোম্পানির পক্ষ থেকে লঞ্চ ডেটের পাশাপাশি আরও জানানো হয়েছে এই সিরিজের ফোনগুলির মাধ্যমে ব্র্যান্ড কম দামে বাজারে উপস্থিত বিভিন্ন হাইএন্ড ফ্ল্যাগশিপ স্মার্টফোনকে টেক্কা দেবে। রেডমি জিএম জানিয়েছেন Redmi Turbo 5 সিরিজের ফোনগুলি 2,500 Yuan পর্যন্ত দামে লঞ্চ করা হবে। অর্থাৎ ফোনগুলি 30 হাজার থেকে 35 হাজার টাকার রেঞ্জে পেশ করা হবে। এই ফোনদুটির মাধ্যমে কোম্পানি 4,000 Yuan অর্থাৎ 50 হাজার টাকা রেঞ্জের ফোনগুলিকে টক্কর দেওয়ার চেষ্টা করবে।
Lu Weibing জানিয়েছেন Redmi Turbo 5 Max ফোনে MediaTek Dimensity 9500s প্রসেসর দেওয়া হবে। 3nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.0GHz ক্লক স্পীডযুক্ত Cortex-A720 কোর থেকে শুরু করে 3.73GHz ক্লক স্পীডযুক্ত Cortex-X925 কোর পর্যন্ত সাপোর্ট করে। এই ফোনে LPDDR5x RAM টেকনোলজি দেওয়া হবে।
কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে আপকামিং Redmi Turbo 5 Max ফোনে 9,000mAh Battery যোগ করা হবে। ফলে এই ফোনটি ব্র্যান্ডের সবচেয়ে বড় ব্যাটারি সহ স্মার্টফোনের লিস্টে স্থান করে নেবে। এই ফোনটির চার্জিং স্পীড সম্পর্কে অফিসিয়ালি কিছু জানানো হয়নি, তবে সম্প্রতি 3C সার্টিফিকেশন প্ল্যাটফর্ম থেকে জানা গেছে এই ফোনটি 100W ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করবে।
ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। কোম্পানির পক্ষ থেকে শেয়ার করা ছবিতে ফোনটির ক্যামেরা মডিউল অনেকটা iPhone 17 ফোনের মতো দেখতে হবে বলে মনে হয়েছে। লিক অনুযায়ী এই ফোনে 50MP প্রাইমারি OIS সেন্সরের সঙ্গে 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হতে পারে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 13MP ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে।
জানুয়ারি মাসের শেষ বা ফেব্রুয়ারি মাসের শুরুতে Redmi Turbo 5 Max ফোনটি লঞ্চ করা হতে পারে। ভারতে এই ফোনটি পেশ করা হবে না, তবে কোম্পানি POCO X8 Pro বা X8 Pro Max নামে দেশের বাজারে এই ফোনটি সেল করতে পারে। অর্থাৎ Redmi Turbo সিরিজের আপকামিং স্মার্টফোন ভারতে POCO X8 সিরিজের অধীনে রিব্র্যান্ডেড ভার্সন হিসাবে লঞ্চ করা হবে।
