Home খবর 199 টাকার বিনিময়ে 28 দিনের প্ল্যান! পাওয়া যাবে প্রতিদিন 2GB ডেটা এবং বিনামূল্যে আনলিমিটেড ভয়েস কল

199 টাকার বিনিময়ে 28 দিনের প্ল্যান! পাওয়া যাবে প্রতিদিন 2GB ডেটা এবং বিনামূল্যে আনলিমিটেড ভয়েস কল

দেশের সরকারি টেলিকম কোম্পানি ভারত সঞ্চার নিগম লিমিটেড অর্থাৎ BSNL তাদের সস্তা প্ল্যানের জন্য ইউজারদের মধ্যে যথেষ্ট জনপ্রিয়। Reliance Jio এবং Airtel এর প্ল্যানের অতিরিক্ত দামের কারণে বিরক্ত হয়ে ইউজাররা BSNL এ শিফ্ট করছেন। এবার ইউজারদের জন্য BSNL এর পক্ষ থেকে 199 টাকা দামের একটি নতুন সস্তা প্ল্যান পেশ করা হয়েছে। এই সস্ত প্ল্যানটির সমস্ত ডিটেইলস সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

কোম্পানির এই নতুন সস্তা প্ল্যানটির দাম রাখা হয়েছে মাত্র 199 টাকা। BSNL এর এই প্ল্যানটিতে 28 দিন ভ্যালিডিটি পাওয়া যাবে। এই প্ল্যানটি রিচার্জ করে প্রতিদিন 2GB করে ডেটা উপভোগ করা যাবে। দৈনিক ডেটা লিমিট শেষ হয়ে যাওয়ার পর‌ও ইউজাররা 40kbps স্পীডে ইন্টারনেট ব্যাবহার করতে পারবেন। অর্থাৎ ফোনে আর কিছু না হলেও কমপক্ষে WhatsApp চালানো যাবে।

সবচেয়ে বড় কথা আজকের দিনে দাঁড়িয়ে দেশে Jio, Airtel বা Vi কোনো প্রাইভেট কোম্পানির কাছেই 200 টাকার চেয়ে কম দামে প্রতিদিন 2GB ডেটা সহ প্ল্যান নেই। বর্তমানে শুধুমাত্র BSNL তাদের ইউজারদের জন্য ডেইলি 2জিবি ডেটা সহ প্ল্যান এত কম দামে পেশ করেছে। উল্লেখ্য কোম্পানির এই প্ল্যানে 4G স্পীডে ইন্টারনেট পাওয়া যাবে, অন্যদিকে প্রাইভেট কোম্পানিগুলি 5G ইন্টারনেট দিয়ে থাকে।

2GB/Day ইন্টারনেট ডেটার পাশাপাশি 199 টাকা দামের এই BSNL প্ল্যানটিতে 28 দিন পর্যন্ত আনলিমিটেড ভয়েস কল করা যাবে। এই প্ল্যানটি রিচার্জ করে দেশের যে কোনো নেটওয়ার্কের নাম্বারে লোকাল এবং রোমিং কল উপভোগ করা যাবে। এছাড়াও প্ল্যানটিতে বিনামূল্যে প্রতিদিন 100 SMS দেওয়া হয়।

যেখানে 4G নেটওয়ার্কেও ভালো স্পীডে ইন্টারনেট পাওয়া যায়, সেখানে এই প্ল্যানটি যথেষ্ট উপযোগী। BSNL 4G এবং অন্যান্য নেটওয়ার্কের 5G ইন্টারনেটের স্পীডের তুলনা করে যদি দেখা যায় খুব বেশি পার্থক্য নেই, তবে BSNL এর এই 199 টাকা দামের প্ল্যানটি রিচার্জ করে অনেকটাই সাশ্রয় হবে।

এছাড়া যারা খুব বেশি মোবাইল ডেটা ব্যাবহার করেন না, অর্থাৎ অনলাইন গেমিং বা ভিডিও স্ট্রিম করেন না, তাদের জন্য‌ও BSNL 4G নেটওয়ার্ক বেশ ভালো। আবার যেসব ইউজাররা ইন্টারনেট ব্যাবহারের বদলে প্রচুর পরিমাণে ভয়েস কল করেন তাঁরাও বিএস‌এন‌এল প্ল্যান রিচার্জ করলে বেশ কিছু টাকা বাঁচাতে পারবেন।

Reliance Jio এর 28 দিন ভ্যালিডিটি সহ ডেইলি 2GB ডেটা প্ল্যানের দাম 349 টাকা। এটিই জিওর 2GB/Day ডেটা এবং 28 দিন ভ্যালিডিটি সহ সবচেয়ে সস্তা প্ল্যান। এই প্ল্যানেও আনলিমিটেড ভয়েস কল এবং প্রতিদিন 100 ফ্রি SMS পাওয়া যায়। এই প্ল্যানটি BSNL এর 199 টাকা দামের প্ল্যানটির চেয়ে বেশি ভালো কারণ এতে 5G ইন্টারনেট এবং JioTV সাবস্ক্রিপশন দেওয়া হয়।

Airtel এর 349 টাকা দামের প্রিপেইড প্ল্যানেও 28 দিন ভ্যালিডিটি পাওয়া যায়। এই প্ল্যানেও প্রতিদিন 2GB 5G ইন্টারনেট ডেটা এবং আনলিমিটেড ভয়েস কলের পাশাপাশি ডেইলি 100 SMS দেওয়া হয়। সবচেয়ে বড় কথা এই প্ল্যানটি রিচার্জ করে 6 মাসের জন্য বিনামূল্যে Apple Music সাবস্ক্রিপশন এবং 20+ OTT অ্যাপের অ্যাক্সেস উপভোগ করা যায়।