Home টপ সংগ্রহ Free-তে পাওয়া যাবে 30 Day Validity! আর মাত্র 10 দিন চলবে এই অফারটি

Free-তে পাওয়া যাবে 30 Day Validity! আর মাত্র 10 দিন চলবে এই অফারটি

ভারতীয় মোবাইল ইউজাররা বিগত কয়েক মাসে ইন্টারনেট ডেটা, ভয়েস কলিং এবং এস‌এম‌এস সহ অন‍্যান‍্য বহু টেলিকম সার্ভিসে অসাধারণ কিছু সুবিধা পেয়েছে। বিগত দশকের তুলনায় এখন টেলিকম পরিষেবা সস্তা এবং সহজ হয়ে গেছে। Internet এবং Calling-এর ক্ষেত্রে উপভোক্তারা অধিক বেনিফিট পাচ্ছে, কিন্তু Validity-এর ক্ষেত্রে টেলিকম কোম্পানি গুলি মোবাইল ইউজারদের কম দিনের ভ‍্যালিডিটি দিতে শুরু করেছে। এক মাসে 28 দিন, দুই মাসে 56 দিন এবং তিন মাসে 84 দিন ভ‍্যালিডিটির প্ল‍্যান করছে কোম্পানি গুলি, এর সাথেই Reliance Jio, Airtel এবং Vi সমস্ত টেলিকম কোম্পানির গ্রাহকরা নিরুপায় হয়ে কম দিনের ভ‍্যালিডিটির মোবাইল রিচার্জ প্ল‍্যান নিতে বাধ্য হচ্ছে।

Jio, Airtel এবং Vi-এর কম দিনের ভ‍্যালিডিটি দেওয়ার বিরুদ্ধে মোবাইল ইউজাররা বহু বার অভিযোগ করেছে এবং সোশ্যাল মিডিয়ায় নিজেদের অভিযোগ‌ও তুলে ধরেছে। TRAI-এর আদেশের পরে এই সমস্ত প্রাইভেট টেলিকম কোম্পানি গুলি এমন কিছু প্ল‍্যান পেশ করেছে যেগুলির ভ‍্যালিডিটি 30 দিন অথবা 31 দিন, কিন্তু এখনো বেশিরভাগ প্ল‍্যানে এক মাসে 28 দিন হিসেবে পেশ করা হয়। প্রাইভেট টেলিকম কোম্পানি গুলির এই মনমালিন‍্যের মাঝে দেশের সরকারি টেলিকম কোম্পানি ভারত সঞ্চার নিগম লিমিটেড অর্থাৎ BSNL নিজের ইউজারদের জন্য এরকম একটি অসাধারণ অফার পেশ করেছে, এই প্ল‍্যানে একদিন, দুইদিন না সম্পূর্ণ 30 দিনের এক্সট্রা ভ‍্যালিডিটি বিনামূল্যে পাওয়া যাবে।

Free Validity Offer

বিএস‌এন‌এলের পক্ষ থেকে ইউজারদের 30 দিনের ভ‍্যালিডিটি সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হচ্ছে। ফ্রি ভ‍্যালিডিটির এই প্ল‍্যান‌টি কোম্পানি প্রিপেইড ইউজারদের জন্য 797 টাকার প্ল‍্যানে পেশ করেছে। অফারটির অনুযায়ী এই প্ল‍্যানটিকে আগামী 12 জুনের আগে রিচার্জ করানো হলে BSNL ইউজাররা 30 দিনের এক্সট্রা ভ‍্যালিডিটি বিনামূল্যে পাবে। বিএস‌এন‌এল গ্রাহকরা এই 797 টাকার প্ল‍্যানে ফ্রি ভ‍্যালিডিটির ফলে মোট 395 দিনের ভ‍্যালিডিটি পাবে। মনে রাখবেন এই অসাধারণ BSNL Offer-এর সুবিধা 12 জুনের মধ্যে পাবেন অর্থাৎ আগামী 10 দিনের মধ্যে‌ই এই প্ল‍্যানে‌র রিচার্জ করাতে হবে।

BSNL Validity Plan

797 টাকার এই বিএস‌এন‌এল রিচার্জ‌টি একটি Annual prepaid recharge plan, এই প্ল‍্যান‌টির ভ‍্যালিডিটি 365 দিনের। এই প্ল‍্যানে সরাসরি 365 দিন অর্থাৎ এক।বছরের ভ‍্যালিডিটি পাওয়া যায়। এই প্ল‍্যানে কোম্পানি আনলিমিটেড লোকাল এবং এসটিডি কল, প্রতিদিন 100 এস‌এম‌এস এবং 2জিবি ডেলি ডেটার সুবিধা দিচ্ছে। আকর্ষণীয় ব‍্যাপা‌র হলো 2জিবি ডেলি ডেটার লিমিট শেষ হ‌ওয়া‌র পরেও ইউজাররা 80kbps স্পীডে ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকতে পারবে।

এই প্ল‍্যানে কলিং, ডেটা এবং এস‌এম‌এসের সুবিধা শুরুর 60 দিন‌ই পাওয়া যাবে। অর্থাৎ প্ল‍্যান‌টিকে রিচার্জ করানোর পরে দুই মাস আনলিমিটেড ফ্রি ভ এস কল এবং প্রতিদিন 2 জিবি ডেটার সুবিধা পাওয়া যাবে। এটি একটি ভ‍্যালিডিটি প্ল‍্যান, ডেটা এবং কলিঙের সুবিধা 60 দিন সম্পূর্ণ হয়ে যাওয়ার পরেও পুরো বছরের জন্য প্ল‍্যান‌টি বৈধ থাকবে এবং কল চলতে থাকবে। বিএস‌এন‌এল ইউজাররা এই প্ল‍্যানে নিজের প্রয়োজন অনুযায়ী টকটাইম এবং ডেটার রিচার্জ করাতে পারবে।

বিএস‌এন‌এলের এই প্ল‍্যান‌টি কি সুবিধা জনক?

এই প্ল‍্যান‌টির সুবিধা ডিটেইলে জানার পরে আপনার মনে যদি প্রশ্ন আসে, যে প্ল‍্যান‌টির রিচার্জ করানো সুবিধার হবে কি না, তাহলে আপনাকে বলে দিই যে BSNL Rs. 797 Plan এর সবচেয়ে বড়ো বেনিফিট হলো এই প্ল‍্যানে 1 বছরের ভ‍্যালিডিটি পাওয়া যায়। এই প্ল‍্যান‌টি সেই সমস্ত লোকেদের জন্য সুবিধার হবে যারা দীর্ঘ সময়ের জন্য নিজের মোবাইল নাম্বার চালু রাখতে চায় এবং ফোন নাম্বারটি‌কে অ্যাক্টিভ রাখার জন্য বারবার রিচার্জ করাতে চায় না। যারা বিএস‌এন‌এল নাম্বারটি‌কে সেকেন্ডারি নাম্বার হিসেবে ব‍্যবহার করে তাদের জন্য 797 টাকার প্ল‍্যান‌টি বেস্ট চয়েস প্রমাণিত হতে পারে। আগামী 12 জুনের আগে রিচার্জ করালে সুবর্ণ সুযোগ হিসেবে 30 দিনের ফ্রি ভ‍্যালিডিটি‌ও পাওয়া যাবে এই প্ল‍্যানে। জিও, এয়ারটেল এবং ভিআই-এর মতো কোম্পানির কাছে 30 দিনের ফ্রি ভ‍্যালিডিটি যুক্ত প্ল‍্যান উপলব্ধ নেই। ​

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন