দূর্গা পূজা শেষ হলেও উৎসবের মরশুম এখনও বাকি! শহর থেকে গ্ৰাম সব জায়গায় আলোর উৎসবের ঔজ্জ্বল্য বাড়তে শুরু হয়ে গেছে। নভেম্বর মাস ভারতীয় মোবাইল বাজারের জন্য যথেষ্ট উল্লেখযোগ্য হতে চলেছে। এই মাসে Motorola, vivo, Tecno, itel সহ Wobble ও Karbonn ব্র্যান্ডের নতুন স্মার্টফোন লঞ্চ হতে চলেছে। নিচে নভেম্বর মাসে আসন্ন ফোনগুলির ডিটেইলস সম্পর্কে আলোচনা করা হল।
Motorola Signature 27
কোম্পানির ভারতীয় অফিসিয়াল ওয়েবসাইটে Motorola Signature 27 ফোনটি লঞ্চ হয়ে গেছে এবং এখন লঞ্চ ডেট ঘোষণার অপেক্ষা। এই প্রিমিয়াম ফোনে Qualcomm Snapdragon 8 Elite Extreme Gen 6 চিপসেট যোগ করা হতে পারে। হেভি প্রসেসিং ও গেমিঙের জন্য এতে ডায়মন্ড-ইনফিউজ্ড থার্মাল জেল এবং নতুন 3D ভেপার চেম্বার থাকবে। এই ফোনে গ্লাস-সেরামিক ম্যাটেরিয়াল এবং এয়ারোস্পেস গ্ৰেড-অ্যালুমিনিয়াম ডিজাইন যোগ করা হবে। ফটোগ্রাফির জন্য এই ফোনে 50MP Sony LYTIA সেন্সর এবং বড় ব্যাটারি থাকবে।
Moto G47 Power
ইউরোপে Moto G47 Power 5G ফোনটি লঞ্চ হয়ে গেছে এবং নভেম্বর মাসে ভারতেও পেশ করা হবে। এই ফোনে MediaTek Dimensity 6300 প্রসেসর দেওয়া হয়েছে। এতে 33W ফাস্ট চার্জিং সাপোর্টেড 7000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। ফটোগ্রাফির জন্য এই ফোনে 108MP ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ এবং সেলফির জন্য 8MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এই ফোনে 120Hz রিফ্রেশ রেটযুক্ত 6.67-ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনে NFC কানেক্টিভিটি ফিচার যোগ করা হয়েছে।
Motorola Edge 70 Neo
নভেম্বর মাসে ভারতে Motorola Edge 70 Neo 5G ফোনটি লঞ্চ হতে পারে। প্রকাশ্যে আসা লিক অনুযায়ী এই ফোনে Qualcomm Snapdragon 7s Gen 3 প্রসেসর থাকতে পারে। এর সঙ্গে এতে LPDDR5X RAM দেওয়া হতে পারে। এই ফোনে 144Hz রিফ্রেশ রেটযুক্ত 6.78-ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে যোগ করা হবে। এই ফোনটির ব্যাক প্যানেলে 50MP Sony LYT710 প্রাইমারি সেন্সর সহ ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ এবং সেলফির জন্য 32MP ফ্রন্ট ক্যামেরা থাকবে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 45W ফাস্ট চার্জিং সাপোর্টেড 7000mAh ব্যাটারি দেওয়া হতে পারে।
vivo X500 5G
নভেম্বর মাসে ভারতে vivo X500 সিরিজ লঞ্চ হতে পারে। সিরিজের বেস মডেল অর্থাৎ vivo X500 5G ফোনে MediaTek Dimensity 9600 প্রসেসর যোগ করা হতে পারে এবং এতে 12GB RAM থাকতে পারে। ফটোগ্রাফির জন্য এই ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে 50MP Sony LYT828 প্রাইমারি সেন্সর, 64MP LYT610 টেলিফটো লেন্স ও 50MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হবে এবং সেলফির জন্য এতে 50MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 90W ওয়্যার্ড এবং 40W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্টেড 7500mAh ব্যাটারি থাকবে। এই ফোনে 144Hz রিফ্রেশ রেটযুক্ত 6.59 ইঞ্চির 1.5K OLED ডিসপ্লে দেওয়া হতে পারে।
UPDATING…













