ভারতীয় মোবাইল ইউজারদের বিগত কয়েক মাস ধরে অভিযোগ করতে শোনা গেছে, যে রিচার্জ প্ল্যানে এক মাসের নামে 28 দিনের ভ্যালিডিটি দেওয়া হচ্ছে। Reliance Jio, Airtel এবং Vi-এর মত প্রাইভেট কোম্পানি সহ সরকারি টেলিকম কোম্পানি BSNL-ও নিজের মান্থলি প্ল্যানে 28 দিনের ভ্যালিডিটি প্রদান করছে। ইউজারদের অভিযোগের পরে TRAI এই কোম্পানি গুলিকে সতর্ক করে, যার পরে এই কোম্পানি গুলি নির্দিষ্ট কিছু 31 দিন এবং 30 days validity plan পেশ করে। এমতাবস্থায় এয়ারটেল আবারও একটি নতুন মাসিক রিচার্জ পেশ করেছে, এই প্ল্যানটি 150 টাকার কম দামে উপলদ্ধ। এই আর্টিকেলে এয়ারটেলের নতুন রিচার্জ সহ জিও, ভিআই এবং বিএসএনএলের সস্তা 30 দিন ভ্যালিডিটির প্ল্যান সম্পর্কে বিস্তারিত তথ্য শেয়ার করা হয়েছে।
30 days validity plan
- Airtel-এর 128 টাকার মান্থলি রিচার্জ প্ল্যান
- Vodafone Idea-এর 137 টাকার 30 দিন ভ্যালিডিটির প্ল্যান
- BSNL-এর 30 দিন ভ্যালিডিটির 141 টাকার প্ল্যান
- Jio-এর 30 দিন ভ্যালিডিটির 181 টাকা প্ল্যান
Airtel-এর 30 দিন ভ্যালিডিটির রিচার্জ প্ল্যান
সর্বপ্রথম এয়ারটেলের আজকে লঞ্চ করা নতুন মাসিক রিচার্জের কথা বলা হলে কোম্পানি এই প্ল্যানটিকে 131 টাকা দামে লঞ্চ করেছে। এই মোবাইল রিচার্জ প্ল্যানে 31 দিনের ভ্যালিডিটি পাওয়া যায়। আসলে এটি একটি ডেটা ভাউচার, যা ফোনের কল রেট কম করে। এই প্ল্যানে উপলব্ধ সুবিধার কথা বলা হলে এই প্ল্যানে ভয়েস কলের জন্য মাত্র 2.5 পয়সা প্রতি সেকেন্ডের হিসাবে দিতে হবে। ভিডিও কলিঙের জন্য প্রতি সেকেন্ডে 5 পয়সা এবং এক এমবি ডেটার জন্য 50 পয়সা চার্জ নেওয়া হবে ইউজারদের থেকে। এই ভাবেই লোকাল এসএমএসের জন্য 1 টাকা এবং এসটিডি এসএমএসের জন্য 1.5 টাকা দিতে হবে ইউজারদের।
Jio-এর 30 দিন ভ্যালিডিটির প্ল্যান
দেশের সবচেয়ে বড়ো টেলিকম কোম্পানি রিলায়েন্স জিওর কথা বলা হলে, এই কোম্পানিও 181 টাকার 30 দিন ভ্যালিডিটির প্ল্যান পেশ করেছে। এটি একটি ডেটা ভাউচার প্যাক, এই প্ল্যানে ইউজাররা শুধু ইন্টারনেট বেনিফিট পাবে। 181 টাকার এই জিও প্ল্যানে কোম্পানির পক্ষ থেকে ইউজারদের মোট 30 জিবি ইন্টারনেট দেওয়া হয়। ভয়েস কলিং এবং এসএমএস বেনিফিটের জন্য ইউজারদের আলাদা রিচার্জ করতে হবে।
BSNL-এর 30 দিন ভ্যালিডিটির প্ল্যান
ভারত সঞ্চার নিগম লিমিটেড 30 দিনের ভ্যালিডিটির জন্য 141 টাকার মোবাইল রিচার্জ প্ল্যান পেশ করেছে। এই প্রিপেড মোবাইল প্ল্যানে 141 টাকায় 30 দিনের ভ্যালিডিটি পাওয়া যায়, এর সাথে ডেটা এবং কলিং বেনিফিটও পাওয়া যায়। এই প্ল্যানে উপলব্ধ সুবিধার কথা বলা হলে BSNL Rs 141 Plan-এ সম্পূর্ণ মাসের জন্য মোট 10 জিবি ডেটা পাওয়া যায়। আবার কোম্পানি এর সাথে ইউজারদের আনলিমিটেড ভয়েস কলিঙের সুবিধাও প্রদান করে।
Vodafone Idea-এর 30 দিন ভ্যালিডিটির প্ল্যান
Vi অর্থাৎ ভোডাফোন আইডিয়া কোম্পানিও 137 টাকায় 30 দিন ভ্যালিডিটির প্ল্যান পেশ করেছে। এই প্ল্যানের বেনিফিটের কথা বলা হলে 137 টাকায় ভিআই নাম্বারে 30 দিনের ভ্যালিডিটি পাওয়া যায়, কিন্তু কলিং এবং ডেটার জন্য আলাদা টাকা খরচা করতে হবে। এই প্ল্যানের পরে কলিং প্রাইস 2.5 পয়সা প্রতি সেকেন্ড হয়ে যাবে। আবার লোকাল এসএমএসের জন্য মিনিমাম 1 টাকা করে দিতে হবে। ভিআই নিজের ইউজারদের 10 অন-নেট নাইট মিনিটও প্রদান করে, এটি রাত 11 টা থেকে সকাল 6 টা পর্যন্ত উপলব্ধ।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
