Home টপ সংগ্রহ 299 টাকার রিচার্জে কোন কোম্পানি দিচ্ছে বেশি সুবিধা? দেখে নিন Jio, Airtel, Vi এবং BSNL-এর রিচার্জের তুলনা

299 টাকার রিচার্জে কোন কোম্পানি দিচ্ছে বেশি সুবিধা? দেখে নিন Jio, Airtel, Vi এবং BSNL-এর রিচার্জের তুলনা

Jio, Airtel, Vi এবং BSNL সমস্ত টেলিকম কোম্পানি গুলি নিজের নেটওয়ার্কের সাথে আরও বেশি সংখ্যক লোককে সংযুক্ত করতে চায়৷ ইউজারদের আকৃষ্ট করার জন্য, এই কোম্পানি গুলি কম খরচে বেশি সুবিধা যুক্ত মোবাইল রিচার্জ প্ল্যান পেশ করে, যেগুলি অন্যদের তুলনায় বেশি বেনিফিট প্রদান করে বলে দাবি করে কোম্পানি গুলি৷ Reliance Jio, Airtel এবং Vi নিজের গ্রাহক বেস বাড়ানোর জন্য সমস্ত প্রচেষ্টা চালিয়ে যায়। কিন্তু বিপরীতে, সরকারি টেলিকম পরিষেবা প্রদানকারী কোম্পানি BSNL বেসরকারি অপারেটরদের তুলনায় সস্তা এবং ভাল বলে প্রমাণিত হচ্ছে। Jio, Airtel এবং Vi-এর রিচার্জ প্ল্যানগুলি 28 দিনের ভ্যালিডিটির, BSNL এই কোম্পানিগুলির মতো একই দামে 30 দিনের ভ্যালিডিটি এবং এক্সট্রা জিবি ডেটা প্রদান করে। এই আর্টিকেলে এই চারটি কোম্পানির 299 টাকা দামের প্রিপেইড প্ল্যানের তুলনা করা হবে, যেখানে দেখা যাবে কোন কোম্পানি একই দামে কি সুবিধা দিচ্ছে এবং কোন নেটওয়ার্কে বেশি সুবিধা পাওয়া যাবে।

BSNL-এর 299 টাকার রিচার্জ

BSNL-এর 299 টাকার প্ল্যানে উপলব্ধ সুবিধাগুলির সম্পর্কে কথা বলতে গেলে, এই প্রিপেড রিচার্জ প্ল্যানটি 30 দিন ভ্যালিডিটির, প্ল‍্যানটি সম্পূর্ণ এক মাস ধরে কাজ করবে। এই প্ল্যানে ডেলি 3GB ডেটা পাওয়া যায়। ডেলি 3 জিবি অনুযায়ী BSNL সিম ইউজাররা সম্পূর্ণ প্ল্যানে মোট 90 জিবি ইন্টারনেট ডেটা ব্যবহার করতে পারবেন। শুধু তাই নয়, একদিনে 3 জিবি ডেটা সম্পূর্ণভাবে শেষ হয়ে গেলেও, BSNL ইউজাররা 80 kbps গতিতে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

ডেটা ছাড়াও, কোম্পানি BSNL STV 299 প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিঙের সুবিধাও প্রদান করছে। এই কলগুলি সমস্ত লোকাল এবং STD নম্বরগুলিতে সম্পূর্ণ ফ্রী, এই সুবিধা সমস্ত মোবাইল নম্বর এবং ল্যান্ডলাইন নম্বরগুলিতে ব্যবহার করা যেতে পারে৷ একইভাবে, রোমিং চলাকালীনও বিএসএনএল নম্বরে ইনকামিং এবং আউটগোয়িং সম্পূর্ণ ফ্রি থাকবে। এই প্ল্যানে, 30 দিনের জন্য 100টি SMS/দিনের সুবিধাও পাওয়া যায়।

Jio-এর 299 টাকার প্ল‍্যান

রিলায়েন্স জিওর 299 টাকার প্ল্যান সম্পর্কে কথা বলা হলে, কোম্পানি এই প্ল‍্যানে 28 দিনের ভ্যালিডিটি সহ ডেলি 2GB ডেটা প্রদান করে। সম্পূর্ণ প্ল্যানে মোট 56 জিবি ডেটা পাওয়া যাবে। একই সময়ে, রিলায়েন্স জিও এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিং এবং ডেলি 100টি SMS-এর সুবিধা‌ও প্রদান করছে। Jio ইউজাররা 299 টাকার প্ল্যানে JioTV, JioCinema, JioSecurity এবং JioCloud-এর ফ্রী অ্যাক্সেস পেয়ে যাবে।

Airtel-এর 299 টাকার প্ল‍্যান

ভ্যালিডিটির দিক থেকে Airtel-এর 299 টাকার প্ল্যানটিও Reliance Jio-এর মতো, এই প্ল‍্যানে‌ঝ 28 দিনের ভ্যালিডিটি পাওয়া যায়। কিন্তু ইন্টারনেট ডেটার ক্ষেত্রে, Airtel ইউজাররা ডেলি 1.5GB ডেটা পায়। এয়ারটেল ইউজাররা ডেলি 1.5 জিবি অনুযায়ী মোট 42 জিবি ডেটা পাবে। একইভাবে, আনলিমিটেড ভয়েস কলিং এবং ডেলি 100 এসএমএস সহ এয়ারটেল ইউজারদের এক মাসের জন্য Airtel Xstream মোবাইল প্যাক, Apollo 24/7, বিনামূল্যে Hellotunes এবং Wynk Music-এর ফ্রী অ্যাক্সেস এবং 100 টাকার FASTag ক্যাশব্যাক দেওয়া হয়।

Vodafone Idea-এর 299 রিচার্জ

Vi-এর এই প্ল্যানটি সম্পূর্ণরূপে Airtel-এর প্রিপেড প্ল্যানের মতোই। এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিনের এবং কোম্পানির পক্ষ থেকে ডেলি 1.5 জিবি ইন্টারনেট ডেটা দেওয়া হয়। আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধার পাশাপাশি এই প্ল্যানে ডেলি 100টি SMS-এর সুবিধা‌ও দেওয়া হয়। অন্যান্য সুবিধার কথা বলা হলে, এই প্ল‍্যানে Vi Hero Unlimited সুবিধার সঙ্গে Vi Movies & TV, উইকেন্ড ডেটা রোলওভার, ডেটা ডিলাইটস অফার এবং Binge All Night-এর ফ্রী সাবস্ক্রিপশনও পাওয়া যায়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন