ভারতীয় টেলিকম ইন্ডাস্ট্রির সবাই একে অপরকে হারাতে ব্যস্ত। Reliance Jio , Airtel এবং Vi সবাই নিজেদেরকে প্রতিযোগিতার শীর্ষে দেখতে চাইছে। অন্যদিকে, ভারতীয় মোবাইল ইউজাররা টেলিকম সংস্থাগুলির স্বেচ্ছাচারিতার কারণে কিছুদিন আগে 28 দিনের পরিবর্তে 30 এবং 31 দিনের ভ্যালিডিটি সহ মোবাইল রিচার্জ প্ল্যান আনার দাবিতে প্রতিবাদ জানায়। তারপর TRAI-এর নির্দেশ অনুযায়ী, বেশ কিছু টেলিকম সংস্থা 30,31 দিনের ভ্যালিডিটি সহ প্ল্যান নিয়ে হাজির হয়েছে। এবার Vodafone Idea ও তাদের নতুন মাসিক প্ল্যান নিয়ে এসেছে, যেখানে 31 দিনের ভ্যালিডিটি থাকবে। দুটি রিচার্জ প্ল্যানের দাম 195 টাকা এবং 319 টাকা।
Vi এর 195 টাকার প্ল্যান
Vodafone Idea-এর এই মোবাইল রিচার্জ প্ল্যানটির দাম 195 টাকা যা প্রিপেইড গ্রাহকদের জন্য চালু করা হয়েছে। এই প্ল্যানের সবচেয়ে বড় সুবিধা হল এই Vi প্ল্যানটি 31 দিনের ভ্যালিডিটি সহ লঞ্চ করা হয়েছে। এছাড়াও এই প্ল্যানে কোম্পানি ইউজারদের আনলিমিটেড ভয়েস কলিং এর সুবিধা দিচ্ছে , যা পুরো মাসের জন্য প্রতিটি নেটওয়ার্কে ফ্রি থাকবে। এছাড়াও, এই প্ল্যানে 31 দিনের জন্য মোট 300 টি SMS এর সুবিধা থাকবে।
ইন্টারনেট ডেটা সম্পর্কে কথা বলতে গেলে, Vi এই প্ল্যানে ইউজারদের 31 দিনের জন্য মোট 2 GB 4G ডেটা দেবে। এই ডেটা কোনও দৈনিক সীমা ছাড়াই আসবে, যা 31 দিনের মধ্যে যে কোনও সময় ব্যবহার করা যেতে পারে। 2GB ডেটা শেষ হয়ে যাওয়ার পরে 50p/MB হারে ইন্টারনেট চালানো যেতে পারে। তবে হ্যাঁ, যারা বেশি ইন্টারনেট ব্যবহার করেন তাদের জন্য এই প্ল্যানটি খুব একটা সুবিধাজনক নয়। তবে যারা তাদের নম্বর সক্রিয় রাখতে চান তারা 195 টাকার Vi প্ল্যানটি পছন্দ করতে পারেন।
Vi এর 319 টাকার প্ল্যান
Vi-এর 319 টাকার এই প্ল্যানটির ভ্যালিডিটি 31 দিন। যা কোম্পানির প্রিপেইড গ্রাহকদের জন্য বেশ ভালো। এই প্ল্যানের কলিং সুবিধাগুলি 195 টাকার প্ল্যানের মতো। Vi ইউজাররা সারা দেশে যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং এর সুবিধা পাবেন। রোমিং-এর সময়ও এই কল সম্পূর্ণ ফ্রি হবে। এছাড়া এই প্ল্যানে প্রতিদিন 100টি SMS এর সুবিধাও আছে।
ইন্টারনেট সুবিধার জন্য, Vi এর এই রিচার্জ প্ল্যানে প্রতিদিন 2 জিবি ইন্টারনেট ডেটা দেওয়া হচ্ছে। প্রতিদিন 2 জিবি অনুসারে এই প্ল্যানে ইউজাররা 31 দিনে মোট 62 জিবি ইন্টারনেট পাবেন। যারা এক রিচার্জে সারা মাসের জন্য ইন্টারনেট ডেটা, কলিং এবং SMS এর সুবিধা খুঁজছেন এই প্ল্যানটি সেইসব প্রিপেইড ইউজারদের জন্য বেশ ভালো।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











