যারা একটি নতুন স্মার্ট টিভি কেনার কথা ভাবছেন তাঁরা একটি Reliance এর Smart TV কিনতে পারবেন মাত্র 7 হাজার টাকার বিনিময়ে। এই টিভির দাম এখন আগের চেয়ে কম করে দেওয়া হয়েছে এবং এর ওপর এক্সট্রা ডিসকাউন্টও পাওয়া যাচ্ছে। সুন্দর ডিজাইন এবং দারুণ ফিচার সহ এই টিভিটি JioMart থেকে অনলাইন কেনা যাবে। এই টিভির স্পেসিফিকেশন এবং অফার ডিটেইলস সম্পর্কে নিচে আলোচনা করা হল।
32 ইঞ্চির স্মার্ট টিভি মাত্র 8000 টাকায়
- রিলায়েন্সের 32 ইঞ্চি মাপের Reconnect HD Smart Neo TV এর দামে এই অফার দেওয়া হচ্ছে।
- এই 32 ইঞ্চির স্মার্ট টিভি বর্তমানে পাওয়া যাচ্ছে মাত্র 8 হাজার টাকার বিনিময়ে।
- জিওমার্টে এই অ্যান্ড্রয়েড টিভির সেলিং প্রাইস 7,999 টাকা। অর্থাৎ কোনো ব্যাঙ্ক কার্ড বা কুপন ডিসকাউন্ট ছাড়াই এই টিভি অত্যন্ত সস্তায় কেনা যাবে।
- গ্রাহকরা টিভিটি কেনার সময় HDFC Bank এর ক্রেডিট কার্ড ব্যাবহার করলে কোম্পানির পক্ষ থেকে 10% অতিরিক্ত ছাড় পাওয়া যাবে।
- HDFC Bank এর ক্রেডিট কার্ড ব্যাবহার করলে ইউজাররা 10% অর্থাৎ 799 টাকা ডিসকাউন্ট পাবেন, ফলে এই টিভির দাম পড়বে 7,200 (₹7999-₹799) টাকা।
- এছাড়া এই টিভি কেনার সময় পেটিএমের মাধ্যমে পেমেন্ট করলে Paytm UPI ইউজাররা 100 টাকা এবং Paytm UPI Lite ইউজাররা 200 টাকা ক্যাশব্যাক পাবেন।
- একইভাবে BHIM UPI এর মাধ্যমে পেমেন্ট করলে কোম্পানির পক্ষ থেকে 50 টাকা ক্যাশব্যাক দেওয়া হবে।
জিওমার্ট থেকে এই স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি কেনার জন্য এখানে ক্লিক করুন।
Reconnect HD Smart Neo TV এর ফিচার
রিকানেক্ট এইচডি স্মার্ট নিও টিভিতে 32-ইঞ্চির HD ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 1366 x 768 পিক্সেল রেজোলিউশন এবং 60Hz রিফ্রেশ রেটে আউটপুট দিতে সক্ষম। এতে 3000:1 কন্ট্রাস্ট রেশিওতে কন্টেন্ট দেখা যায়।
এই Android TV Coolita 2.0 অপারেটিং সিস্টেমে কাজ করে এবং এতে 1GB RAM রয়েছে। বিভিন্ন অ্যাপ ডাউনলোড ও ইনস্টল করার জন্য এই টিভিতে 8GB Storage যোগ করা হয়েছে।
সুন্দর অডিও আউটপুটের জন্য এতে 10 ওয়াটের দুটি স্টেরিও স্পিকার দেওয়া হয়েছে, যার ফলে এতে মোট 20W অডিও পাওয়া যায়।
Reconnect এর এই স্মার্ট টিভিতে 2 HDMI পোর্ট এবং 2 USB পোর্ট রয়েছে। এছাড়াও এতে LAN কানেকশন এবং 3.5mm অডিও জ্যাক যোগ করা হয়েছে।
এই স্মার্ট টিভিতে Screen Mirroring অপশন রয়েছে। এর ফলে এতে ওয়্যারলেস পদ্ধতিতে ফোন বা ল্যাপটপের ভিডিও সহজেই শেয়ার করে দেখা যায়।
বিনোদনের জন্য এই 32 ইঞ্চির স্মার্ট টিভিতে Prime Video, Zee5, Sony Liv, Hungama এবং Eros Now এর মতো বিভিন্ন অ্যাপ সাপোর্ট রয়েছে।









