ভারতে শুরু হয়ে গেছে 7000mAh ব্যাটারি এবং 32MP সেলফি ক্যামেরা সহ Moto G Max ফোনের সেল, জেনে নিন ডিসকাউন্ট ডিটেইলস

গত সপ্তাহে মোটোরোলা ভারতের বাজারে তাদের নতুন মিড রেঞ্জ 5G স্মার্টফোন Moto G Max লঞ্চ করেছিল। এই ফোনে 7000mAh ব্যাটারির পাশাপাশি ফটোগ্রাফির জন্য 32MP সেলফি ক্যামেরা এবং গেমিঙের জন্য 6GB RAM ও Snapdragon 6s Gen 4 প্রসেসর দেওয়া হয়েছে। আজ থেকে দেশের বাজারে এই ফোনে সেল শুরু হচ্ছে। এই ফোনের দাম, অফার এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

Moto G Max ফোনের দাম

ভারতে Moto G Max ফোনটি সিঙ্গেল স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই 5G ফোনে 6GB RAM এর সঙ্গে 128GB Storage যোগ করা হয়েছে। এই ফোনটির দাম রাখা হয়েছে 27,999 টাকা। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের পাশাপাশি শপিং সাইট ফ্লিপকার্টে এই ফোনটির দামে 1,000 টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। অফারে 6GB RAM সহ এই ফোনটি 26,999 টাকার বিনিময়ে কেনা যাবে। ফ্লিপকার্টে ICICI ও Axis ক্রেডিট কার্ড ইউজাররা এই ছাড় পাবেন। অপরদিকে কোম্পানির ওয়েবসাইটে ICICI, IDFC ও SBI ক্রেডিট কার্ডে 1000 টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে। এই ফোনটি PANTONE ফিনিশ সহ Stargazer, Alaskan Blue এবং Malaga কালার অপশনে সেল করা হবে।

Moto G Max ফোনের স্পেসিফিকেশন

Moto G Max 5G ফোনটি অ্যান্ড্রয়েড 16 বেস্ড Hello UI সহ কাজ করে। প্রসেসিঙের জন্য ফোনটিতে 4 ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি 1.8GHz থেকে 2.4GHz পর্যন্ত ক্লক স্পীডযুক্ত Qualcomm Snapdragon 6s Gen 4 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। স্মুথ ও ফাস্ট মাল্টি টাস্কিঙের জন্য এই ফোনে LPDDR5X RAM টেকনোলজি যোগ করা হয়েছে। RAM Boost টেকনোলজির মাধ্যমে ফোনটির 6GB Physical RAM এর সঙ্গে 12GB Virtual RAM যোগ করে মোট 18GB RAM (6GB+12GB) এর পারফরমেন্স উপভোগ করা যাবে।

Moto G Max ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব হল ফোনটির বড় ব্যাটারি। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 7000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী একবার ফুল চার্জ করলে এই ফোনে 63 ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 30W TurboPower ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। আরও জানানো হয়েছে মাত্র 20 মিনিটে ফোনটি 30% পর্যন্ত চার্জ হয়ে যাবে।

Moto G Max 5G ফোনটিতে 20:09 অ্যাসপেক্ট রেশিও এবং 2400 × 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.72 ইঞ্চির ফুলএইচডি + ডিসপ্লে দেওয়া হয়েছে। এলসিডি প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 1050nits হাই ব্রাইটনেস এবং Display Color Boost সাপোর্ট করে। এই ফোনে Water Touch ফিচার যোগ করা হয়েছে, ফলে কোনো সমস্যা ছাড়াই ভেজা হাতে ফোনটি ব্যবহার করা যাবে। অন্যদিকে ফোনটিতে আর্নিং গোরিলা Glass 7i প্রটেকশন রয়েছে। এছাড়াও ফোনটির সুরক্ষার জন্য এতে IP64 রেটিং এবং MIL-STD 810H মিলিটারি গ্ৰেড সার্টিফিকেশন দেওয়া হয়েছে।

ফোটোগ্রাফির জন্য মোটোরোলা ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেট‌আপে LED ফ্ল্যাশের সঙ্গে এফ/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল Sony LYT600 প্রাইমারি সেন্সর এবং 8 মেগাপিক্সেল ultra-wide অ্যাঙ্গেল লেন্স ও থার্ড এআই সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য Moto G Max 5G ফোনটিতে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here