21 আগস্ট ভারতে লঞ্চ হতে চলেছে POCO M8x 5G স্মার্টফোন, থাকতে পারে Snapdragon 4 Gen 5 প্রসেসর এবং 12GB RAM

ভারতের বাজারে POCO তাদের M8 সিরিজের পরিধি বিস্তার করতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে এই সিরিজের আসন্ন POCO M8x 5G ফোনের লঞ্চ ডেট সম্পর্কে কনফার্ম জানানো হয়েছে। 21 আগস্ট ভারতে ফোনটি পেশ করা হবে। আগেই ফ্লিপকার্টে এই ফোনের মাইক্রোসাইট লাইভ হয়ে গিয়েছিল। এবার ফোনের লঞ্চ ডেট সম্পর্কেও জানানো হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ভারতে প্রথম এই স্মার্টফোনটি Qualcomm এর নতুন Snapdragon 4 Gen 5 প্রসেসর সহ পেশ করা হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক POCO M8x 5G ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।

POCO M8x 5G ফোনের স্পেসিফিকেশন

POCO M8x 5G ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব প্রসেসর হবে। কোম্পানি জানিয়েছে এটি এই প্রসেসর সহ ভারতের প্রথম স্মার্টফোন হবে। এই ফোনটিতে 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরী Snapdragon 4 Gen 5 প্রসেসর দেওয়া হয়েছে।

POCO এর পক্ষ থেকে জানানো হয়েছে ফোনটি 6.5 লক্ষের বেশি AnTuTu বেঞ্চমার্ক স্কোর পেয়েছে। তাই কোম্পানির আপকামিং ফোনটি শুধুমাত্র দৈনন্দিন ব্যাবহারের জন্য নয়, বরং গেমিং এবং হেভি টাস্কিঙের ক্ষেত্রেও দারুন পারফরমেন্স পাওয়া যাবে।

POCO M8x 5G ফোনটিতে 12GB পর্যন্ত কম্বাইন্ড RAM সাপোর্ট করবে। এতে ফিজিক্যাল RAM ছাড়াও 6GB পর্যন্ত ভার্চুয়াল RAM এর ব্যবহার করা যাবে। এই ফোনে LPDDR4X RAM সহ UFS 2.2 স্টোরেজ ফিচার থাকবে।

কোম্পানি জানিয়েছে ফোনটি कंपनी का दावा है कि डिवाइस को लंबे समय तक स्मूद परफॉरमेंस के लिए ऑप्टिमाइज किया गया है। ফলে 48 মাসের ল্যাগ ফ্রি পারফরমেন্স পাওয়া যাবে। একইসঙ্গে দীর্ঘক্ষণ পর্যন্ত গেমিং ও হভি টাস্কিঙের পরও ফোনের অতিরিক্ত তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এতে Triple Cooling System দেওয়া হবে। এই ফোনটিতে 12,439mm² এর আল্ট্রা-লার্জ গ্ৰাফাইড শিট, 1,924mm² কপার ফায়েল লেয়ার এবং 3.5W হাই এফিসিয়েন্স থার্মাল জেল রয়েছে।

যারা কম দামে গেমিং স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য POCO এর আপকামিং ফোনটি ভালো অপশন হতে পারে আসন্ন ফোনটিতে ফ্ল্যাট ফ্রেম দেওয়া হয়েছে। প্রকাশ্যে আসা টিজারের মাধ্যমে ফোনটির গ্ৰীন টেক্সচার রেয়ার প্যানেল দেখা গেছে। এখানে ফোনটি সম্পূর্ণ আলাদা লুকে দেখানো হয়েছে। ফোনের ব্যাক প্যানেলে ডুয়েল ক্যামেরা সেটআপের জন্য ক্যামেরা আইল্যান্ড দেওয়া হয়েছে। এটি গোল্ডেন ফিনিশ সহ প্রকাশ্যে এসেছে। একইসঙ্গে LED ফ্ল্যাশ মডিউলও রয়েছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনের ক্যামেরা মেগাপিক্সেল এবং ডিসপ্লে সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি।

POCO M8x 5G ফোনের দাম

আপাতত POCO এর M8x 5G ফোনের অফিসিয়াল দাম এবং ভেরিয়েন্ট সম্পর্কে জানানো হয়নি। তবে আমরা মনে করছি ভারতের বাজারে ফোনটি 20,000 টাকার চেয়ে কম দামে লঞ্চ করা হতে পারে। প্রকাশ্যে আসা তথ্য সত্য হলে, Snapdragon 4 Gen 5, 12GB RAM এবং কুলিং সিস্টেম সহ 5G স্মার্টফোনটি দূর্দান্ত বিকল্প হয়ে উঠতে পারে।

যারা POCO M8x 5G স্মার্টফোনটি কিনতে চাইছেন, তারা আগামী 21 আগস্ট ভারতে লঞ্চ পর্যন্ত অপেক্ষা করতে পারেন। আমরা লঞ্চের দিন ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here