Home খবর 8 মে লঞ্চ হতে চলেছে 32MP Selfie ক্যামেরা সহ Motorola Edge 60s 5G স্মার্টফোন, থাকবে Curved OLED ডিসপ্লে!

8 মে লঞ্চ হতে চলেছে 32MP Selfie ক্যামেরা সহ Motorola Edge 60s 5G স্মার্টফোন, থাকবে Curved OLED ডিসপ্লে!

মোটোরোলা ভারতে যথেষ্ট আগ্রেসিভ পারফরমেন্স করছে। গত এক মাসে মোটোরোলা তাদের পাঁচটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। এবার আরও একটি স্মার্টফোন পেশ করার প্রস্তুতি নিচ্ছে। কোম্পানি তাদের ‘এজ 60’ সিরিজের অধীনে Edge 60, Edge 60 Stylus, Edge 60 Fusion এবং Edge 60 Pro স্মার্টফোন লঞ্চের পর, এবার তাদের Motorola Edge 60s ফোনটি পেশ করতে চলেছে। এই সপ্তাহে টেক মঞ্চের মাধ্যমে লঞ্চ করা হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আপকামিং Motorola Edge 60s ফোনের লঞ্চ ডিটেইলস সম্পর্কে।

Motorola Edge 60s এর লঞ্চ ডিটেইলস

8 মে মোটোরোলা চীনে একটি বড় ইভেন্টের মাধ্যমে তাদের Motorola Edge 60s ফোনটি লঞ্চ করতে চলেছে। এই ইভেন্টের মঞ্চের মাধ্যমে Edge 60 এবং Razr 60 ফোনটি গ্লোবাল বাজারে পেশ করা হয়েছিল, এবার চীনে মার্কেটে লঞ্চ করা হবে। এই ইভেন্টের মঞ্চে নতুন Edge 60s ফোনটিও লঞ্চ করা হবে। আগেই ‘এজ 60’ সিরিজের অন্যান্য স্মার্টফোনগুলি গ্লোবাল এবং ভারতীয় বাজারে সেল করা হয়, অন্যদিকে প্রথমবার মোটোরোলা Edge 60s ফোনটি পেশ হতে চলেছে। মোটোরোলা চীনের অফিসিয়াল ওয়েবসাইটে ফোনটির লঞ্চ ইভেন্ট দেখানো হবে।

Motorola Edge 60s এর স্পেসিফিকেশন (লিক)

ডিসপ্লে

লিক অনুযায়ী Motorola Edge 60s ফোনটিতে 6.7 ইঞ্চির বড় ডিসপ্লে দেওয়া হবে। পিওএলইডি প্যানেল দিয়ে তৈরি কার্ভ এজ ডিসপ্লেতে 1.5কে পিক্সেল রেজোলিউশন, 120 হার্টস রিফ্রেশ রেট এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সাপোর্ট করতে পারে।

প্রসেসর

Motorola Edge 60s ফোনটি মিডিয়াটেক ডায়মেনসিটি 7400 চিপসেট সহ লঞ্চ করা হতে পারে। 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি অক্টাকোর প্রসেসরে 2 গীগাহার্টস ক্লক স্পীডযুক্ত Cortex-A55 কোর এবং 2.6 গীগাহার্টস ক্লক স্পীডযুক্ত Cortex-A78 কোর রয়েছে।

ক্যামেরা

ফটোগ্রাফির জন্য আসন্ন ফোনটিতে ডুয়েল ক্যামেরা সেটআপ থাকবে। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী ফোনের ব্যাক প্যানেলে OIS ফিচারযুক্ত 50 মেগাপিক্সেল Sony LYT-700C প্রাইমারি সেন্সর দেওয়া হবে। একইসঙ্গে ব্যাক প্যানেলে 13 মেগাপিক্সেল ultra-wide + macro সেন্সর থাকবে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য Motorola Edge 60s 5জি ফোনটিতে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হবে।

ব্যাটারি

পাওয়ার ব্যাকআপের জন্য Motorola Edge 60s ফোনটিতে 68 ওয়াট ফাস্ট ওয়ার্ড চার্জিং এবং 15 ওয়াট ফাস্ট ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড শক্তিশালী 5,500এমএএইচ বড় ব্যাটারি দেওয়া হবে।

অন্যান্য ফিচার

লিক অনুযায়ী জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য Motorola Edge 60s ফোনটিতে IP68+IP69 রেটিং দেওয়া হবে। এর পাশাপাশি ফোনের বডি যথেষ্ট মজবুত হবে, ফলে সাধারণ আঘাতে এটির কোনো ক্ষতি হবে না। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী ফোনটির ওজন 190 গ্রাম এবং থিকনেস 8.2 এমএম হবে। এই ফোনটি mint, pink এবং purple মতো কালার অপশনে পেশ করা হতে পারে।