MediaTek ভারতে তাদের সবচেয়ে শক্তিশালী মোবাইল চিপসেট Dimensity 9600 Pro লঞ্চ করে দিয়েছে। MediaTek Tech Day ইভেন্টের মঞ্চ থেকে কোম্পানি জানিয়ে দিয়েছে অদূর ভবিষ্যতে এই ফ্ল্যাগশিপ প্রসেসর সহ স্মার্টফোন দেশের বাজারে পেশ করা হবে। এই মঞ্চ থেকেই টেক ব্র্যান্ড ওপ্পো জানিয়েছে কোম্পানির OPPO Find X10 Pro Max ফোনেও এই চিপসেট দেখা যাবে।
MediaTek Dimensity 9600 Pro
MediaTek Dimensity 9600 Pro চিপসেটটি 2nm ফেব্রিকেশনে তৈরি অক্টাকোর প্রসেসর। এতে 3.1GHz ক্লক স্পীডযুক্ত তিনটি C2-Pro কোর, 4.35GHz ক্লক স্পীডযুক্ত তিনটি C2-Pro কোর এবং 4.55GHz হাই ক্লক স্পীডযুক্ত দুটি 2 C2-Ultra রয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই প্রসেসর আগের জেনারেশনের তুলনায় 17 শতাংশ বেশি সিঙ্গেল-কোর এবং 15 শতাংশ বেশি মাল্টি-কোর পারফরমেন্স দিতে সক্ষম। হেভি পারফরমেন্স হ্যান্ডেল করার পাশাপাশি 61 শতাংশ পর্যন্ত কম পাওয়ার কনজাম্পশন করে।
এই ফ্ল্যাগশিপ মিডিয়াটেক প্রসেসরে Dual-NPU আর্কিটেকচার এবং Dimensity Agentic AI Engine দেওয়া হয়েছে। এই চিপে কোম্পানি সেকেন্ড জেনারেশন Super-Efficient NPU যোগ করেছে, যা অলয়েজ-অন এআই এর ক্ষেত্রে পাওয়ার কনজাম্পশন 40 শতাংশ কম করবে। এছাড়াও এই প্রসেসরে নতুন Native AI Architecture রয়েছে, যা স্মার্টফোনের অন-ডিভাইস ও Agentic AI এক্সপেরিয়েন্স আরও সুন্দর করে তুলবে।
মোবাইল গেমারদের MediaTek Dimensity 9600 Pro প্রসেসর যথেষ্ট ইমপ্রেস করবে। এতে 185fps গেমপ্লে সাপোর্ট দেওয়া হয়েছে। কোম্পানি জানিয়েছে এই জিপিইউ 18 শতাংশ ফাস্ট ray tracing দিতে সক্ষম। এর সঙ্গে এই চিপে ব্যাবহৃত নতুন MediaTek Neural Graphics Architecture এবং HyperEngine অসাধারণ গেমিং এক্সপেরিয়েন্স দেবে। জানিয়ে রাখি এই প্রসেসরের সঙ্গেই কোম্পানির পক্ষ থেকে MediaTek Dimensity 9600M চিপসেটও পেশ করা হয়েছে।
OPPO Find X10 Pro Max
OPPO জানিয়ে দিয়েছে কোম্পানি ভারতে তাদের ‘Find X10’ সিরিজের OPPO Find X10 Pro Max স্মার্টফোন পেশ করতে চলেছে। এই ফোনটিতে MediaTek Dimensity 9600 Pro প্রসেসর যোগ করা হবে এবং ফোনটি Android 17 বেস্ড ColorOS 17 অপারেটিং সিস্টেমে কাজ করবে। ভারতের বাজারে আসন্ন এই ফোনটি 12GB ও 16GB RAM সহ লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। এর পাশাপাশি স্মুথ ও ফাস্ট মাল্টি টাস্কিঙের জন্য এতে LPDDR5X RAM পাওয়া যাবে।
চীনের বাজারে OPPO Find X10 Pro Max ফোনে Hasselblad পাওয়ার্ড ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে 200MP Ultra-Dynamic প্রাইমারি সেন্সর, 200MP টেলিফটো লেন্স এবং 200MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 50MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। জানিয়ে রাখি এই ফোনের ফ্রন্ট ও রেয়ার উভয় ক্যামেরা 60fps ফ্রেম রেটে 8K ভিডিও রেকর্ড করতে সক্ষম।
OPPO Find X10 Pro Max ফোনে 6.78-ইঞ্চির 1.5K flexible AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট এবং 2000nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 8000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এই ফোনের ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 80W SuperVOOC Flash Charge এবং 50W ওয়্যারলেস চার্জিং ফিচার রয়েছে।












