Itel পেশ করেছে নতুন itel Super 26 Ultra স্মার্টফোন, রয়েছে 3D curved ডিসপ্লে সহ 144Hz রিফ্রেশ রেট এবং 6000mAh ব্যাটারি 

সস্তা স্মার্টফোন প্রস্তুতকারী টেক ব্র্যান্ড itel তাদের নতুন itel Super 26 Ultra স্মার্টফোন গ্লোবাল বাজারে লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে প্রথমে স্মার্টফোনটি নাইজেরিয়া বাজারে পেশ করা হয়েছে। এই Super 26 Ultra স্মার্টফোনটি itel S26 Ultra নামেও ডাকা হচ্ছে। এই বড় ব্যাটারি সহ কম দামে স্মার্টফোনটির ভারতীয় কারেন্সি অনুযায়ী দাম 13 হাজার টাকার কাছাকাছি। এটি একটি 4G স্মার্টফোন হওয়া সত্ত্বেও দুর্দান্ত ফিচার দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক itel Super 26 Ultra স্মার্টফোনের ফিচার ডিটেইলস সম্পর্কে। 

itel Super 26 Ultra স্মার্টফোনটিতে 6.78 ইঞ্চির বড় ডিসপ্লে দেওয়া হয়েছে। 3D-curved AMOLED প্যানেল দিয়ে তৈরি পাঞ্চ-হোল স্টাইল সহ ডিসপ্লে রয়েছে। এর ফলে ফোনটিতে একটি প্রিমিয়াম লুক উপভোগ করা যায়। কোম্পানির পক্ষ থেকে স্মার্টফোনটির স্ক্রিনে 144Hz রিফ্রেশ রেট এবং কর্নিং Gorilla Glass 7i প্রোটেকশন যোগ করা হয়েছে। 

সাধারণত 15 হাজার টাকা বাজেট রেঞ্জের স্মার্টফোনে এত বেশি রিফ্রেশ রেট এবং 3D-curved ডিজাইন দেখা যায় না। এই প্রাইস রেঞ্জে ভারতের বাজারে উপস্থিত Redmi 15, POCO M7 Plus এবং Tecno Pova 7 স্মার্টফোনে 144 হার্টস রিফ্রস রেট সাপোর্ট করে। তবে এই স্মার্টফোন তিনটিতে LCD স্ক্রিন রয়েছে। জানিয়ে রাখি টেকনো স্মার্টফোনটিতে 900nits এবং রেডমি ও পোকো স্মার্টফোনটিতে 850nits ব্রাইটনেস সাপোর্ট করে। 

ডিসপ্লের পাশাপাশি itel Super 26 Ultra স্মার্টফোনটির আরও একটি বিশেষত্ব এর ব্যাটারি। এই স্মার্টফোনটিতে শক্তিশালী 6,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত চার্জিং ফিচার সম্পর্কে জানানো হয়নি, তবে এতে কমপক্ষে  এবং এতে 18W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করতে পারে। জানিয়ে রাখি এত বড় ব্যাটারি থাকা সত্ত্বেও স্মার্টফোনটির থিকনেস মাত্র 6.8mm। 

 প্রসেসিঙের জন্য স্মার্টফোনটিতে 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 2.2GHz ক্লক স্পীডযুক্ত Unisoc T7300 প্রসেসর দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী Super 26 Ultra স্মার্টফোনটিতে 6 বছরের স্টেবল পারফরমেন্স পাওয়া যাবে। অন্যদিকে স্মার্টফোনটি হিট থেকে সুরক্ষিত রাখার জন্য 10-লেয়ার IceCool টেক সিস্টেম রয়েছে। 

হালকা জলের ছিটে থেকে সুরক্ষিত রাখার জন্য itel Super 26 Ultra স্মার্টফোনটিতে IP65 রেটিং রয়েছে। একইসঙ্গে স্মার্টফোনটিতে AI Rainproof Touch ফিচার রয়েছে, এর ফলে ভেজা হাতেও একটি ব্যাবহার করা যাবে।  

নাইজেরিয়া বাজারে itel Super 26 Ultra স্মার্টফোনটি 8GB RAM সহ 128GB এবং 256GB স্টোরেজ অপশনে লঞ্চ করা হয়েছে। এই স্টোরেজ ভেরিয়েন্ট দুটির দাম ₦227,700 এবং ₦257,300 অর্থাৎ প্রায় 13,129 টাকা এবং 14,829 টাকার কাছাকাছি। গ্লোবাল বাজারে স্মার্টফোনটি Silver, Blue, Gold এবং Grey এর মতো কালার অপশনে পেশ করা হয়েছে। 

15 হাজার টাকা বাজেট রেঞ্জে ভারতের বাজারে উপস্থিত লেটেস্ট Lava Play Ultra এবং Redmi 15 স্মার্টফোনগুলি রয়েছে। আগস্ট মাসে স্মার্টফোনগুলি বাজারে 14,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। Lava স্মার্টফোনটিতে 120Hz AMOLED ডিসপ্লে, 6GB RAM এবং Dimensity 7300 প্রসেসর রয়েছে। একইভাবে Redmi স্মার্টফোনটিতে 8GB RAM সহ Snapdragon 6s Gen 3 প্রসেসর দেওয়া হয়েছে। Redmi 15 স্মার্টফোনটিতে শক্তিশালী 7,000mAh ব্যাটারি সাপোর্ট করে। 

 



LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here