realme তাদের ভারতীয় ফ্যানদের জন্য খুব তাড়াতাড়ি বাজেট রেঞ্জে একটি নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে আগামী 4 ডিসেম্বর ভারতে realme P4x 5G ফোনটি পেশ করা হবে। এই নতুন 5G ফোনটির সঙ্গেই ভারতে realme Watch 5 স্মার্ট ওয়াচও লঞ্চ করা হবে। 4 ডিসেম্বর দুপুর 12টার সময় ভারতে realme P4x 5G ফোনটির দাম ও সেল ডিটেইলস ঘোষণা করা হবে। লঞ্চের আগে কোম্পানির তরফ থেকে realme P4x 5G ফোনটির বেশ কিছু স্পেসিফিকেশন সম্পর্কেও জানানো হয়েছে। চলুন জেনে নেওয়া যাক এই ফোনটির ডিটেইলস সম্পর্কে।
realme P4x 5G ফোনটি এই সিরিজের তৃতীয় স্মার্টফোন হিসাবে লঞ্চ করা হবে। এর আগে এই সিরিজের অধীনে realme P4 এবং realme P4 Pro নামের দুটি স্মার্টফোন পেশ করা হয়েছে। এই দুটি ফোনেই 7000mAh ব্যাটারি রয়েছে। সিরিজের আপকামিং ফোনটিতেও এই ধারা বজায় থাকবে। কোম্পানি জানিয়ে দিয়েছে realme P4x 5G ফোনে 7000mAh Titan Battery যোগ করা হবে। এর সঙ্গে এই ফোনে 45W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হবে।
realme P4x 5G ফোনে 144Hz রিফ্রেশ রেটযুক্ত ডিসপ্লে থাকবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনে 90FPS ফ্রেম রেটে BGMI এবং 120FPS ফ্রেম রেটে Free Fire গেম খেলা যাবে। মোবাইল গেমিঙের সময় ফোনের পারফরমেন্স স্টেবল রাখার জন্য এতে 5300mm² VC Frostcore কুলিং সিস্টেম যোগ করা হবে, যা CPU টেম্পারেচার 20℃ পর্যন্ত কম করতে সক্ষম।
realme P4x 5G ফোনে 18GB dynamic RAM দেওয়া হবে। এই ফোনটির টপ মডেলে 256GB ইন্টারনাল স্টোরেজ যোগ করা হবে। কোম্পানি জানিয়েছে এই ফোনে এক সঙ্গে 18 অ্যাপ্লিকেশন রান করা যাবে। অর্থাৎ ফোনটিতে স্মুথ মাল্টি টাস্কিং পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। এই আপকামিং ফোনটি Android অপারেটিং সিস্টেম বেসড Realme UI কাস্টম স্কিনে কাজ করবে।
লিক অনুযায়ী realme P4x 5G ফোনে 6.72-ইঞ্চির ফুল এইচডি+ LCD ডিসপ্লে দেওয়া হতে পারে। ফটোগ্রাফির জন্য এই ফোনের ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপে 50MP প্রাইমারি সেন্সর এবং 2MP সেকেন্ডারি লেন্স যোগ করা হতে পারে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 8MP ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে।
realme P4x 5G ফোনটি মিড বাজেট সেগমেন্টে পেশ করা হবে এবং ফোনটির দাম 20 হাজার টাকার চেয়ে কম রাখা হতে পারে। realme P4x 5G ফোনটির বেস ভেরিয়েন্ট 18,999 টাকা দামে লঞ্চ করা হবে বলে আমরা মনে করছি। আপাতত ফোনটির সঠিক দাম জানার জন্য 4 ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। শপিং সাইট ফ্লিপকার্টে ফোনটির মাইক্রো সাইট লাইভ করে দেওয়া হয়েছে, ফলে বোঝাই যাচ্ছে ফোনটি ফ্লিপকার্টের মাধ্যমে সেল করা হবে।
বর্তমানে মিড বাজেটে 20 হাজার টাকা পর্যন্ত রেঞ্জে OPPO K13 5G, Infinix GT 30, Moto G86 Power এবং Samsung Galaxy M36 ফোনগুলি যথেষ্ট উল্লেখযোগ্য। realme P4x 5G ফোনটির মতো OPPO ফোনেও 7,000mAh ব্যাটারি রয়েছে। Infinix GT 30 ও Moto G86 Power ফোনগুলিতে 4500nits ব্রাইটনেস সহ AMOLED ডিসপ্লে যোগ করা হয়েছে। এছাড়া দীর্ঘমেয়াদী সফটওয়্যার সাপোর্ট পছন্দ হলে 6 বছরের OS আপডেট সহ Samsung Galaxy M36 ফোনটি ভালো অপশন।












