ভারতীয় টেলিকম মার্কেটে এখনও পর্যন্ত BSNL তাদের 4G সার্ভিস লাইভ না করলেও অন্যান্য প্রাইভেট কোম্পানিগুলির চেয়ে যথেষ্ট কম দামে বিভিন্ন সুন্দর প্ল্যান পেশ করে চলেছে। এই ধারা বজায় রেখে এবার কোম্পানির ইউজারদের খুশি করার জন্য 500 টাকার থেকেও কম দামের প্রিপেইড রিচার্জ প্ল্যানে বোনাস ডেটা দেওয়ার কথা ঘোষণা করেছে। দীপাবলির মরশুমে এই অফার জারি করা হয়েছিল এবং এটি একটি লিমিটেড টাইম অফার। সবচেয়ে বড় কথা গোটা দেশের সমস্ত সার্কেলের ইউজাররা এই অফার উপভোগ করতে পারবেন।
499 টাকা দামের প্ল্যানে পাওয়া যাচ্ছে এক্সট্রা ডেটা
জানিয়ে রাখি BSNL এর পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট X এর মাধ্যমে 499 টাকা দামের রিচার্জ প্ল্যানে 3জিবি এক্সট্রা ডেটা দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে। 500 টাকার চেয়ে কম দামের এই প্ল্যানে মিড টার্ম ভ্যালিডিটি পাওয়া যায় এবং একবার রিচার্জ করে 75 দিন পর্যন্ত নিশ্চিন্ত থাকা যায়।
তবে বোনাস ডেটা পাওয়ার জন্য ইউজারদের BSNL SelfCare অ্যাপের মাধ্যমে রিচার্জ করতে হবে। যেসব ইউজাররা অন্য কোনো অ্যাপ বা ওয়েব পোর্টালের মাধ্যমে রিচার্জ করবেন তাঁরা প্ল্যানের অন্যান্য বেনিফিটগুলি পেলেও বোনাস ডেটা উপভোগ করতে পারবেন না।
App-solutely Unbelievable!
Recharge with the #BSNLselfCareApp and get 3GB extra data on the ₹499 plan. Don’t miss out—grab the offer today!#BSNLSelfCareAppSpecial #BSNL #BSNLRecharge #DiwaliSpecial pic.twitter.com/pcf8PUjhYQ— BSNL India (@BSNLCorporate) October 30, 2024
499 টাকা দামের প্ল্যানে পাওয়া যাচ্ছে এইসব বেনিফিট
75 দিনের ভ্যালিডিটি সহ এই প্ল্যানে প্রতিদিন 2GB ডেটা এবং 100 SMS সুবিধা পাওয়া যায়। এই প্ল্যানটি রিচার্জ করে সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কল করা যায়। এছাড়াও BSNL Tunes এবং Gameium Premium এর মতো অতিরিক্ত সুবিধা পাওয়া যায়। অর্থাৎ এই প্ল্যানে মোট 150GB ডেটা এবং দীর্ঘ সময় ভ্যালিডিটির সুবিধা রয়েছে। যেসব ইউজাররা BSNL Selfcare অ্যাপের মাধ্যমে রিচার্জ করবেন তাঁরা 3GB বোনাস ডেটা সহ মোট 153GB ডেটা পাবেন।
Note: আমরা আগেই জানিয়েছি এই অফারটি একটি লিমিটেড টাইম অফার যা দীপাবলি অফার হিসেবে জারি করা হয়েছিল।
—
Regards,Gourab Sadhukhan
(+91) 7890132715









