ভারতে খুব শীঘ্রই সত্যি হতে চলেছে 5G Service। 5G Spectrum Auction সম্পূর্ণ হয়ে গেছে এবং Jio, Airtel এবং Vi-এর মত টেলিকম অপারেটর নিজেদের 5জি Spectrum অধিগ্রহণ করে নিয়েছে। মোবাইল ইউজাররা 5G Smartphones কিনতে শুরু করে দিয়েছে এবং এখন অপেক্ষা শুধু 5G Network চালু হওয়ার। সরকারের পক্ষ থেকে গ্রাহকদের আশা দেওয়া হচ্ছে, যে 5G Plans ভারতে বাকি দুনিয়ার থেকে সস্তায় পাওয়া যাবে। কিন্তু 5জি রিচার্জ প্ল্যানের আশা করা ভারতীয় গ্রাহকদের বড়ো ঝটকা লাগতে চলেছে। 5জি টেলিকম সার্ভিস শুরু হওয়ার আগে 4জি রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধি করা যেতে পারে এবং পরবর্তী কয়েক মাসে 4G Recharge Plans-এর দামে 30% বাড়ানো যেতে পারে।
আবারও দাম বাড়তে চলেছে রিচার্জ প্ল্যানের
5জি শুরু হওয়ার আগে আরো একবার 4জি প্ল্যানের দামে বৃদ্ধি করা যেতে পারে। কৃশিল রেটিংস, নোমুরা এবং গোল্ডম্যান বলেছেন, যে এই বছর অর্থাৎ 2022-এ টেলিকম কোম্পানি গুলি আবার নিজেদের Tariff Plan Price বাড়াতে চলেথে এবং এই বার মোবাইল রিচার্জ প্ল্যানে 30% বৃদ্ধি করা যেতে পারে। রিলায়েন্স জিও, এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া এই তিনটি কোম্পানির রিচার্জ প্ল্যানের দাম বাড়তে চলেছে। ফর্ম রিপোর্টে এটাও বলা হয়েছে, যে 4জি প্ল্যানের দাম বাড়ানোর পরে টেলিকম অপারেটর গুলি 5জি প্ল্যানের জন্য প্রিমিয়াম ট্যারিফ উসুল করবে।
কত দাম বাড়তে চলেছে 4জি প্ল্যানের
রিপোর্ট অনুযায়ী 4জি ট্যারিফ প্ল্যানের দাম বাড়ানোর পিছনে উদ্দেশ্য হলো, 5জি ট্যারিফ বেশি ব্যবহার করা। CRISIL-এর অনুযায়ী বেশির ভাগ মোবাইল ইউজাররা যাতে 5জি সার্ভিস ব্যবহার করে, সেটি সুনিশ্চিত করার জন্য নেটওয়ার্ক প্রোভাইডার কোম্পানি গুলি 4জি প্ল্যানের দাম বাড়াতে পারে। Nomura Global Markets Research অনুযায়ী 1.5GB per day যুক্ত Mobile recharge plan-এ সবথেকে বেশি প্রিমিয়াম উসুল করতে পারে, সেই দামটি উপস্থিত দামের থেকে 30% অধিক হতে পারে।
Jio, Airtel এবং Vi-এর 5জি প্ল্যান
কানাঘুষো অনুযায়ী 5জি স্পেকট্রাম নিলামে সরকারের 1,50,173 কোটি অর্থাৎ 1.5 লাখ কোটি টাকা লাভ হয়েছে। 5জি স্পেকট্রাম পাওয়ার জন্য Reliance Jio 88,078 কোটি টাকা, Bharti Airtel 43,084 কোটি টাকা এবং Vi 18,784 কোটি টাকা দিয়েছে। এই কোম্পানি গুলি যথাক্রমে: 24,740 MHz স্পেকট্রাম, 19,867 MHz স্পেকট্রাম এবং 2,668 MHz স্পেকট্রাম অধিকৃত করেছে এবং এই তিনটি কোম্পানির মধ্যে সর্বপ্রথম 5জি রোলআউটের প্রতিযোগিতা চলছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











