OnePlus 15 ফোনের লুক এখন সস্তা স্মার্টফোনে! অ্যাডভান্স ফিচার সহ itel নিয়ে এসেছে ফ্ল্যাগশিপ ফোনের কপি

টেক জগতে অধীর আগ্রহে OnePlus 15 ফোনের জন্য অপেক্ষা করা হচ্ছে। এবার ফোনটির ক্যামেরা ডিপার্টমেন্ট এবং ডিজাইনে যথেষ্ট পার্থক্য দেখা যাবে। তবে এই ফ্ল্যাগশিপ ফোনটি বাজারে আসার আগেই টেক ব্র্যান্ড আইটেল নতুন itel A100C স্মার্টফোন লঞ্চ করেছে। এই ফোনটির রেয়ার লুক হুবহু OnePlus 15 ফোনের মতোই। itel A100C ফোনটি একটি 4G স্মার্টফোন। এই পোস্টে লেটেস্ট itel A100C 4G ফোনটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

নতুন itel A100C 4G ফোনের ব্যাক প্যানেলে স্কোয়ার শেপের ক্যামেরা মডিউল দেওয়া হয়েছে। এই মডিউলে ভার্টিক্যালি দুটি লেন্স এবং এর পাশে একটি ডেকোরেটিভ সেন্সর শেপ ও LED ফ্ল্যাশ যোগ করা হয়েছে। এই মডিউল ব্যাক প্যানেলে কিছুটা উঁচু হয়ে রয়েছে, যা অনেকটা OnePlus 15 ফোনের মতো দেখতে। সবচেয়ে বড় কথা আইটেল এই ফোনটির কালার শেড পর্যন্ত আপকামিং ওয়ানপ্লাস ফোনটির মতো রেখেছে। itel A100C 4G ফোনে 8MP ব্যাক এবং 5MP ফ্রন্ট ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে।

itel A100C 4G ফোনের ছবি:

itel A100C 4G ফোনে 1.6GHz ক্লক স্পীডযুক্ত Unisoc T7100 অক্টাকোর প্রসেসর রয়েছে। এই ফোনে 4GB RAM দেওয়া হয়েছে। itel A100C 4G ফোনটি Android 15 Go এডিশন সহ itel OS 15 অপারেটিং সিস্টেমে কাজ করে।

Android Go Edition থাকার কারণে ফোনটিতে গুগল গো অ্যাপ ডাউনলোড এবং ইনস্টল করা যায়। এই ধরনের অ্যাপ ফোনে কম স্টোরেজ দখল করে। এক‌ই সঙ্গে অপেক্ষাকৃত দুর্বল প্রসেসর ও RAM থাকা সত্ত্বেও স্মুথ পারফরমেন্স দিতে পারে এবং কম ব্যাটারি ও ইন্টারনেট খরচ করে।

itel A100C 4G ফোনে 8GB extended RAM টেকনোলজি দেওয়া হয়েছে, ফলে এতে 12GB RAM (4GB + 8GB) এর পারফরমেন্স উপভোগ করা যায়। এই ফোনে 720 × 1612 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.6-ইঞ্চির এইচডি ডিসপ্লে দেওয়া হয়েছে। ওয়াটার ড্রপ নচ স্টাইলের এই স্ক্রিন 90Hz রিফ্রেশ রেট এবং 400nits ব্রাইটনেস সাপোর্ট করে।

পাওয়ার ব্যাক‌আপের জন্য itel A100C 4G ফোনে 5000mAh ব্যাটারি রয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ব্যাটারি ফুল চার্জ করলে 32 দিন স্ট্যান্ডবাই টাইম পাওয়া যাবে। এই ফোনে MIL-STD-810H মিলিটারি গ্ৰেড সার্টিফিকেশন দেওয়া হয়েছে। কোম্পানি জানিয়েছে ফোনটি 1.22 ফোনটি উঁচু থেকে পড়লেও কোনো ক্ষতি হবে না। এছাড়াও এই ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, infrared রিমোট কন্ট্রোল এবং UltraLink ফিচার যোগ করা হয়েছে।

গ্লোবাল মার্কেটে itel A100C 4G ফোনটি Pure Black, Titanium Gold, Blaze Blue এবং Silk Green কালার অপশনে পেশ করা হয়েছে। ফোনটি আপাতত ভারতে লঞ্চ করা হবে না। এছাড়া 7000 টাকা দামের মধ্যে অ্যান্ড্রয়েড স্মার্টফোন কিনতে চাইলে ব্র্যান্ডের itel A90 ফোনের পাশাপাশি লেটেস্ট Samsung Galaxy M07, Infinix Smart 10, Lava Bold N1 Pro এবং POCO C71 ফোনগুলি যথেষ্ট উল্লেখযোগ্য অপশন। এই সবকটি ফোনের দাম‌ই 7 হাজার টাকার মধ্যে এবং সবকটিই 4G স্মার্টফোন।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here