গত মাসে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে ভারতের বাজারে লো-বাজেট Lava Bold N2 স্মার্টফোনটি লঞ্চ করা হয়েছিল। এই ফোনটি মাত্র 7,499 টাকা দামে পেশ করা হয়েছিল। এবার কোম্পানি তাদের স্মার্টফোনের ‘প্রো’ মডেল লঞ্চ করতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে 31 মার্চ ভারতে Lava Bold N2 Pro ফোনটি পেশ করা হবে। বাজারে লঞ্চের আগেই এই স্মার্টফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন ইন্টারনেটের মাধ্যমে প্রকাশ্যে এসেছে।
31 মার্চ ভারতের বাজারে Lava Bold N2 Pro ফোনটি লঞ্চ করা হবে। শপিং সাইট ফ্লিপকার্টে আপকামিং ফোনের প্রোডাক্ট পেজ লাইভ হয়ে গেছে। এই পেজের মাধ্যমে ফোনের ফটো, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কিত ডিটেইলস প্রকাশ্যে এসেছে। এই লিস্টিঙের মাধ্যমে স্পষ্ট বোঝা যাচ্ছে Lava Bold N2 Pro ফোনটি ফ্লিপকার্টের মাধ্যমে সেল করা হচ্ছে। 31 মার্চ দুপুর 12টা সময়ে Lava Bold N2 Pro ফোনটি পেশ করা হবে।
কোম্পানির বক্তব্য অনুযায়ী Lava Bold N2 Pro 4G ফোনটি Unisoc T7250 প্রসেসর সহ লঞ্চ করা হবে। এই এন্ট্রি লেভেল প্রসেসর 12ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি সিপিইউ 1.6গীগাহার্টস থেকে 1.8গীগাহার্টস ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। ব্র্যান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে ফোনটি 240000 AnTuTu Score পেয়েছে।
Lava Bold N2 Pro 4G ফোনটি 4GB RAM সহ লঞ্চ করা হবে, এতে এক্সন্টেডেড RAM থাকবে। এই ফিচারের মাধ্যমে ফোনের ফিজিক্যাম RAM এবং 4GB ভার্চুয়াল RAM এর সহযোগিতায় 8GB RAM (4GB+4GB) এর পারফরমেন্স পাওয়া যায়। ভারতে Lava Bold N2 Pro 4G ফোনটি 128GB স্টোরেজ অপশনে পেশ করা হবে। নতুন স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 15 সহ লঞ্চ করা হবে, এতে ব্লোটওয়্যার পাওয়া যাবে না।
Lava Bold N2 Pro 4G ফোনটিতে 6.67-ইঞ্চির বড় ডিসপ্লে দেওয়া হবে। এই এইচডি+ রেজোলিউশন সাপোর্টেড ওয়াটার-ড্রপ নচ ডিসপ্লে রয়েছে। লো-বাজেট ফোনটিতে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। লাভা-এর নতুন স্মার্টফোনটি Eclipse Grey এবং Aurora Gold কালার অপশনে সেল করা হবে।
ফটোগ্রাফির জন্য Lava Bold N2 Pro 4G ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এই ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ সেকেন্ডারি এআই লেন্স রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য Lava Bold N2 Pro 4G ফোনটিতে 5,000mAh ব্যাটারি দেওয়া হবে। এই ফোনটি IP54 রেটিং সহ লঞ্চ করা হবে।
Lava Bold N2 ফোনটি প্রাথমিক 7,499 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এটি ফোনের 4GB RAM সহ 64GB স্টোরেজ অপশনের দাম। এই ফোনটি Android 15 Go Edition ও Unisoc SC9863A প্রসেসর সহ কাজ করে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। ফটোগ্রাফির জন্য ফোনটিতে 13 মেগাপিক্সেল AI ডুয়েল রেয়ার ক্যামেরা এবং 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। এই ফোনটিতে 90Hz রিফ্রেশ রেট সাপোর্টেড 6.75 ইঞ্চির HD+ ডিসপ্লে রয়েছে। ফোনটিতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং IP64 রেটিং রয়েছে।












