বাড়ানো হয়েছে সস্তা Redmi A7 এবং Redmi A7 Pro ফোনের দাম, এখন থেকে ফোন কেনার জন্য দিতে হবে অতিরিক্ত টাকা

Xiaomi এর সাব ব্র্যান্ড Redmi গত এপ্রিল মাসে তাদের ‘এ সিরিজের’ অধীনে Redmi A7 এবং Redmi A7 Pro স্মার্টফোন লঞ্চ করেছিল। কোম্পানির পক্ষ থেকে এই দুটি 4G স্মার্টফোন লো বাজেট সেগমেন্টে পেশ করা হয়েছিল। এবার কোম্পানি এই ফোনদুটির দাম বাড়িয়ে দিয়েছে। গতকাল থেকে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে উভয় স্মার্টফোন নতুন দামে সেল করা হচ্ছে। এই ফোনদুটির নতুন দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

Redmi A7 4G ফোনের দাম

Redmi A7 4G ফোনটি 3GB RAM + 64GB Storage সহ 10,499 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। বর্তমানে কোম্পানির পক্ষ থেকে এই ফোনটির দাম 1,000 টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে, ফলে এখন থেকে এই ফোনটি কেনার জন্য 11,499 খরচ করতে হবে। এই ফোনটি Black এবং Sky Blue কালার অপশনে সেল করা হয়।

Redmi A7 Pro 4G ফোনের দাম

কোম্পানি Redmi A7 Pro 4G ফোনটির দাম‌ও 1,000 টাকা বাড়িয়ে দিয়েছে। এই ফোনটি 4GB RAM + 64GB Storage সহ 11,499 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। বর্তমানে প্রাইস হাইকের ফলে ফোনটির দাম বেড়ে 12,499 টাকা হয়ে গেছে। এই ফোনটি Sunset Orange ও Black কালার অপশনে পেশ করা হয়েছিল।

Redmi A7 4G ফোনের স্পেসিফিকেশন

3GB RAM সহ এই ফোনে Expandable RAM টেকনোলজি দেওয়া হয়েছে। এর ফলে ফোনটির 3GB Physical RAM এর সঙ্গে 3GB Virtual RAM যোগ করে মোট 6GB RAM এর পারফরমেন্স উপভোগ করা যাবে। Redmi A7 4G ফোনটি Android 16 Go অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য এই ফোনে Unisoc T7250 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। এই ফোনটিতে LPDDR4X RAM টেকনোলজি রয়েছে।

Redmi A7 4G ফোনে 6.88-ইঞ্চির ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 600nits ব্রাইটনেস সাপোর্ট করে। লো ব্লু লাইট সার্টিফিকেশনের দৌলতে এই ফোনটি দীর্ঘ সময় পর্যন্ত ব্যাবহার করলেও চোখের তেমন ক্ষতি হবে না। ফটোগ্রাফির জন্য এই ফোনে 13MP রেয়ার ক্যামেরা এবং সেলফির জন্য 8MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

পাওয়ার ব্যাক‌আপের জন্য Redmi A7 4G ফোনে 15W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্টেড 5200mAh ব্যাটারি রয়েছে। এছাড়াও এই ফোনটি 7.5W রিভার্স চার্জিং সাপোর্ট করে। এই ফোনে 3.5mm হেডফোন জ্যাক দেওয়া হয়েছে। ফোন আনলক ও সিকিউরিটির জন্য এই ফোনের সাইড প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেডেড পাওয়ার বাটন যোগ করা হয়েছে।

Redmi A7 Pro 4G ফোনের স্পেসিফিকেশন

Redmi A7 Pro 4G ফোনে 4GB Physical RAM এর সঙ্গে 4GB Virtual RAM যোগ করে মোট 8GB RAM এর পারফরমেন্স পাওয়া যাবে। এই ফোনটি Android 16 বেস্ড HyperOS 3.0 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য এই ফোনে Unisoc T7250 চিপসেট রয়েছে। এই সস্তা ফোনে Google Gemini এবং Circle to Search এর মতো AI ফিচার দেওয়া হয়েছে।

এই ফোনে 6.9 ইঞ্চির এইচডি ডিসপ্লে যোগ করা হয়েছে। LCD প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 800nits ব্রাইটনেস সাপোর্ট করে। ফ্লিকার ফ্রি এবং লো ব্লু লাইট সার্টিফিকেশন সহ এই স্ক্রিন চোখের কম ক্ষতি করে। Wet Touch 2.0 টেকনোলজির দৌলতে এই ফোনটি ভেজা হাতেও অনায়াসে ব্যাবহার করা যায়।

Redmi A7 Pro 4G ফোনে পাওয়ার ব্যাক‌আপের জন্য 6300mAh ব্যাটারি রয়েছে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 15W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনটি 7.5W রিভার্স চার্জিং ফিচার সাপোর্ট করে। ফটোগ্রাফির জন্য এই ফোনে 13MP রেয়ার ক্যামেরা এবং সেলফির জন্য 8MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। এই ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 3.5mm হেডফোন জ্যাক, 200% সুপার ভলিউম মোড এবং IP52 রেটিং রয়েছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here