9000 টাকার চেয়েও কম দামে লঞ্চ হল 4GB RAM এবং 128GB memory যুক্ত Redmi A2 Plus

রেডমি গতকাল ভারতে তাদের সস্তা স্মার্টফোন Redmi A2 Plus এর নতুন ভেরিয়েন্ট লঞ্চ করেছে। এই নতুন ফোনে 4GB RAM এর সঙ্গে 128GB স্টোরেজ যোগ করা হয়েছে এবং এর দাম রাখা হয়েছে 8,499 টাকা। জানিয়ে রাখি এতদিন ভারতে এই ফোনটির 4GB RAM + 64GB স্টোরেজ সহ সেল করা হত। ফোনটির এই নতুন ভেরিয়েন্টের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত জানানো হল। আরও পড়ুন: মাত্র 14,999 টাকা দামে ভারতে লঞ্চ হল Realme 11x 5G স্মার্টফোন, রয়েছে 64MP ক্যামেরা এবং 16GB RAM এর ক্ষমতা

Redmi A2 Plus এর দাম

Redmi A2 Plus এর নতুন ভেরিয়েন্টে 4GB RA + 128GB স্টোরেজ যোগ করা হয়েছে এবং এর দাম রাখা হয়েছে 7,999 টাকা। এই সস্তা রেডমি ফোনটি Amazon এবং MI.com এর পাশাপাশি Xiaomi retail partners এর মাধ্যমে সেল করা হবে। এই ফোনটি Aqua Blue, Classic Black এবং Sea Green কালারে সেল করা হবে।

Redmi A2+ এর স্পেসিফিকেশন

  • 6.52″ HD+ Screen
  • 3GB Virtual RAM
  • MediaTek Helio G36
  • 10W 5,000mAh Battery
  • 8MP Rear + 5MP Front Camera

স্ক্রিন: Redmi A2+ ফোনটিতে 20:9 আসপেক্ট রেশিওযুক্ত এবং 1600 x 720 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.52 ইঞ্চির এইচডি+ ডট নচ ডিসপ্লে রয়েছে/

প্রসেসর: এই ফোনটি অ্যান্ড্রয়েড ‘গো এডিশন’ এর সঙ্গে পেশ করা হয়েছে। এই ফোনটি 2.2 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক হেলিও জি36 অক্টাকোর প্রসেসরে রান করে। এতে 3GB virtual RAM ফিচারও রয়েছে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্যএই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সাপোর্ট করে। এই ফোনের ব্যাক প্যানেলে F/2.0 অ্যাপারচার সহ একটি 8-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে, যা সেকেন্ডারি AI লেন্সের সাথে কাজ করে। সেলফি এবং ভিডিও কলিং এর জন্য এই ফোনে F/2.2 অ্যাপারচার যুক্ত 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এতে 5,000mAh এর একটি বড় ব্যাটারি দেওয়া হয়েছে। এই মোবাইল ফোনটি 10W ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করে।

অন্যান্য: Redmi A2+ ফোনে রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।এটি একটি 4G ফোন যেখানে ব্লুটুথ 5.0, 2.4GHz WiFi এবং 3.5mm জ্যাকের মতো ফিচার গুলিও পাওয়া যায়৷

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here