Home খবর ভারতের আগে এই দেশে লঞ্চ হল Samsung Galaxy A14 5G, জেনে নিন এই সস্তা 5G ফোনটির দাম

ভারতের আগে এই দেশে লঞ্চ হল Samsung Galaxy A14 5G, জেনে নিন এই সস্তা 5G ফোনটির দাম

Highlights

আগামী 18 জানুয়ারি ভারতে Samsung তাদের লো বাজেট 5G স্মার্টফোন Samsung Galaxy A14 5G লঞ্চ করতে চলেছে। ভারতের আগে এই ফোনটি আজ আমেরিকার বাজারে পেশ করা হয়েছে। ইউএসের মার্কেটে এই ফোনটি $199.99 ডলার দামে লঞ্চ করা হয়েছে। ভারতীয় কারেন্সি অনুযায়ী এই দাম প্রায় 16,200 টাকার কাছাকাছি। নিচে এই ফোনটির ফিচার ও স্পেসিফিকেশনের পাশাপাশি ভারতে লঞ্চ সম্পর্কে সমস্ত তথ্য শেয়ার করা হল। আরও পড়ুন: জেনে নিন Android 13 এর কিছু টিপস এবং ট্রিকস, এই ফিচারগুলির সাহায্যে অনেক কাজ হয়ে যাবে সহজ

Samsung Galaxy A14 5G এর স্পেসিফিকেশন

কোম্পানি তাদের নতুন Samsung Galaxy A14 5G ফোনটিতে 1080 x 2408 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.6 ইঞ্চির full HD+ ডিসপ্লে যোগ করেছে। জানিয়ে রাখি এই ফোনের স্ক্রিন IPS LCD প্যানেল দিয়ে তৈরি এবং এটি 90 হার্টস রিফ্রেশরেটে কাজ করে। ফোনটির স্ক্রিনের তিন দিক বেজল লেস রাখা হয়েছে, তবে এর নিচের দিকে চওড়া চিন পার্ট রয়েছে। ফোনটির ডায়মেনশন 167.7 x 78.0 x 9.1 এমএম এবং ওজন 204 গ্রাম।

Samsung Galaxy A14 5G ফোনটি Android 13 এবং OneUI 5 এর লেয়ারিঙের সঙ্গে পেশ করা হয়েছে। এই ফোনটি 2.2 গিগাহার্টস ক্লক স্পীড যুক্ত অক্টাকোর প্রসেসর সহ MediaTek Dimensity 700 চিপসেটে রান করে। ইন্টারন্যাশনাল মার্কেটে Samsung Galaxy A14 5G ফোনটি 4GB RAM এবং 64GB ইন্টারনাল স্টোরেজের সঙ্গে পেশ করা হয়েছে। এছাড়া ফোনটির মেমরি মাইক্রোএসডি কার্ড ব্যাবহার করে 1TB পর্যন্ত বাড়ানো যায়। আরও পড়ুন: ভারতে আসতে চলেছে গেমের জন্য দুর্দান্ত ডিভাইস, জেনে নিন 12 লেয়ার কুলিং সিস্টেমসহ এই ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন

ফটোগ্রাফির জন্য Samsung Galaxy A14 5G তে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে LED flash এর সঙ্গে f/1.8 অ্যাপারচার যুক্ত 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, f/2.4 অ্যাপারচারের ক্ষমতা সম্পন্ন একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং একটি 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে। এছাড়া সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে f/2.0 অ্যাপারচার যুক্ত 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

Samsung Galaxy A14 5G ফোনটি একটি ডুয়েল সিম স্মার্টফোন যা 4G এবং 5G উভয় নেটওয়ার্কে কাজ করে। বিভিন্ন বেসিক কানেক্টিভিটি ফিচার ছাড়াও এই ফোনে 3.5 এমএম জ্যাক এবং এনএফসি রয়েছে। সিকিউরিটির জন্য এই ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে এবং পাওয়ার ব্যাকআপের জন্য এতে 15 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার যুক্ত 5,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। আরও পড়ুন: দেশের প্রথম Golden Globe Award জিতল RRR মুভি, জেনে নিন কিভাবে দেখা যাবে অনলাইন

Samsung Galaxy A14 5G এর দাম

আমেরিকার মার্কেটে Samsung Galaxy A14 5G ফোনটি একটিমাত্র ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এই ফোনে 4GB RAM এবং 64GB স্টোরেজ যোগ করা হয়েছে। ফোনটির দাম 199.99 ইউএস ডলার অর্থাৎ প্রায় 16,200 টাকা রাখা হয়েছে। ভারতেও Galaxy A14 5G ফোনটি মিড বাজেট সেগমেন্টেই লঞ্চ করা হবে এবং ফোনটির দাম 15 হাজার টাকার আশেপাশে হতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন