Home টপ সংগ্রহ 2024 সালের আগস্ট মাসে দাঁড়িয়ে 30 হাজার টাকা রেঞ্জের 5টি বেস্ট Fast charging ফিচার সহ স্মার্টফোনের লিস্ট

2024 সালের আগস্ট মাসে দাঁড়িয়ে 30 হাজার টাকা রেঞ্জের 5টি বেস্ট Fast charging ফিচার সহ স্মার্টফোনের লিস্ট

আজকের দিনে দাঁড়িয়ে ফাস্ট চার্জিং ফিচার সহ স্মার্টফোন সকলেরই পছন্দ। এই ধরনের ফোনে মাত্র কয়েক মিনিটেই ফোন চার্জ হয়ে যায়। ফলে লো ব্যাটারির দুশ্চিন্তা এবং পাওয়ার ব্যাঙ্ক বয়ে বেড়ানোর ঝামেলা দুইই শেষ হয়ে গেছে। আজ আমরা এই পোস্টে 30 হাজার টাকা রেঞ্জের 5টি বেস্ট Fast charging ফিচার সহ স্মার্টফোন সম্পর্কে আলোচনা করছি। এই লিস্টে OnePlus, POCO, OPPO, Motorola এবং Nothing স্মার্টফোন তাদের স্থান করে নিয়েছে।

5টি সবচেয়ে Fast charging ফিচার সহ স্মার্টফোন

স্মার্টফোন চার্জিং স্পীড চার্জিং টাইম (20% থেকে 100%)
OnePlus Nord 4 100 ওয়াট 24 মিনিট
POCO F6 90 ওয়াট 32 মিনিট
Motorola Edge 50 68 ওয়াট 40 মিনিট
OPPO F27 Pro+ 67 ওয়াট 48 মিনিট
Nothing Phone (2a) Plus 50 ওয়াট 51 মিনিট

 

ওপরের টেবিল আমাদের টীমের টেস্টিং ডেটার ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। ফোনের চার্জিং স্পীড থেকে শুরু করে নিচে শেয়ার করা পিসিমার্ক ব্যাটারি রেজাল্ট পর্যন্ত সমস্ত ডেটা আমাদের ইন হাউস রেজাল্ট ডেটার ভিত্তিতে প্রকাশ করা হয়েছে।

স্মার্টফোনের ব্যাটারি ক্ষমতা

স্মার্টফোন ব্যাটারি ক্ষমতা পিসিমার্ক ব্যাটারি ড্রপ (30 মিনিট ইউটিউব)
OnePlus Nord 4 5,500mAh ব্যাটারি 16 ঘন্টা 58 মিনিট 5%
POCO F6 5,000mAh ব্যাটারি 11 ঘন্টা 42 মিনিট 4%
Motorola Edge 50 5,000mAh ব্যাটারি 10 ঘন্টা 59 মিনিট 5%
OPPO F27 Pro+ 5,000mAh ব্যাটারি 10 ঘন্টা 46 মিনিট 4%
Nothing Phone (2a) Plus 5,000mAh ব্যাটারি 14 ঘন্টা 34 মিনিট 4%

 

OnePlus Nord 4

OnePlus Nord 4 ফোনে 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনে Battery Health Engine টেকনোলজি যোগ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী 4 বছরে এই ফোনের ব্যাটারি 1600 বার চার্জ করলেও এটির হেল্থ 80% এরও বেশি থাকবে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 100W SUPERVOOC ফাস্ট চার্জিং রয়েছে। আমাদের টেস্টে এই ফোনটি 20 থেকে 100 শতাংশ চার্জ করতে 24 মিনিট সময় লেগেছে। ফোনটির পিসিমার্ক স্কোর 16 ঘন্টা 58 মিনিট। জানিয়ে রাখি এই ফোনে 30 মিনিট ইউটিউব ব্যাবহার করার পরে মাত্র 5% ব্যাটারি কমেছে।

OnePlus Nord 4 ফোনের দাম এবং স্পেসিফিকেশন

POCO F6

POCO F6 ফোনে 5,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এতে 90W TurboCharge ফিচার দেওয়া হয়েছে। ফোনটির ব্যাটারি 20% থেকে 100% চার্জ হতে 32 মিনিট সময় লাগে। আমাদের টেস্টিঙে এই ফোনটি 11 ঘন্টা 42 মিনিট পিসিমার্ক স্কোর পেয়েছে এবং আধ ঘন্টা ইউটিউব চালানোর পর এই ফোনের ব্যাটারি মাত্র 4% কমেছে।

POCO F6 ফোনের দাম এবং স্পেসিফিকেশন

Motorola Edge 50

পাওয়ার ব্যাকআপের জন্য Motorola Edge 50 ফোনে 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনটিতে 68W TurboPower চার্জিং যোগ করা হয়েছে। টেস্টিঙে এই ফোনটি 10 ঘন্টা 59 মিনিট পিসিমার্ক স্কোর পেয়েছে এবং ফোনটি 20% থেকে 100% চার্জ হতে 40 মিনিট সময় লাগে। 30 মিনিট YouTube ব্যাবহারের পর ফোনটির ব্যাটারি 5% কমেছে। এই ফোনটি 15W Wireless Charging ফিচারও সাপোর্ট করে।

Motorola Edge 50 ফোনের দাম এবং স্পেসিফিকেশন

OPPO F27 Pro Plus

OPPO F27 Pro Plusফোনে 5,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এই ফোনটি 67 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে। ফোনটি 20 থেকে 100 শতাংশ চার্জ করতে 48 মিনিট সময় লাগে। ফোনটির পিসিমার্ক স্কোর স্কোর 10 ঘন্টা 46 মিনিট এবং এতে আধ ঘন্টা ব্যাবহার করার পর মাত্র 4% ব্যাটারি ড্রপ হয়েছে।

OPPO F27 Pro Plusফোনের দাম এবং স্পেসিফিকেশন

Nothing Phone (2a) Plus

Nothing Phone (2a) Plus ফোনে 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এতে 50 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার রয়েছে, যার ফলে ফোনটি 20 থেকে 100 শতাংশ চার্জ করতে 51 মিনিট সময় লাগে। এই ফোনটি পিসিমার্ক টেস্টে 14 ঘন্টা 34 মিনিট স্কোর পেয়েছে। এতে 30 মিনিট ইউটিউব চালানর পর ব্যাটারি মাত্র 4% কমেছে।

Nothing Phone (2a) Plus ফোনের দাম এবং স্পেসিফিকেশন