মুকেশ আম্বানির কোম্পানি Reliance Jio ভারতীয় মার্কেটে তাদের নতুন 4G ফিচার ফোন পেশ করেছে যা Jio Bharat V2 4G নামে লঞ্চ করা হয়েছে। এটি একটি কীপ্যাড ফোন অর্থাৎ এটি একটি ফিচার মোবাইল যার দাম মাত্র 999 টাকা। 4G ইন্টারনেট যুক্ত এই ফোনটি দ্রুত জনপ্রিয় হচ্ছে এবং এটি মানুষের দৃষ্টি আকর্ষণ করছে। 5G ফোনের যুগে এই লো বাজেট 4G মোবাইল আদেও সাধারণ মানুষের জন্য উপকারী হবে নাকি এই 4G ফিচার ফোনটি Reliance Jio এর লাভের একটি উপায়? এই পোস্টে আমরা এই বিষয়ে আলোচনা করেছি এবং Jio Bharat 4G ফোনের এমন 5 টি ত্রুটির কথা উল্লেখ করেছি যা মোবাইল ইউজারদের হতাশ করতে পারে। আরও পড়ুন: Vivo V29 সিরিজের অধীনে কোন কোন ফোন লঞ্চ হবে? কত হবে দাম? জেনে নিন ডিটেইলস
শুধুমাত্র Jio সিম ব্যবহার করা যাবে
Jio Bharat V2 4G ফোনে শুধুমাত্র Reliance Jio-এর সিম ইনস্টল ও অপারেট করা যাবে। এই ফোনে Airtel, Vi বা BSNL সিম ব্যবহার করতে চাইলেও সেগুলি ব্যবহার করা যাবে না। এই মোবাইল ফোনে শুধু Jio নেটওয়ার্কই কাজ করবে। আপনি যদি এমন কোনও এলাকায় থাকেন যেখানে Jio নেটওয়ার্ক দুর্বল তাহলে সেক্ষেত্রে আপনার কাছে অন্য কোনও অপশন থাকবে না এবং ইউজারদের সেই দুর্বল নেটওয়ার্ক কানেকশন নিয়ে কাজ করতে হবে।
রিচার্জ ছাড়া ফোনটি কোন কাজে আসবে না
Reliance Jio প্রচার করছে যে তাদের মোবাইল ফোনটি শুধুমাত্র 999 টাকা দামে সেল হবে৷ সাধারণ মানুষ এই ফোনের দাম খুব কম মনে করেছে। কিন্তু এই লোভনীয় অফারের পিছনে লুকিয়ে রাখা হচ্ছে এই ফোনটি রিচার্জ করলেই কাজে আসবে অর্থাৎ সিমে রিচার্জ শেষ হলেই ফোনটি বক্সে পরিণত হবে। হ্যাঁ যদি ফোনটি স্মার্টফোন হত তাহলে ফোনটির অন্যান্য ফিচার ব্যবহার করা যেত, তবে এই ফিচার ফোনে শুধুমাত্র রেডিও এবং টর্চের সুবিধা নেওয়া যেতে পারে। আরও পড়ুন: OnePlus Nord 3 5G-কে কড়া প্রতিদ্বন্দিতা দিতে সক্ষম এই 5টি স্মার্টফোন, দেখে নিন তালিকা
999 টাকা দাম শুধুমাত্র প্রচারের জন্য
JioBharat ফোনটি 999 টাকা দামে লঞ্চ হয়েছে। এই ফোনে শুধুমাত্র Jio সিম কাজ করবে এবং তাতেও সর্বনিম্ন 123 টাকা রিচার্জ করা বাধ্যতামূলক৷ এই রিচার্জ না করলে Jio পরিষেবা বন্ধ হয়ে যাবে। এই ক্ষেত্রে প্ল্যানের খরচও ফোন খরচ হিসাবে দিতে হবে, অর্থাৎ প্রতি মাসে 999 টাকা + 123 টাকা! সেই অনুযায়ী, 1 বছরে ফোনের (123×13+999) দাম হবে 2598 টাকা।
এখানে আমরা 123 কে 13 দিয়ে গুণ কেন করলাম কারণ আমাদের দেশের সবচেয়ে ধনী টেলিকম কোম্পানি Jio 1 মাসের রিচার্জের নামে মাত্র 28 দিনের ভ্যালিডিটি দেয়। এক বছরে 365 দিন থাকে এবং প্রতিবার মাসে 28 দিন করে, মোবাইল ইউজার বছরে 12 এর পরিবর্তে 13 মাস রিচার্জ করতে বাধ্য করা হয়। এভাবে টেলিকম কোম্পানিগুলো 1 মাসের জন্য অতিরিক্ত টাকা নেয় সাধারণ মানুষ টেরও পায় না। আরও পড়ুন: লিক রিপোর্টে সামনে এল OnePlus-এর ফোল্ডেবল ফোনের নাম, জেনে নিন লঞ্চ ডিটেইলস
বার্ষিক রিচার্জ প্ল্যানে কোম্পানির লাভ
যদি কোনও গ্রাহক দীর্ঘ সময় ধরে Jio Bharat V2 4G ফোন ব্যবহার করতে চান এবং প্রতি মাসে রিচার্জ করার পরিবর্তে সরাসরি এক বছরের প্ল্যান নিতে চান, তাহলে কোম্পানি তার জন্য একটি বিশেষ অফারও চালু করেছে। Reliance Jio ফোনের সাথে 1234 টাকার বার্ষিক প্ল্যান দিচ্ছে। এটি প্রতি মাসে রিচার্জ করার চেয়ে ভালো তবে এর সঙ্গে সুবিধাও কম দেওয়া হয়। এতে প্রতিদিন মাত্র 0.5 GB ডেটা পাওয়া যায়। এখন প্রশ্ন উঠছে যে এমন 4G ফোন দিয়ে কী করা হবে যা একদিনে মাত্র 500MB ইন্টারনেট চালানো যাবে।
কলিং ইউজারদের অর্থ অপচয়
যারা একটি ফিচার ফোন ব্যবহার করে তাদের প্রধান উদ্দেশ্য থাকে ফোন কল করা এবং রিসিভ করা। কিপ্যাড মোবাইল ইউজাররা ইন্টারনেট নিয়ে কম উদ্বিগ্ন।কিন্তু Jio Bharat V2 4G ফোনে কোম্পানি শুধুমাত্র ইন্টারনেট ডেটা প্ল্যান নিয়ে এসেছে এবং এর জন্য কমপক্ষে 123 টাকার রিচার্জ করতে হবে। যে গ্রাহকরা শুধুমাত্র কল করার জন্য ফোন ব্যবহার করতে চান তাদের জন্য এই প্ল্যানটি কোন কাজের নয়। কোম্পানি যদি Jio ফোনের সাথে শুধুমাত্র কলিং প্যাক দিত তাহলে ভালো হতো, কারণ সেটার দাম কম হতো। এর ফলে ইউজারদের অযথা অতিরিক্ত অর্থ ব্যয় করতে হত না। আরও পড়ুন: ভারতে লঞ্চ হল Samsung Galaxy M34 5G স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন
Jio Phone 5G-এর চাহিদার মধ্যেই Jio Bharat 4G লঞ্চ
মুকেশ আম্বানি প্রায় এক বছর আগে ঘোষণা করেছিলেন যে তিনি Google-এর সহযোগিতায় ‘ইন্ডিয়া স্পেশাল’ 5G মোবাইল আনবেন যা হবে বিশ্বের সবচেয়ে লো বাজেট 5G স্মার্টফোন। তারপর থেকে Jio ইউজার এই Jio Phone 5G-এর জন্য অপেক্ষা করছেন। Jio ভারতে দ্রুত তাদের 5G নেটওয়ার্ক প্রসারিত করছে এবং সবাইকে 5G Jio সিমে আপগ্রেড করার কথা বলছে। কিন্তু অন্যদিকে Jio ফোনের জায়গায় 5G মোবাইল ইউজাররা Jio Bharat V2 4G ফিচার ফোনের প্রবর্তনে হতাশ হতে পারে এবং তারা বিভ্রান্ত হতে পারে যে Jio 5G-এর দিকে যাবে নাকি Jio 4G কেনা বেশি সুবিধাজনক হবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
