Home টপ সংগ্রহ Jio ছাড়লেন Mukesh Ambani, জেনে নিন তাঁর 5টি উল্লেখযোগ্য কীর্তি

Jio ছাড়লেন Mukesh Ambani, জেনে নিন তাঁর 5টি উল্লেখযোগ্য কীর্তি

Jio-এর নাম যখনই শোনা যায়, তখনই এর সাথে আর‌ও এক ব‍্যক্তির নাম‌ও মনে পড়ে। এই ব‍্যক্তি আর কেউ না, রিলায়েন্স জিওর চেয়ারম্যান Mukesh Ambani! Reliance Jio-এর সফলতার তার অবদান সর্বাধিক। দেশে সবার কাছে Internet পৌছে দেওয়ার শ্রেয় রিলায়েন্স জিও এবং মুকেশ আম্বানি‌কেই দেওয়া যায়। 2016 সালে Jio 4G Network-কে জনগণের কাছে পৌঁছে দেওয়া কোম্পানির চেয়ারম্যান মুকেশ আম্বানি এখন নিজের পদ থেকে ইস্তফা দিয়ে দিয়েছেন এবং এখন এই কাজের দায়িত্ব তার ছেলে Akash Ambani নিতে চলেছে। আকাশ আম্বানি এই কোম্পানি‌টিকে এগিয়ে নিয়ে যাওয়া‌র জন্য অনেক কাজ করেছেন এবং এখন তাকেই রিলায়েন্স জিও বোর্ডের চেয়ারম্যান পদে নিযুক্ত করা হচ্ছে। নতুন প্রজন্ম আসার আগে Jio-এর 5 বছরের যাত্রা‌য় Mukesh Ambani-এর নেতৃত্বে কোম্পানি কি কি সফলতা অর্জন করেছে, সেই বিষয়ে এই আর্টিকেলে বিস্তারিত আলোচনা করা হবে।

4G Service

Reliance Jio ইন্ডিয়া‌র প্রথম টেলিকম কোম্পানি, যারা দেশে 4G Network-এর মাধ্যমে যাত্রা শুরু করেছিল। অন‍্যান‍্য টেলিকম কোম্পানি গুলি যেখানে 2G এবং 3G প্রদান করছে, সেই সময়ে জিও একমাত্র এইরকম কোম্পানি হয়ে সামনে এসেছিল, যেটি নিজের নেটওয়ার্কে শুধুমাত্র 4জি সার্ভিস শুরু করেছিল। জিও আসার পরে দেশে 4G LTE-এর বিস্তার দ্রুত বৃদ্ধি পেতে সক্ষম হয়েছে। Airtel, BSNL, Vodafone এবং Idea যেখানে 3জি প্রদান করছিল, সেখানে সরাসরি 4জি সার্ভিসের সাথে ভারতীয় টেলিকম মার্কেটে প্রবেশ করা একটি ঝুঁকিপূর্ণ কাজ ছিল।

Jio আসার আগে Mobile Phone-এ একটি সম্পূর্ণ মুভি দেখা সত্যি‌ই বড়ো ব‍্যাপার ছিল, কিন্তু বর্তমান সময়টা দেশের বৃহৎ জনসংখ্যার মানুষ নিজেদের সমস্ত কাজ অনলাইনে‌ই করে। ফিল্ম, ওয়েব সিরিজ এবং গেম সবকিছুই অনলাইনেই করা হচ্ছে এবং তাও সেটি বাফারিং ছাড়াই, এই সবকিছু 4G Service-এর কারণে‌ই সম্ভব হয়েছে। Jio SIM কেনার জন্য সেই সময় লম্বা লম্বা লাইন দেখা যেতো, যা জিওর আগে কখনোই দেখা যেতো না।

Cheap Internet

Mukesh Ambani-এর Jio ভারতে ইন্টারনেট ডেটার ব‍্যবহার এত সস্তা করে দিয়েছে। মনে করে দেখুন সেই দিন গুলির কথা যখন গোটা মাসের জন্য মাত্র কয়েক জিবি ডেটা পাওয়া যেতো এবং ইন্টারনেটে‌র ব‍্যবহার হিসেব করে করতে হতো। কিন্তু রিলায়েন্স জিও আসার পরে সম্পূর্ণ বাজার‌ই বদলে গেছে। জিও নেটওয়ার্কে শুধুমাত্র সস্তা ইন্টারনেট পাওয়া যেতো না, এই নেটওয়ার্কের মাধ্যমে‌ই ভারতীয়রা প্রথম নিজের মোবাইলে প্রচুর ইন্টারনেট ডেটা ব‍্যবহার করতে পেরেছিলো। কোম্পানি বহু সপ্তাহ নিজের ইউজারদের 4G Internet Free দিয়েছিল।

ফ্রি ইন্টারনেট, তাও আবার ফাস্ট 4G Speed-এ, এই সবকিছু‌ই মুকেশ আম্বানি‌র নেতৃত্বে চলা জিও নেটওয়ার্কে পাওয়া গেছে। আবার কোম্পানি যখন ইন্টারনেট ডেটার টাকা উসুল করা শুরু করলো, তখন‌ও সেটি অন‍্যান‍্য কোম্পানির তুলনায় খুবই সস্তা ছিলো। আগের ট‍্যারিফ দেখলে জানা যায়, যে 2016 সালে জিওর এন্ট্রি‌র আগে Vodafone-এর 1GB 4G data pack 265 টাকায় এবং 2GB data plan 465 টাকায় উপলব্ধ ছিলো। আবার Airtel কোম্পানি 1.5GB 4G data 347 টাকায় দিতো। এই টুকু এখন ইউজাররা একদিনেই ব‍্যবহার করে ফেলে।

Free Call

এখন কোনো নাম্বারে কল করলে এটা ভাবতে হয় না, যে বিল বেশি হয়ে যাবে অথবা ব‍্যালেন্স শেষ হয়ে যাবে। আগে কোনো ব‍্যক্তির সাথে ফোন কলে কথা বলার জন্য টকটাইম রিচার্জ করতে হতো, কিন্তু Jio-এর আগমনের পর থেকে ভয়েস কলিং সম্পূর্ণ ফ্রি হয়ে গেছে। আগে কোম্পানি গুলি কলিঙের জন্য টাকা উসুল করে নিতো, কিন্তু মুকেশ আম্বানি‌র জিওর পর থেকে অন‍্যান‍্য কোম্পানি গুলিকেও বাধ্য হয়ে ভয়েস কলিং ফ্রি করতে হয়।

ফ্রি কলিঙের মাধ্যমে এখন দেশের যেকোনো ব‍্যক্তি রাজ‍্য বদলের চিন্তা এবং রোমিঙের ভয় ছাড়া‌ই ঘুরতে পারে। আগে স্টেট বদল করলে কল করলে অথবা রিসিভ করলে পেনাল্টি দিতে হতো, কিন্তু এখন সবকিছু রোমিং ফ্রি। Reliance Jio এই ট্রেন্ডের শুরু করেছে, যে মোবাইল অপারেটর‌রা ইন্টারনেট ডেটার দাম নেয় কিন্তু ভয়েস কলিং সম্পূর্ণ ফ্রি হয়ে গেছে এবং SMS সার্ভিস‌ও পাওয়া যাচ্ছে।

JioPhone

0 টাকায় 4G Phone! এটি শুনে কিরকম যেনো স্বপ্নের মতো মনে হচ্ছে, কিন্তু মুকেশ আম্বানি এই স্বপ্নকে সত‍্যি করে দেখিয়েছেন। রিলায়েন্স জিও নিজের প্রথম বাৎসরিকে 4G Feature Phone JioPhone পেশ করেছিল, এই ফোনটি 1500 টাকা সিকিউরিটি মানি ডিপোজিট করার পরে জিরো টাকায় সেলে উপলব্ধ ছিলো। পাঠকদের জানিয়ে দিই, যে এই জিওফোনটি শুধুমাত্র ভারতেই না, বরং সারা বিশ্বে সবচেয়ে বেশি বিক্রি হ‌ওয়া নাম্বার 1 4জি ফিচার ফোন হয়ে গিয়েছিল‌।

JioPhone-এর সফলতার ফলে কোম্পানি এটির অ্যাডভান্স ভার্সন JioPhone 2 ও পেশ করেছিল এবং গত বছর কোম্পানি Google-এর সাথে মিলিত হয়ে তৈরি করা Ultra Affordable 4G SmartPhone JioPhone Next লঞ্চ করেছে। বিশেষত ভারতীয় ইউজারদের জন্য তৈরি করা এই স্মার্টফোন‌টি Pragati OS-এ কাজ করা বিশ্বের প্রথম মোবাইল ফোন। বাজারে এই ফোনটিকে বান্ডেল অফারের সাথে কেনা যাবে।

Jio 5G

ভারতে 5G Network আসার জন্য প্রস্তুত। কেন্দ্র সরকারের পক্ষ থেকে 5G Spectrum Auction-এর অনুমোদন পাওয়া গেছে এবং টেলিকম কোম্পানি গুলি খুব শীঘ্রই 5জি নেটওয়ার্ক পেশ করতে শুরু করে দেবে। যখন দেশে 5G Trials চলছিল, তখন মুকেশ আম্বানি‌র নেতৃত্বে Reliance Jio সফলতার সাথে সমস্ত টেস্ট পাস করে সুপারফাস্ট 5G Internet Speed অ্যাচিভ করে নিয়েছিল। জিও প্রথম দাবি করেছিল, যে 5জি স্বীকৃতি পেয়ে গেলে সর্বপ্রথম তারাই 5জি নেটওয়ার্ক লঞ্চ করবে।

5জি ছাড়াও রিলায়েন্স জিও JioFiber পেশ করে ব্রডব্যান্ডের ক্ষেত্রেও বড়ো কীর্তি করেছে। জিও ফাইবারকে অসাধারণ প্ল‍্যানে‌র সাথে পেশ করা হয়েছিল, এই প্ল‍্যান গুলি কম দামে অধিক বেনিফিট প্রদান করে। জিও ফাইবার ইউজাররা টিভি থেকে ভিডিও কলিং করার সুবিধা‌ও পায়। এইভাবেই মুকেশ আম্বানি 4K TV Setup Box পেশ করে নিজের ইউজার উপহার দিয়েছিল।