ভারতে লঞ্চ হল OPPO A78 5G স্মার্টফোন, 5000mAh ব্যাটারির সঙ্গে রয়েছে 16GB RAM

কয়েক দিন আগে খবর পাওয়া গিয়েছিল চিনের টেক কোম্পানি OPPO ভারতে A78 5G স্মার্টফোন লঞ্চ করতে পারে। অবশেষে আজ কোম্পানির পক্ষ থেকে 18,999 টাকা দামে OPPO A78 5G ফোনটি পেশ করা হয়েছে। কোম্পানির তরফ থেকে এবিষয়ে অফিসিয়ালি কিছু জানানো হয়নি, তবে অফলাইন স্টোর থেকে এই তথ্য জানা গেছে। আপাতত ফোনটির প্রিবুকিং চালু করে দেওয়া হয়েছে এবং আগামী 18 জানুয়ারি থেকে এর সেল শুরু হবে। কোম্পানির এই কম বাজেটের 5G ফোনটিতে MediaTek Dimensity 700 প্রসেসরের সঙ্গে 50 মেগাপিক্সেলের ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। আরও পড়ুন: Airtel 5G আপডেটের পরেই ক্র্যাশ হচ্ছে সিম! জেনে নিন বর্তমান পরিস্থিতি

OPPO A78 5G এর স্পেসিফিকেশন

  • 6.5 ইঞ্চির HD+ ডিসপ্লে
  • 5,000mAh ব্যাটারি
  • 33 ওয়াট চার্জার
  • 50MP ডুয়েল রেয়ার ক্যামেরা
  • 8MP ফ্রন্ট ক্যামেরা
  • Android 13 অপারেটিং সিস্টেম
  • 8GB RAM
  • 128GB স্টোরেজ
  • 8GB RAM Plus

নতুন OPPO A78 5G ফোনটিতে 6.5 ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনে অত্যন্ত পাতলা বেজলের সঙ্গে ওয়াটারড্রপ নচ স্ক্রিন যোগ করা হয়েছে। ফোনটির স্ক্রিন 90 হার্টস রিফ্রেশরেটে কাজ করে। তবে এই বাজেটেও AMOLED ডিসপ্লের অভাব একটি বড় খামতি বলা যেতে পারে।

এই ফোনটির বডিতে গ্লাস ফিনিশ রয়েছে এবং এর ব্যাক প্যানেলে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ফোনটি মাত্র 7.99 এমএম চওড়া এবং এর ওজন 188 গ্রাম। ফোনের ব্যাক প্যানেলে একটি লম্বা স্ট্রিপের মধ্যে রিং স্টাইলের ক্যামেরা এবং এঁর মধ্যেই ক্যামেরা স্পেসিফিকেশন লেখা রয়েছে। আরও পড়ুন: শীঘ্রই লঞ্চ হবে OnePlus 11R স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন এবং ইন্ডিয়া লঞ্চের ডিটেইলস 

এই ফোনে MediaTek Dimensity 700 প্রসেসরের সঙ্গে 8GB RAM এবং 8GB RAM Plus ফিচার রয়েছে। অর্থাৎ প্রয়োজন হলে এই ফোনে মোট 16GB RAM উপভোগ করা যাবে। ফোনটির রেয়ার ক্যামেরা সেটআপে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সরের সঙ্গে 2 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর রয়েছে।

ফোনটির একটি উল্লেখযোগ্য দিক হল এতে লেটেস্ট Android অপারেটিং সিস্টেম দেওয়া হয়েছে। এই ফোনটি Android 13 অপারেটিং সিস্টেম এবং কালার ওএস 13 এর সঙ্গে পেশ করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি রয়েছে। আরও পড়ুন: দেখে নিন Airtel এর সেরা postpaid প্ল্যানের তালিকা, রইল বিস্তারিত তথ্য

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here