Home খবর Amazon Prime মেম্বারশিপে পাওয়া যাবে 50% ডিসকাউন্ট! জেনে নিন ডিটেইলস

Amazon Prime মেম্বারশিপে পাওয়া যাবে 50% ডিসকাউন্ট! জেনে নিন ডিটেইলস

OTT প্ল্যাটফর্ম এবং শপিং সাইট Amazon India তে Amazon Prime Youth Offer নামে একটি বিশেষ অফার চালু করা হয়েছে। এই দুর্দান্ত অফারের অধীনে, Amazon Prime মেম্বারশিপে ফ্ল্যাট 50% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এই স্কিমটি বিশেষভাবে 18 থেকে 24 বছর বয়সীদের জন্য ডিজাইন করা হয়েছে। এই পোস্টে আপনাদের অর্ধেক দামে Amazon প্রাইম মেম্বারশিপ কেনার উপায় সম্পর্কে জানানো হল৷ আরও পড়ুন: কেরলে 70 বছরের পকেটে ফেটে গেল ফোন, দেখুন হাড় হিম করা সেই ভিডিও

এইভাবে পাবেন 50% ডিসকাউন্ট

1. এই স্কিমের সুবিধা পাওয়ার জন্য নীচে দেওয়া লিঙ্কে ক্লিক করতে হবে – অ্যামাজন প্রাইম ইয়ুথ অফার
2. এই লিঙ্কটি আপনাকে আপনার মোবাইল ফোন থেকেই খুলতে হবে, ডেস্কটপে খুলবেন না।

3. এখানে আপনার কাছে দুটি অপশন থাকবে:
(i) 30-দিনের ফ্রি ট্রায়াল
(ii) এক বছরের প্রাইম মেম্বারশিপ 1,499
4. যেকোনো একটি অপশন সিলেক্ট করে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে হবে।
5. তারপর আপনার কাছে ‘Age Verification ‘ প্রুফ চাওয়া হবে। এখানে যেকোনো সরকারি আইডি আপলোড করতে হবে।


6. আইডি প্রুফ আপলোড হওয়ার পরে, আপনাকে ফোনের ফ্রন্ট ক্যামেরা থেকে আপনার সেলফিতে ক্লিক করতে হবে।
7. এই প্রসেসটি সম্পূর্ণ হওয়ার পরে, আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলা হবে। সেইসময় Amazon আপনার আইডি ফেরিভাই করবে।
8. বয়স ভেরিফাই করার পরে, আপনার প্রোফাইলে একটি 50 শতাংশ ডিসকাউন্ট অফার আসবে, যা পেমেন্টের সময় প্রযোজ্য হবে।

নোট: আপনি যদি 30 দিনের ট্রায়ালের পরিবর্তে 1499 টাকার এক বছরের সাবস্ক্রিপশন নিয়ে থাকেন, তাহলে আপনার Amazon Pay ওয়ালেটে 50% অর্থ অর্থাত্‍ 750 টাকা ক্যাশব্যাক হিসাবে জমা করা হবে।

Amazon Prime এর সুবিধা

OTT সুবিধা

শপিং এর ক্ষেত্রে সুবিধা

দেখে নিন Prime Video এর সেরা 10টি ওয়েব সিরিজের তালিকা, না দেখলে চরম মিস।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন