iPhone 16 সিরিজে পাওয়া যাবে 5,000 টাকা ক্যাশব্যাক এবং 6 মাসের নো কস্ট ইএমআই অপশন, জেনে নিন ডিটেইলস

ভারতে iPhone 16 series এর প্রি-অর্ডার শুরু হতে চলেছে। আগামীকাল অর্থাৎ 13 সেপ্টেম্বর থেকে অ্যাপেলের iPhone 16, iPhone 16 Plus, iPhone 16 Pro এবং iPhone 16 Pro Max স্মার্টফোনগুলি বুক করা যাবে। কোম্পানির পক্ষ থেকে নতুন আইফোনগুলির সেল শুরু হওয়ার আগেই এইগুলিতে অফার জারি করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক iPhone 16 সিরিজের অফার ডিটেইলস সম্পর্কে।

iPhone 16 series এর দাম

iPhone 16 এবং iPhone 16 Plus এর দাম

আইফোনমডেললঞ্চ প্রাইসডিসকাউন্টএফেক্টিভ প্রাইস
iPhone 16128GB Storage₹79,900₹5,000₹74,900
256GB Storage₹89,900₹5,000₹84,900
512GB Storage₹1,09,900₹5,000₹1,04,900
iPhone 16 Plus128GB Storage₹89,900₹5,000₹84,900
256GB Storage₹99,900₹5,000₹94,900
512GB Storage₹119,900₹5,000₹1,14,900

 

13 সেপ্টেম্বর বিকাল 5টা বেজে 30 মিনিটে iPhone 16 এবং iPhone 16 Plus স্মার্টফোনগুলির প্রি-অর্ডার শুরু হবে। আগামী 20 সেপ্টেম্বর থেকে এই ফোন দুটির সেল শুরু হবে। iPhone 16 এবং iPhone 16 Plus স্মার্টফোনগুলি ultramarine, teal, pink, white এবং black এর মতো কালার অপশনে সেল করা হবে। iPhone 16 এবং iPhone 16 Plus স্মার্টফোন দুটির ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানার জন্য (এখানে ক্লিক করুন)

iPhone 16 Pro এবং iPhone 16 Pro Max এর দাম

আইফোনমডেললঞ্চ প্রাইসডিসকাউন্টএফেক্টিভ প্রাইস
iPhone 16 Pro128GB Storage₹1,19,900₹5,000₹1,14,900
256GB Storage₹1,29,900₹5,000₹1,24,900
512GB Storage₹1,49,900₹5,000₹1,44,900
1TB Storage₹1,69,900₹5,000₹1,64,900
iPhone 16 Pro Max256GB Storage₹1,44,900₹5,000₹1,39,900
512GB Storage₹1,64,900₹5,000₹1,59,900
1TB Storage₹1,84,900₹5,000₹1,79,900

 

আগামীকাল অর্থাৎ 13 সেপ্টেম্বর বিকাল 5টা বেজে 30 মিনিটে iPhone 16 Pro এবং iPhone 16 Pro Max স্মার্টফোন দুটির প্রি-অর্ডার শুরু হবে। আগামী 20 সেপ্টেম্বর থেকে এই ফোনগুলির সেল শুরু হবে। নতুন iPhone 16 সিরিজের iPhone 16 Pro এবং iPhone 16 Pro Max স্মার্টফোন দুটি White Titanium, Natural Titanium, Desert Titanium এবং Black Titanium এর মতো কালার অপশনে সেল করা হবে। iPhone 16 Pro এবং iPhone 16 Pro Max স্মার্টফোন দুটির ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানার জন্য (এখানে ক্লিক করুন)

iPhone 16 series এর অফার

ক্যাশব্যাক ডিসকাউন্ট

কোম্পানির পক্ষ থেকে iPhone 16 সিরিজে 5,000 টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক দেওয়া হচ্ছে। এই অফার ICICI Bank এবং Axis Bank এর মতো নির্দিষ্ট কিছু ব্যাঙ্ক কার্ড সহ American Express cards কার্ডের মাধ্যমে পাওয়া যাবে।

এক্সচেঞ্জ বেনিফিট

জানিয়ে রাখি পুরনো আইফোন Apple Trade In প্রোগ্রামের মাধ্যমে এক্সচেঞ্জ করলে, কোম্পানির পক্ষ থেকে প্রায় 4,000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ভ্যালু দেওয়া হবে। একইভাবে সেকেন্ড হ্যান্ড আইফোনের অবস্থার উপর নির্ভর করে এর দাম 67,500 টাকা পর্যন্তও হতে পারে।

ইএমআই

কোম্পানির পক্ষ থেকে iPhone 16 সিরিজ 3 মাস এবং 6 মাসের নো-কোস্ট EMI এর মাধ্যমে সেল করা হবে। এই বেনিফিট পাওয়ার জন্য উপরক্ত কার্ডগুলির ব্যাবহার করতে হবে। জানিয়ে রাখি iPhone 16 ফোনটি 6 মাসের নো-কোস্ট EMI এর মাধ্যমে কিনলে প্রতি মাসে 12,483 টাকা পর্যন্ত EMI দিতে হবে। 12483 x 6 = 74,898 অর্থাৎ ইএমআই এর ক্ষেত্রেও 5 হাজার টাকা সাশ্রয় হবে।

iPhone 16 এবং iPhone 16 Plus এর স্পেসিফিকেশন

iPhone 16 ফোনটিতে 6.1-ইঞ্চির এবং iPhone 16 Plus ফোনটিতে 6.7-ইঞ্চির ওএলইডি প্যানেল দিয়ে তৈরি সুপার রেটিনা এক্সডিআর ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 2,000 নিটস ব্রাইটনেস, এইচডিআর10 এবং ডলবি ভিজন সাপোর্ট করে। আইওএস 18 চিপসেট সহ এই আইফোন দুটি Apple A18 Bionic প্রসেসর সহ কাজ করে। ফটোগ্রাফির জন্য এই ফোনদুটির ব্যাক প্যানেলে 48MP Fusion সেন্সর এবং 12MP Ultra Wide ও ফ্রন্টে 12MP সেন্সর রয়েছে। এই ফোন দুটিতে MagSafe wireless চার্জিং ফিচার যোগ করা হয়েছে।

iPhone 16 Pro এবং iPhone 16 Pro Max এর স্পেসিফিকেশন

iPhone 16 Pro ফোনটিতে 6.3-ইঞ্চির এবং iPhone 16 Pro Max ফোনটিতে 6.9-ইঞ্চির ওএলইডি প্যানেল দিয়ে তৈরি সুপার রেটিনা এক্সডিআর ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 120হার্টস রিফ্রেশ রেট সাপোর্ট করে। iOS 18 চিপসেট সহ এই আইফোন দুটি Apple A18 Pro Bionic প্রসেসর সহ কাজ করে। ফটোগ্রাফির জন্য এই ফোনদুটির ব্যাক প্যানেলে 48MP মেইন সেন্সর, 48MP Ultra Wide এবং 12MP টেলিফটো লেন্স ও ফ্রন্টে 12MP Selfie ক্যামেরা রয়েছে। এই ফোন দুটিতে MagSafe wireless চার্জিং ফিচার যোগ করা হয়েছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here