5000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা সহ লো বাজেট এ লঞ্চ হল Vivo T1x স্মার্টফোন, জেনে নিন দাম

ভারতে লঞ্চ হল Vivo T1x স্মার্টফোন। Vivo-এর এই লেটেস্ট বাজেট স্মার্টফোনটি কোম্পানি T সিরিজের নতুন সদস্য। এই Vivo ফোনে সেলফি ক্যামেরার জন্য একটি ওয়াটারড্রপ নচ রয়েছে। এর সাথে ফোনটি ফ্ল্যাট এজ, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপের সাথে পেশ করা হয়েছে। গেমিং এর সময় যাতে ঠান্ডা থাকে সেইজন্য Vivo এর এই ফোনে গ্রাফাইট কুলিং প্লেট, উচ্চ তাপ পরিবাহিত কপার ফয়েল, তাপ পরিবাহী জেল এবং কুলিং টার্বো কুলিং সিস্টেম, এই 4 টি স্তরে পেশ করা হয়েছে। এই ফোনটি মাল্টি টার্বো 5.0 এর সাথে আসে যা নেটওয়ার্ক কানেকশন, সিস্টেম প্রসেসরের, স্পিড এবং পাওয়ার সেভিং এর মতো ফিচারগুলি সাপোর্ট করে।

Vivo T1x স্মার্টফোনের প্রধান স্পেসিফিকেশন সম্পর্কে কথা বললে, এই ফোনটিতে একটি 6.58-ইঞ্চি FHD+ ডিসপ্লে, Snapdragon 680 প্রসেসর, 4G নেটওয়ার্ক কানেকশন, Android 12 OS, 18W ফাস্ট চার্জিং সহ 5000mAh ব্যাটারি এবং 50MP প্রাইমারি ক্যামেরা সেন্সর সাপোর্ট রয়েছে।

Vivo T1x এর দাম

Vivo T1x স্মার্টফোনের বেস ভেরিয়েন্টটি 4GB RAM + 64GB স্টোরেজ সহ 11,999 টাকা দামে পেশ করা হয়েছে। এর সাথে এই ফোনের 128GB স্টোরেজ সহ ভেরিয়েন্টটি 12,999 টাকায় পেশ করা হয়েছে। ভারতে Vivo T1x স্মার্টফোনের সেল 27 জুলাই থেকে Flipkart এবং Vivo-এর ই-স্টোরে শুরু হবে। কোম্পানির লঞ্চ অফার সম্পর্কে বললে, HDFC ব্যাঙ্কের ক্রেডিট এবং ডেবিট কার্ডগুলি ব্যবহার করে ফোনটি কিনলে 1000 টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে৷

Vivo T1x এর স্পেসিফিকেশন

  • 6.58-ইঞ্চি Full HD+ ডিসপ্লে (90Hz রিফ্রেশরেট)
  • Qualcomm Snapdragon 680 প্রসেসর
  • 6GB RAM এবং 128GB স্টোরেজ
  • Android 12 OS
  • 50MP + 2MP ডুয়াল রেয়ার ক্যামেরা
  • 8MP সেলফি শুটার
  • 5000mAh ব্যাটারি, 18W ফাস্ট চার্জিং

Vivo T1x স্মার্টফোনটিতে একটি 6.58-ইঞ্চি ফুল HD + 2.5D LCD ডিসপ্লে রয়েছে, যার রেজলিউশন 2408×1080 পিক্সেল। এই ফোনে সেলফি ক্যামেরার জন্য ওয়াটারড্রপ নচ দেওয়া হয়েছে। এই ফোনের স্ক্রিন টু বডি রেশিও 90.6 শতাংশ এবং রিফ্রেশরেট 90Hz। এই Vivo ফোনটি Qualcomm-এর Snapdragon 680 প্রসেসর এবং গ্রাফিক্সের জন্য Adreno 610 GPU, 4GB/6GB RAM এবং 64GB এবং 128GB ইন্টারনাল স্টোরেজ সহ পেশ করা হয়েছে। এর সাথে এই ফোনটিতে 2GB এক্সপেন্ডেবল র‍্যাম দেওয়া হয়েছে। এই Vivo ফোনটি Android 12-এর উপর ভিত্তি করে Funtouch OS কাস্টম স্কিনে রান করে।

Vivo T1x স্মার্টফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ফোনটিতে একটি 50MP প্রাইমারি ক্যামেরা এবং একটি 2MP ম্যাক্রো ক্যামেরা রয়েছে। এর সাথে এই ফোনে সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য 8MP ক্যামেরা দেওয়া হয়েছে।

Vivo T1x স্মার্টফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া থাকবে। এই ভিভো ফোনটিতে 4-লেয়ার কুলিং সিস্টেম রয়েছে। এই ফোনে একটি 5000mAh ব্যাটারি আছে যা 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এই ফোনটি VEG (Vivo Energy Guardian) টেকনোলজির সাথে আনা হয়েছে যা ব্যাটারির কার্যক্ষমতা বাড়ায়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here