লঞ্চ হল লো বাজেট Moto E32s স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

Motorola ইউরোপে তাদের নতুন বাজেট স্মার্টফোন Moto E32s লঞ্চ করেছে। এই Motorola স্মার্টফোনটি কোম্পানির প্রথম লঞ্চ হওয়া Moto E32 এর উত্তরসূরি,এই ফোনটি কোম্পানি অনেক আপগ্রেডের সাথে লঞ্চ করেছে। Motorola এর ‘Moto E32s’ স্মার্টফোনে অনেক পরিবর্তন করেছে। এই পোস্টে আপনাদের Moto E32s স্মার্টফোনের স্পেসিফিকেশন, ফিচার এবং দাম সম্পর্কে বিস্তারিত জানাবো।

Moto E32s এর স্পেসিফিকেশন

Moto E32s স্মার্টফোনটিতে পাঞ্চ হোল কাটআউট এবং স্লিম বেজেল সহ একটি 6.5-ইঞ্চি ডিসপ্লে রয়েছে। Motorola এর এই ফোনটির ডিসপ্লের রেজলিউশন এর কথা বললে, এটি HD+720×1600 পিক্সেল। এর সাথে ফোনটিতে 90Hz এর রিফ্রেশ রেট দেওয়া হয়েছে। লেটেযট Moto E32s স্মার্টফোনে MediaTek Helio G37 চিপসেট দেওয়া হয়েছে। এই Motorola ফোনটি 3GB বা 4GB RAM সহ 32GB/64GB স্টোরেজ অপশনে লঞ্চ করা হয়েছে। এই Motorola ফোনটি Android 12 অপারেটিং সিস্টেমে চলে।

ক্যামেরা স্পেসিফিকেশনের কথা বলতে গেলে, Moto E32s স্মার্টফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই Motorola ফোনটিতে একটি 16MP প্রাইমারি ক্যামেরা সেন্সর, 2MP ডেপথ সেন্সর এবং 2MP ম্যাক্রো ক্যামেরা সেন্সর রয়েছে। এর সাথে সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ফোনে একটি 8MP সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনটিতে রয়েছে 5,000mAh ব্যাটারি আছে, যা 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। Moto E32s স্মার্টফোনে সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে। এই ফোনটিতে ফেস আনলক, Wi-Fi, VoLTE, Bluetooth 5.0 দেওয়া হয়েছে।

Moto E32s এর দাম

Moto E32s স্মার্টফোনটি ইউরোপে 149 ইউরো (প্রায় 12,500 টাকা) এর প্রারম্ভিক মূল্যে লঞ্চ করা হয়েছে। এই Motorola স্মার্টফোনটি Misty Silver এবং Slate Grail কালার অপশনে লঞ্চ করা হয়েছে। Motorola-এর এই ফোনটি 27 মে লঞ্চ হয়েছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here